কামরাঙ্গীরচরে ‘ফাঁকা বাসায়’ দুই বন্ধুর মৃত্যু

মুসলিমবাগ লবণ ফ্যাক্টরির গলি এলাকার একটি তিনতলা বাসার দ্বিতীয় তলায় মঙ্গলবার রাতে ২৫ বছর বয়সী দুই বন্ধু মো. মিরাজ এবং মো. রুবেল একসঙ্গে ছিলেন। বুধবার সকালে তাদের মৃত্যু হয়। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানান, ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন মিরাজ। তবে ওই রাতে তার মা-বাবা বাসায় ছিলেন না। “সকালে অসুস্থ অবস্থায় মিরাজ নিজ […]
এনসিটিবির চেয়ারম্যান পদে ফিরলেন ফরহাদুল ইসলাম

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরহাদুল ইসলামকে দুই বছরের জন্য এনসিটিবি চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে চলতি বছর ১৪ ফেব্রুয়ারি এনসিটিবির চেয়ারম্যান করেছিল সরকার। ৯ মার্চ তিনি অবসরে গেলে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান। প্রজ্ঞাপনে […]
ইন্টারকন্টিনেন্টালের ছাদ থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

বুধবার সকালে সুব্রত সাহা (৫২) নামে মারা যাওয়া ওই প্রকৌশলী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) অতিরিক্ত ব্যবস্থাপক (প্রকৌশলী) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান। বুধবার সকাল ১১টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের লবির ছাদে সুব্রতের মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয় পরিচ্ছন্ন কর্মীরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে […]
উন্নয়ন প্রকল্পে পরিবেশের সুরক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বুধবার সকালে গণভবনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের স্থাপত্য-নকশার উপস্থাপনা দেখার পর তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রকল্পগুলো হচ্ছে-‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’ এবং ‘রাজউক’ প্রস্তাবিত ঢাকার শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুতল আবাসিক ভবন; পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার। এছাড়া কনজারভেশন অব […]
হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি

বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এই তথ্য জানানো হয় বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডলারের দাম চড়া থাকায় বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী ক্ষতিপূরণের এই অঙ্ক প্রায় ৫ কোটি টাকার সমান। তবে কবে কিংবা কীভাবে এই ক্ষতিপূরণ আসবে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ […]
ফল বিক্রেতা সেজে আত্মগোপন, সিআইডির হাতে ‘ডাকাত সর্দার’ ধরা

মোবাইল ফোন ট্র্যাক করে অপরাধী শনাক্ত করার কাজে নিয়োজিত সিআইডির এলআইসির শাখা মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে শহিদুল মোল্লা (৪১)নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “গ্রেপ্তার শহিদুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। দেশের দক্ষিণাঞ্চলে তার নামে নিজস্ব ডাকাত বাহিনী আছে। “সে ২০১০ সাল […]
জাতীয় কবিকে নিয়ে আর গেজেটের প্রয়োজন নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্বাধীনতার পঞ্চাশ বছর অতিবাহিত হলেও জাতীয় কবির স্বীকৃতি নিয়ে কেন গেজেট প্রকাশ হয়নি এমন প্রশ্নে তিনি বলেছেন, “কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তা আমাদের আইনের মধ্যেই রয়েছে। তার জন্য আর আলাদা গেজেটের প্রয়োজন আছে বলে মনে হয় না। গেজেটের চেয়ে আইনই বড়।” জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে কবির […]
ঋণ জালিয়াতি: সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুনসহ ৯ জনের সাজা

ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন বুধবার এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত ৯ আসামি হলেন- সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীর, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন ও সফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান ও সাইফুল হাসান এবং প্যারাগন নিট কম্পোজিট […]
গণপূর্তের ‘কোটিপতি’ মালি সেলিম মোল্লার দ্বিতীয় স্ত্রীরও সাজা

এর আগে সেলিম মোল্লার প্রথম স্ত্রী পারভিন আক্তারেরও একই অপরাধে ছয় বছরের সাজার রায় হয়েছিল। দুর্নীতির মাধ্যমে ‘কোটিপতি’ বনে যাওয়া সেলিম তার দুই স্ত্রীর নামে অবৈধ সম্পদ গড়েছিলেন বলে অভিযোগ ওঠার পর দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে মামলা করে। হাফিজার বিরুদ্ধে মামলায় মঙ্গলবার ঢাকার ৫ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন রায় […]
বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
১২ বছর পর পরিবার পেল সুমনের খোঁজ। এরপর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এল তদন্তে; তিন বছর খুঁজে তারা পেল পরিবারের কাছে হারিয়ে যাওয়া সেই সুমনের হদিস; ততদিনে তিনি ২৯ বছর বয়সী যুবক, বিয়ে করেছেন, সংসারও পাতিয়েছেন। সুমনকে খুঁজে বের করার পর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তার হারিয়ে যাওয়া, পালিয়ে থাকার বিত্তান্ত তুলে ধরেন পিবিআই […]