যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কাজলা ব্রিজ এলাকায় রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন জানান। নিহত নজরুল ইসলাম (৬০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রহা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি। এসআই সাব্বির জানান, নজরুল একসময় অটোরিকশা চালাতেন। ছয় মাস আগে […]
প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় আইসিসি চেয়ারম্যান পুরুষ ও নারী ক্রিকেটে বাংলাদেশের দলের ‘অসাধারণ পারফরম্যান্সের’ ভূয়সী প্রশংসা করেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। গ্রেগ বার্কলে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফরে অনুপ্রাণিত […]
হজযাত্রা নির্ঝঞ্ঝাট করতে প্রধানমন্ত্রীর দপ্তরের একগুচ্ছ নির্দেশনা

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ হবে। ৩১ মে হজ ফ্লাইট শুরুর লক্ষ্য নিয়ে সব প্রস্তুতি সারছে ধর্ম মন্ত্রণালয়। কোভিড মহামারীতে দুবছর পর হজ করতে সৌদি আরবে যাওয়ার সুযোগ এসেছে বাংলাদেশিদের জন্য। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গত ১৭ মে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় […]
নর্থ সাউথের ৪ ট্রাস্টি কারাগারে

শাহবাগ থানা পুলিশ সোমবার চার আসামিকে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির করলে বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনে চার আসামিকে সাত কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছেন বিচারক। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার এই চার আসামি হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, […]
প্যাকেজ ২: হজের নিবন্ধনে আরও দুদিন সময়

এই প্যাকেজে জন্য নিবন্ধনের সময় রোববার সন্ধ্যায় শেষ হওয়ার কথা থাকলেও রাতে নিবন্ধনের সময় আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। সেখানে বলা হয়, “শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হল।” এই সময়ে প্রাক-নিবন্ধনের ২৫ হাজার ৯২৫ ক্রমিক থেকে সর্বশেষ ২৭ হাজার ১০৫ ক্রমিক পর্যন্ত হজযাত্রীরা […]
সংসদ নির্বাচনে ইভিএমের সঙ্গে সিসি ক্যামেরাও ইসির বিবেচনায়

সেই সঙ্গে বিশিষ্টজন, শিক্ষক, সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে পাওয়া মতামত গুরুত্ব দিয়ে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান জানিয়েছেন। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন ইসি দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে। ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল চার ধাপের সংলাপে শখানেক প্রস্তাব […]
দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?

আইন বলছে, ফৌজদারি অপরাধে দুই বছরের বেশি কারাদণ্ড হলে সংসদ সদস্য পদের যোগ্যতা আর থাকে না। তবে ক্ষমতাসীন দলের হাজি সেলিমের ক্ষেত্রে এখনই সিদ্ধান্ত টানতে নারাজ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, তার আপিল করার সুযোগ তো এখনও আছে। আর হাজি সেলিমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তা আনুষ্ঠানিকভাবে জানতে হবে আইনসভা বা সংসদকে। তা এখনও জানেননি […]
ঢাকার ৩ থানার ওসি বদল
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে আর মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফকে গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগে বদলি করা হয়েছে। শাহআলী থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাষানটেক থানার ওসি করে পাঠানো হয়েছে। গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক […]
যুদ্ধাপরাধ: খুলনার ৬ আসামির রায় যে কোনো দিন
রোববার এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক গ্রহণ শেষে ট্রাইবুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। আসামিরা হলেন- খুলনার বটিয়াঘাটায়র আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী শেখ, মো. আতিয়ার রহমান শেখ, মো. মোতাসিন বিল্লাহ, মো. কামাল উদ্দিন গোলদার […]
কালকিনির ইউএনও-ওসিকে প্রত্যাহারের আদেশ

রোববার ইসির যুগ্মসচিব জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিতে বাধা এবং রিটার্নিং কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় তদন্ত প্রতিবেদন পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ মে পূর্ব এনায়েতনগর ইউপিতে মনোনয়নপত্র জমার শেষ দিনে এক চেয়ারম্যান প্রার্থীকে বাধা দেয় কিছু দুষ্কৃতকারী। এ সময় রিটার্নিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা […]