ক্যাটাগরি

সামরিক শাসন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে: তাজুল

স্বাধীনতার ৫০ বছরের অগ্রযাত্রার উপর শনিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে তিনি বলেন, “স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন ১৯৭২ সালে শাসন ক্ষমতায় আসেন, তখন মাথাপিছু আয় ছিল মাত্র ৯৪ ডলার। ধ্বংসযজ্ঞের মধ্যে বঙ্গবন্ধু তার সাড়ে তিন বছরের শাসনামলে সেটি নিয়ে গেছেন ২৭৭ ডলারে। “বঙ্গবন্ধুর হত্যার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ আবার শাসন […]

২০২০ সালে ঢাকায় বায়ু দূষণ বেড়েছে ১০.২%

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ঢাকা শহরের ৭০টি স্থানের বায়ু দূষণের এই সমীক্ষা চালিয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই গবেষণা ফলাফল তুলে ধরেন বাপার যুগ্ম সম্পাদক ও ক্যাপসের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। রাজধানীর পুরান ঢাকার আশেপাশের এলাকায় দূষণ সবচেয়ে বেশি বলে সমীক্ষায় উঠে এসেছে। আবাসিক […]

সফর শেষে দেশের পথে রাজাপাকসে

শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি  দেশের পথে রওনা হন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী […]

আন্তর্জাতিক বন দিবস রোববার

দিবসটি উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের উপস্থিতিতে বন অধিদপ্তরে আলোচনা সভা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নেওয়া পদক্ষেপে দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ এখন মোট আয়তনের ২২.৩৭ শতাংশ। ২০২৫ সালের মধ্যে তা ২৪ শতাংশের বেশিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সংরক্ষিত […]

বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের জন্য স্মরণীয় থাকবেন বঙ্গবন্ধু: ওআইসি মহাসচিব

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর চতুর্থ দিনের আয়োজনে শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “১৯২০ সালের মার্চ জন্ম নেওয়া জাতির জনক বৈষম্য, অসমতা দূর করার সংগ্রামে তার সারাজীবন উৎসর্গ করেছেন। নিজের দেশকে সোনার বাংলায় রূপ দিতে তার প্রচেষ্টা অনন্তকাল স্মরণীয় হয়ে থাকবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও […]

ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে ‘আলোড়িত’ রাজাপাকসে

শনিবার সকালে ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মাহিন্দা রাজাপাকসে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন; পরে পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। সেখানে তিনি লিখেছেন, “বাংলাদেশ ও সারাবিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের কাছে শ্রদ্ধার এই পবিত্র স্থান আমাকে গভীরভাবে স্পর্শ ও আলোড়িত করেছে।” […]

উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ে জোর রাজাপাকসের

শনিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকাল পৌনে ৫টার দিকে বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। বঙ্গবভনের ক্রেডেনশিয়াল হলে প্রায় আধা ঘণ্টা বৈঠক করেন তারা। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা […]

কোভিড-১৯: ঢাবির প্রক্টর ও তিন সহকারী আক্রান্ত

শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম, যিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত বিশ্ববিদ্যালয়ের অপর দুই সহাকারী প্রক্টর হলেন আশরাফুজ্জামান ও আহসান বাবু। আক্রান্তদের সবাই এক মাস আগে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সহকারী প্রক্টর আব্দুর রহিম বলেন, “উপসর্গ দেখা দেওয়ায় প্রক্টর ১৭ মার্চ স্যাম্পল দেন। ১৮ মার্চ […]

মোদীর আগমনের বিরোধিতা ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’: সিবিআইআর

মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা উল্লেখ করে শনিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “বন্ধুপ্রতীম ভারতের প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।” কেন্দ্রের পরিচালক শাহিদুল হাসান খোকন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে সাম্প্রদায়িক অপশক্তিগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠছে। ”এই অপশক্তিগুলো কেবল মুক্তিযুদ্ধের মহান চেতনাকেই নস্যাৎ করতে উদ্যত নয়; […]

‘হোয়াইট বোর্ডের’ তৃতীয় সংখ্যায় বাংলাদেশের ৫০ বছর

বিশ্ব মানচিত্রে আবির্ভূত হওয়ার পর ঘটনাবহুল ৫০ বছরে বাংলাদেশের অর্জনগুলোই হোয়াইট বোর্ডের এবারের সংখ্যার মূল উপজীব্য। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত ও দরিদ্র দেশ থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হওয়া বাংলাদেশের বর্তমান উন্নয়ন কার্যক্রমের পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এ সংখ্যার নিবন্ধগুলোতে। ম্যাগাজিনের প্রধান সম্পাদক সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এ সংখায় লিখেছেন সম্পাদকীয় […]