ক্যাটাগরি

জমির বিরোধ: মোহাম্মদপুরে সিআইডি কর্মকর্তাকে মারধর, অস্ত্র খোয়া

রোববার দুপুর দেড়টার দিকে ওই হামলায় আহত সিআইডির পরিদর্শক গাজী মিজানুর রহমান (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মিজানুর রহমান। আহত মিজানুর রহমান হাসপাতালে সাংবাদিকদের জানান, মোহাম্মদপুরের বসিলায় নিজের জমি দেখতে গেলে ‘সন্ত্রাসীরা’ তার ওপর হামলা চালায়। “তারা আমার মোটরসাইকেল […]

বইছে তাপপ্রবাহ

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসি। আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, এটা চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। রোববার ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলে মৃদু এই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। “আরও তিন […]

মিরপুরে ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ড

মিরপুর-১০ নম্বরের কাছে রোববার বিকেল ৫টার দিকে লাগা আগুন ২৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রবীণ সাংবাদিক নুরুল হুদার মৃত্যু

তার জামাতা আনোয়ারুল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ১২টা দিকে মীরপুরের বাসায় তার শ্বশুরের মৃত্যু হয়। নুরুল হুদা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারের সদস্যরা জানান, বিকালে জাতীয় প্রেসক্লাবে এবং মাগরিবের পর মীরপুরের জানাজা শেষে বনানী কবরাস্থানে দাফন করা হবে নুরুল হুদাকে। ১৯৪৯ সালের ১ মার্চ […]

নারী পাচার: হাই কোর্টে জামিন মিলল নৃত্যশিল্পী ইভানের

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দেয়। ইভানের জামিনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী তুষার রায়; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। অমিত দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইভান শাহরিয়ার সোহাগকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত। […]

‘গাড়ি চোর চক্রের’ চার সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন- নূরুল হক, আব্দুল আলিম ওরফে ইমন, মো. হৃদয় পাঠান ওরফে উজ্জ্বল পাঠান এবং এ এইচ রুবেল। তাদের কাছ থেকে আটটি চোরাই প্রাইভেটকার ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ‘সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার’ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশারাফুল ইসলাম। সম্প্রতি রাজধানীর কাফরুল ও গুলশানসহ বিভিন্ন এলাকায় গাড়ি […]

বাঙালির জোড়া উদযাপন: নেপালের প্রেসিডেন্ট আসছেন সোমবার

সোমবার সকাল ১০টায় নেপাল এয়ারের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেওয়া হবে। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। সফরের প্রথমদিন বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে […]

মাদক ও বিদেশি মুদ্রা: আরও দুই মামলায় খালেদের বিচার শুরু

ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম রোববার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে গুলশান থানার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিঝিল থানার এই দুই মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুন দিন রেখেছেন। এদিন বিচারক আসামিকে অব্যাহতির ও তার পক্ষে সময়ের আবেদন নাকচ করে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাহউদ্দিন হাওলাদার জানান। এর মধ্য দিয়ে খালেদের বিরুদ্ধে […]

মহামারীর অবসরে অনেক সুখবর চিড়িয়াখানায়

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহামারীর সময়টায় বিভিন্ন প্রাণীর ১২০টি শাবকের জন্ম হয়েছে, যার মধ্যে চারটি জন্মেছে সম্প্রতি। “চিড়িয়াখানা বন্ধ থাকার কারণে পশুপাখির উপকার হয়েছে, ইমিউনিটি বেড়েছে। খাবার ভালো দিতে পেরেছি, পরিচর্যা ভালো হয়েছে। ওই সময় প্রাণিরা গর্ভধারণ করায় এখন তারা সন্তান প্রসব করছে।” ঢাকার জাতীয় চিড়িয়াখানায় আরবীয় ঘোড়ার ঘরে এসেছে […]

২১ মার্চ ১৯৭১: নীতির প্রশ্নে আপস নেই, জানিয়ে দিলেন বঙ্গবন্ধু

অসহযোগ আন্দোলনের ২০তম দিনে বিকালে ধানমণ্ডির বাসভবনে সবমবেত জনতার উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, “বুলেট-বেয়োনেট দ্বারা কখনো সাড়ে সাত কোটি বাঙালির দাবিকে স্তব্ধ করা যাবে না।” গুজব ও বিভেদসৃষ্টিকারীদের সম্পর্কে সতর্ক থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকালে বঙ্গবন্ধুর সঙ্গে প্রেসিডেন্ট ভবনে ইয়াহিয়া খানের পঞ্চম দফা বৈঠক হয়। সেটি ছিল অনির্ধারিত বৈঠক। ৭০ মিনিটের […]