ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে কর্মীদের মামলা প্রত্যাহার

মঙ্গলবার প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আইনজীবী ইউসূফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই পাওনা আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে পরিশোধ করা হবে।” তিনি জানান, কর্মীদের পক্ষ থেকে গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাই কোর্টে একটি মামলা, দুটি রিট ও তিনটি আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়া পাওনা পরিশোধ চেয়ে শ্রম আদালতে আরও ১০৪টি মামলা করেছিলেন গ্রামীণ টেলিকমের […]
বাড়ি ফেরার অনিশ্চয়তায় রোহিঙ্গারা অপরাধে যুক্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি মঙ্গলবার সৌজন্য সাক্ষাত করতে গণভবনে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, “রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার কারণে হতাশ হয়ে পড়ছে, যার একটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। এটা তাদের অনেককে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে প্ররোচিত করছে।” ফিলিপ্পো গ্র্যান্ডিকে […]
এলিজাবেথ বোর্নকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনার চিঠি

সোমবার পাঠানো এই অভিনন্দন বার্তায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়। ফরাসি নতুন প্রধানমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে কাজের অভিজ্ঞতা আপনার দায়িত্ব পালনে সহায়ক হয়ে উঠবে। “দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশনাগুলো বাস্তবায়নে আপনার অবদান গুরুত্বপূর্ণ হয়ে […]
মাদকাসক্ত সন্তানকে ‘বন্দি করাতে’ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মা-বাবা
ফাইল ছবি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, মাদকাসক্ত সন্তানকে বন্দি করাতে ওই দম্পতি তার কাছে এসেছিলেন। “আমাকে একদিন কেরানীগঞ্জের, আমি নাম বলব না, তার বাবা-মা চলে আসছেন আমার কাছে। দুজনেরই অঝোর কান্না; বলছেন যে- আমার ছেলেকে আপনি আটক করেন।” কেন তোমার ছেলেকে আটক করবো- স্বরাষ্ট্রমন্ত্রীর জিজ্ঞাসায় উত্তর আসে, “আমরা কিছুই করতে […]
হজ ফ্লাইট শুরু ৫ জুন

আগামী জুলাইয়ের প্রথম ভাগে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। মহামারীর কারণে দুই বছর বিরতির পর বিদেশিরা এবার হজে যেতে পারছেন। বাংলাদেশ থেকে এবার হজ ফ্লাইট ৩১ মে শুরুর পরিকল্পনা ছিল। কিন্তু সৌদি আরবে প্রস্তুতি শেষ না হওয়ায় ৫ জুন তা শুরু হবে বলে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন। এদিন এর […]
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিও নয়: হাই কোর্ট

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে ‘পাবলিক ট্রাস্ট প্রোপার্টি’ ঘোষণার পাশাপাশি এ প্রকল্পের ভেতরে হোটেল, রেস্তোরাঁসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ঘোষণা করে গত বছরের ৩০ জুন হাই কোর্ট যে রায় ঘোষণা হয়েছিল, তার পূর্ণাঙ্গ রায়ে এ পরামর্শ এসেছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চের দেওয়া ওই পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা […]
কুমিল্লায় বাসে নাশতকার মামলায় স্থায়ী জামিন মিলল খালেদার

সাত বছর আগে বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় খালেদা জিয়া আগে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার তার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে স্থায়ী জামিনের আদেশ দেয়। খালেদার আইনজীবী কায়সার কামাল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় তার জামিনের রুল মঞ্জুর হয়েছে। অর্থাৎ […]
এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি

এমন কথা ‘বলতেই পারেন না’ দাবি করে সিইসি বলেছেন, “এর মাধ্যমে ইসির অবস্থান অবনমিত হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এতে। “ইসির প্রতি মানুষ আস্থা আনতে চায়, শুরুতে যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কমিশনের আগামী জনপ্রত্যাশিত নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।” মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যায়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার আহসান […]
সম্রাট ফের কারাগারে

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় জামিন বাতিল হয়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশ মঙ্গলবার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চেয়েছিলেন তিনি। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান জামিন শুনানির জন্য ৯ জুন তারিখ রেখে সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণের জন্য বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু […]
নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন

সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আর এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। পদ্মা সেতুর উদ্বোধন এবং নামকরণের বিষয়ে সারসংক্ষেপ নিয়ে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবন যান ওবায়দুল কাদের। বেরিয়ে এসে অপেক্ষমাণ সাংবদিকদের তিনি বলেন, “বহু প্রতীক্ষিত পদ্মা […]