ক্যাটাগরি

সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ৬ সমঝোতা স্মারক

শনিবার ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। দুই নেতা প্রথমে একান্ত বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে বসে। সেই বৈঠক শেষে দুই দেশের পক্ষে সংশ্লিষ্টরা সমঝোতা স্মারকে (এমওএইউ) স্বাক্ষর করেন। […]

স্বাস্থ্যের ডিজি করোনাভাইরাসে আক্রান্ত

সেই সঙ্গে এ দপ্তরের আরও বেশ কয়েকজন কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।  অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিজি স্যার কোভিড পজেটিভ হয়েছেন।” আর এনসিডিসির লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমআইএসের পরিচালকের সঙ্গে আমার কথা […]

দ্বিপক্ষীয় বৈঠকে হাসিনা-রাজাপাকসে

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শনিবার বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, […]

২০ মার্চ ১৯৭১: হত্যাযজ্ঞের নীলনকশায় ইয়াহিয়ার অনুমোদন

পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর সিদ্দীক সালিকের বই থেকে জানা যায়, এদিন ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা জেনারেল হামিদ খান, পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খান, জেনারেল পীরজাদা, জেনারেল ওমর, জেনারেল মিঠঠাসহ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি সামরিক প্রস্তুতি পর্যালোচনা করেন। শেখ মুজিবের সঙ্গে বৈঠক ব্যর্থ হলে করণীয় […]

নতুন উচ্চতায় বাংলাদেশ-ভারত সম্পর্ক: তথ্যমন্ত্রী

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তিনি বলেন, “আমরা এখন গর্ব করে বলতে পারি, বাংলাদেশ এখন সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া।” দেশেকে শুধু উন্নত নয়, সামাজিক মর‌্যাদার দিক থেকেও এগিয়ে রাখার চেষ্টায় সরকার কাজ করছে […]

শেখ হাসিনার দেওয়া নৈশভোজে রাজাপাকসে

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সম্মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাজাপাকসেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত […]

শেখ হাসিনার নৈশভোজে রাজাপাকসে

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বল রুমে শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সম্মানে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন মাহিন্দা রাজাপাকসে। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাজাপাকসেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত […]

দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের ফল: পিএসসি চেয়ারম্যান

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকলেও অনেক কেন্দ্রেই তা মানতে দেখা যায়নি। পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা, হলে প্রবেশের সময় তাপমাত্রা পরিমাপের সুবিধা রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ করার নির্দেশনা মানা হয়নি […]

মানুষের নেতা মুজিবের স্মৃতির উদযাপন

পদ্মা-মেঘনা-যমুনার ভাটি বাংলায় গণমানুষের মনে তাদের অবিসংবাদিত নেতার সেই স্মৃতির উদযাপন হল জাতির পিতার জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার তৃতীয় দিন শুক্রবার মানুষের হৃদয়ের বঙ্গবন্ধুকে চিত্রিত করার জন্যেই সব আয়োজন সাজিয়েছিল জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘যতকাল রবে পদ্মা যমুনা’ থিমের এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]

ছুটিরদিনে মুখর বইমেলায় নেই ‘শিশু প্রহর’

শুক্রবার সকালের দিকে ক্রেতা-দর্শনার্থীদের সমাগম কম হলেও বিকালে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার দুটি অংশে মানুষের ঢল নামে। তবে কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে মেলায় ঢুকলেও ভেতরে অনেকেকেই মাস্ক ছাড়া ঘুরতে দেখা গেছে। অপরদিকে বইমেলায় জনসমাগম বেশি থাকলেও মেলায় বেচাকেনার পুরোদমে শুরু হয়নি বলে দাবি বিক্রেতা ও প্রকাশকদের। বাবা-মায়ের সাথে বইমেলায় আসা চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসরুর […]