ক্যাটাগরি

আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আল আসাদ মো. আসিফুজ্জামানেরর আদালতে আত্মসমর্পণ করে সম্রাট জামিন চাইবেন বলে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা জানিয়েছেন। সম্রাট আদালত প্রাঙ্গণে পৌঁছানোর আগেই তার কয়েকশ সমর্থক সেখানে উপস্থিত হন। সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান […]

দণ্ড বাতিল চেয়ে হাজি সেলিমের আপিলের আবেদন

মঙ্গলবার তার আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করেন। হাজি সেলিমের আরেক আইনজীবী মো. তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট তাকে যে দণ্ড দিয়েছে, আবেদনে সেই দণ্ড বাতিল চাওয়া হয়েছে, একইসঙ্গে তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।” উচ্চ আদালতের নির্দেশে রোববার ঢাকার […]

৫ জুন থেকে হজ ফ্লাইট চায় ধর্ম মন্ত্রণালয়

এতদিন হজযাত্রার প্রস্তুতি চলছিল ৩১ মে হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরে। ধর্ম মন্ত্রণালয় এখন চাইছে, ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো শুরু হোক। সোমবার বিমান ও পর্যটন সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যে হজযাত্রীরা যাবেন, তাদের সবার সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকাতেই করার কথা রয়েছে। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে […]

পিকে হালদার: এখনো চিঠির জবাব দেয়নি ভারত

হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠার পর পালিয়ে থাকা পিকে হালদার গত ১৪ মে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি’র হাতে গ্রেপ্তার হয়। তার গ্রেপ্তারের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ইন্টারপোলের বাংলাদেশ শাখা ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো-এনসিবি পরদিন ভারতের এনসিবি’র কাছে চিঠি দিয়ে পিকে হালদারের বিষয়ে বিস্তারিত জানতে চায়। সোমবার বাংলাদেশ এনসিবি শাখার […]

‘বিশেষ প্রয়োজনে’ বিদেশ যেতে পারবেন ব্যাংকাররাও

সোমবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘বিশেষ প্রয়োজনে’ ব্যাংককর্মীরাও বিদেশ যেতে পারবেন। অর্থাৎ হজ পালনে, চিকিৎসার জন্য এবং বিদেশি অর্থায়নে আয়োজিত কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবেন ব্যাংককর্মীরা। মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ বিশ্বে যে অর্থনৈতিক সঙ্কট তৈরি করেছে, তার প্রেক্ষাপটে সরকার ডলারের মজুদ রাখতে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে লাগাম টানে। কেবল ৩ ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন বাংলাদেশ ব্যাংক কর্মীরা […]

নামতে শুরু করেছে উত্তর-পূর্বাঞ্চলের বানের পানি

এরই মধ্য পানি কমতে শুরু করায় এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে নদ-নদীর চারটি পয়েন্টে এখনও বিপদসীমার ওপরে বয়ে যাচ্ছে পানি। উজানের ঢল ও ভারি বর্ষণে গেল সপ্তাহ ধরে উত্তর পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। বসতবাড়িসহ পানি উঠে যায় শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও। সোমবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও […]

ঐতিহ্য ‘পুনরুদ্ধারে’ সদরঘাটের পূর্বাংশ থেকে ঘাট সরানোর আহ্বান মেয়রের

সোমবার সদরঘাটের লালকুঠি প্রাঙ্গণে ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ প্রকল্পের কার্যাবলী সংক্রান্ত প্রদর্শনী পরিদর্শনের পর আলোচনা সভায় বিআইডব্লিওটিএকে এই আহ্বান জানান তিনি। মেয়র বলেন, “বুড়িগঙ্গা নদী ঘেঁষে গড়ে ওঠেছে আমাদের ঢাকা। কিন্তু দুঃখজনকভাবে আমরা এই ঐতিহাসিক স্থাপনা হতে এখন আর বুড়িগঙ্গা দেখতে পাই না। কারণ সরকারি সংস্থা ও বেসরকারি দখলদারত্বের ছোবলে নদী আজ দখল হয়ে […]

নিয়ম ভেঙে কালো ওয়াকিটকি সেট বিক্রি, গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন- অলেফিল ট্রেড করপোরেশনের মালিক মো. আব্দুল্লাহ আল সাব্বির (৩৩) এবং তার সহযোগী মো. আল মামুন (২৭)। রোববার রাতে র‌্যাব-৩ এবং বিটিআরসি’র যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এবং স্টেডিয়াম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা অবৈধভাবে ওয়াকিটকি এবং এর যন্ত্রাংশ নিজেদের কাছে মজুদ রেখে বিভিন্ন ব্যক্তি […]

টিপু হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে প্রতিবেদন জমার দিন থাকলেও গোয়েন্দা পুলিশ (ডিবি) তা দিতে না পারায় আগামী ৫ জুলাই নতুন তারিখ দেন বিচারক তরিকুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদারকে সেদিন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান। গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর […]

মহামারী আর যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৭৮তম অধিবেশনে তিনি এই প্রস্তাব রাখেন। অধিবেশনে তার ভিডিও বক্তব্য সম্প্রচার হয়। শেখ হাসিনা তার প্রস্তাবে আঞ্চলিক সঙ্কট ব্যবস্থাপনার সক্ষমতা উন্নত করতে আর্থিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি জ্ঞান ও উদ্ভাবনের জন্য সহযোগিতার সুবিধার্থে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে পর্যাপ্ত […]