এইডিস মশা নিয়ন্ত্রণে ১৫ জুন থেকে অভিযান: মেয়র তাপস

মঙ্গলবার দুপুরে নগর ভবনে বোর্ড সভায় ডেঙ্গু প্রতিরোধে জনগণের সহযোগিতা চেয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, “গতবার আমরা এক মাস নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা করেছিলাম। এবার সেটা আমরা দুই মাস ধরে পরিচালনা করব এবং এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা চিরুনি অভিযানগুলো তদারকি করব।” মেয়র তাপস বলেন, “আপনারা যারা বাসাবাড়ির মালিক, স্থাপনার মালিক… এটা আপনাদেরই দায়িত্ব […]
বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড দুই দিনের মধ্যে পরিবর্তনের নির্দেশ

প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তাদের বৃত্তির সফটওয়্যারের পাসওয়ার্ড ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আদেশে বলা হয়, সব ধরনের বৃত্তির টাকা ‘জিটুপি’ পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে এন্ট্রি করা হয়। […]
সংসদের বাজেট অনুমোদন দিতে বসছে কমিশন সভা

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ জানান, কমিশন চেয়ারম্যান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে এ সভা হবে। কমিশনের ৩৩তম এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কমিশনের সদস্য। সাধারণত বছরে একবার […]
ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি

ইভিএম সম্পৃক্ত আইটি বিশেষজ্ঞ, গবেষক, সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে বুধবার নির্বাচন ভবনে এ বৈঠক হবে। জানতে চাইলে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, “ইভিএমের কারিগরি বিষয়ে দক্ষতা রয়েছে এমন বিশেজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বিষয়গুলো উত্থাপন করবেন, আলোচনা করবেন, মতামত দেবেন। “পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে বসবে। কমিশন (ইভিএমের কারিগরি দিক) বিষয়টা বুঝতে চাচ্ছেন”। […]
মাঝ জ্যৈষ্ঠে তাপপ্রবাহ, জুনে মিলবে বর্ষার দেখা

মঙ্গলবার যশোরে দেশের সর্বোচ্চ ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে সপ্তাহখানেক পার করে জুনের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ বর্ষার আগমনধ্বনি মিলতে পারে। টেকনাফ উপকূল দিয়ে ঢুকে জুনের মাঝামাঝি মৌসুমী বায়ু পুরোদেশে বিস্তার ঘটাতে পারে। গোপালগঞ্জ, […]
শিক্ষক নিবন্ধন নিয়ে আর্থিক লেনদেন নয়: এনটিআরসিএ

সোমবার এনটিআরসিএ’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ সুপারিশসহ চতুর্থ গণবিজ্ঞপ্তি ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। “কিছু অসাধু ব্যক্তি ও চক্র নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য এনটিআরসিএ কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের নাম ও টেলিফোন নম্বর ব্যবহার করে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।” প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের […]
ফজলি আম রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জেরও

মঙ্গলবার এ আমের জিআই স্বত্ব নিয়ে দুই পক্ষের শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কস অধিদপ্তর ফজলি আম এখন ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ’ এর ভৌগোলিক নির্দেশক (জিআই) বলে রায় দেয়। ২০১৭ সালের মার্চে ফজলি আমের জিআই স্বীকৃতির জন্য আবেদন করে রাজশাহীর ফল উন্নয়ন গবেষণা কেন্দ্র। এরপর গত বছরের অক্টোবরে ফজলি আম রাজশাহীর জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। […]
ঢাকায় ড্রামের ভেতর থেকে লাশ উদ্ধার
প্রতীকী ছবি মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই এরশাদ আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রামের ভিতর থেকে উদ্ধারের সময় তার এক পা বিচ্ছিন্ন, এক পা শরীরের সাথে লাগানো, এবং […]
দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি, ‘গুজবে’ সতর্ক করল বিএসএমএমইউ

মঙ্গলবার শহীদ ডা. মিল্টন হলে এক জরুরি সংবাদ সম্মেলনে মাঙ্কিপক্সের চিকিৎসায় সব ধরণের প্রস্তুতি রয়েছে জানিয়ে গুজব বা আতঙ্ক এড়িয়ে চলার আহবান জানান তিনি। “গতকাল সোমবার বিকালের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে একটি পোস্ট ভাইরাল হয়, যা ছিল নিছক একটি গুজব। “শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই […]
ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কর্মীদের মামলা প্রত্যাহার

মঙ্গলবার প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসুফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পাওনা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হবে।” তিনি জানান, কর্মীদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাই কোর্টে একটি মামলা, দুটি রিট ও তিনটি আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া পাওনা পরিশোধ চেয়ে শ্রম আদালতে আরও ১০৪টি মামলা করেছিলেন গ্রামীণ টেলিকমের […]