ক্যাটাগরি

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে সোমাবার সকালে ঢাকা পৌঁছান নেপালের প্রেসিডেন্ট। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান। ঢাকায় নেমেই সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী […]

মতিঝিলের আদমজী কোর্টে আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ওই ভবনে আগুন লাগার খবর পান তারা। “আট তলা ভবনের উপরের দুটি ফ্লোরে আগুন লেগেছে। আমাদের ১৩টি ইউনিট সেখানে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।” আদমজী কোর্টের পাশেই এনআরবি কমার্শিয়াল ব্যাংক ভবন হওয়ায় ধোঁয়া দেখে সেখানেই আগুন লেগেছে বলে […]

মতিঝিলের আদমজী কোর্টে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে আট তলা ওই ভবনে আগুন লাগার খবর পান তারা। অগ্নি নির্বাপক বাহিনীর ১৩টি ইউনিটের চেষ্টায় বিকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, “এখন ডাম্পিং চলছে, পুরো নিভতে সময় লাগবে।”  […]

গ্রেপ্তারের পর রিমান্ডে পি কে হালদারের ‘সহযোগী’ শুভ্রা

সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। বিকালে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, “শুভ্রা রানী ঘোষ […]

পি কে হালদারের ‘সহযোগী’ শুভ্রা বিমানবন্দরে গ্রেপ্তার

সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, “গ্রেপ্তার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হচ্ছে।” এর আগে রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই ‘কাগুজে কোম্পানির’ পরিচালকসহ […]

ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যের শিশুদের মূলধারায় রাখতে আহ্বান

বিশ্ব ডাউন সিনড্রোম দিবস উপলক্ষে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক ওয়েবিনারের এই বিষয়ে আলোচনা হয়।   কোভিড-১৯ মহামারীর মধ্যে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যের শিশুরা যে অনেকাংশে মূলধারা থেকে পিছিয়ে পড়ছে, সে বিষয়টি এই আলোচনা থেকে উঠে আসে।   ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ […]

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ। ভোরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে […]

নেপালের প্রেসিডেন্ট ঢাকায়

সোমবার সকাল ১০টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বিদ্যা দেবী ভাণ্ডারীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত […]

২২ মার্চ ১৯৭১: ইয়াহিয়া ২৫ মার্চের অধিবেশন স্থগিত করলেন

এদিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। অজুহাত হিসেবে পাকিস্তানের উভয় অংশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘ঐকমত্যের পরিবেশ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির’ কথা বলেন ইয়াহিয়া। প্রেসিডেন্ট ভবনে এদিন সকালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো বৈঠক করেন। সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে প্রেসিডেন্ট ভবন […]

এসএসসি: ফরম পূরণ শুরু ১ এপ্রিল, নেই নির্বাচনী পরীক্ষা

আর ১ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ। রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ থেকে ৭ এপ্রিল […]