শবে বরাত ২৯ মার্চ

সে অনুযায়ী ২৯ মার্চ ‘শবে বরাত’ পালিত হবে বলে রোববার সন্ধ্যায় কমিটির এক সভার সভা শেষে জানানো হয়েছে। সভার সভাপতি ধর্ম সচিব মো. নুরুল ইসলাম বলেন, বাংলাদেশের আকাশে রোববার শাবান মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। তথ্য মন্ত্রণালয়ের […]
আবরার হত্যা: আসামিরা বললেন, তারা ‘নির্দোষ’

রোববার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন এই বুয়েট শিক্ষার্থীরা। বিচারক তাদের প্রশ্ন করেন, “আপনাদের বিরুদ্ধে ৪৬ জন সাক্ষ্য দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে, আপনারা দোষী না নির্দোষ?” উত্তরে তারা সবাই বলেন, তারা ‘নির্দোষ’। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আদালতের বিশেষ […]
আদালত আঙিনা থেকে আইনজীবীকে ধরে নিয়ে পার পাবেন না: মতিন খসরু
পাশাপাশি এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানকে আহ্বান জানিয়েছেন তিনি। ইব্রাহিম খলিল নামের এক আইনজীবীকে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় রোববার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা। সে সমাবেশে যোগ দিয়ে মতিন খসরু বলেন, “সুপ্রিম কোর্টের বাউন্ডারিতে এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন আইনজীবীকে ধরে […]
মওদুদের অবস্থার কিছুটা উন্নতি

তার একান্ত সহকারী মমিনুর রহমান সুজন রোববার বিডিনিউজ টোয়েন্টি্ফোর ডটকমকে বলেন, “সিঙ্গাপুরে দুপুরে কথা হয়েছে। স্যারের অবস্থা একটু উন্নতির দিকে। তবে আইসিইউতেই তার চিকিৎসা চলছে।” রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলীয় নেতা মওদুদ আহমদের অসুস্থতার কথা জানিয়ে তার আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১ ফেব্রুয়ারি উন্নত চিকিতসার […]
প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন নিলেন ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান-এমডি

রোববার আইনজীবী আব্দুর রহমানের মাধ্যমে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বাদী পক্ষে শাহাজাহান খানসহ আরও কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকার মুচলেকায় ঢাকার মুখ্য মহানগর আদালতের বিচারক মোহাম্মাদ জসিম তাদের জামিনের আদেশ দেন। গত ১১ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন গ্রামীণ বাংলা […]
শহীদ মিনারের মর্যাদা: রায় বাস্তবায়ন কতদূর, জানতে চায় হাই কোর্ট

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, গণপূর্তের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতিকে চার সপ্তাহের মধ্যে হলফনামা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফাইল ছবি ১০ বছরেও হাই কোর্টের রায় পুরোপুরি বাস্তবায়ন না করায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমানননার অভিযোগ আনতে আবেদন করা হয় রিটকারী সংগঠন হিউম্যান রাইটস […]
সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ: ঢাকায় ১০ দিন কোনো কর্মসূচি না রাখতে আহ্বান পুলিশের
ঢাকা নগরে নানা উন্নয়ন প্রকল্প চলার মধ্যে ওই দুটি অনুষ্ঠানের কারণে ট্রাফিক চলাচলে বিঘ্ন ঘটবে বলে জনদুর্ভোগ এড়াতে এই আহ্বান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত কমিশনার) মনিরুল ইসলাম। মুজিবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাষ্ট্রীয় নানা কর্মসূচি থাকবে। যাতে ভারতের প্রধানমন্ত্রীসহ কয়েকজন রাষ্ট্রনেতার যোগ দেওয়ার কথা রয়েছে। […]
কার্টুনিস্ট কিশোরের অভিযোগ তদন্তে পিবিআইকে দায়িত্ব

কিশোরের মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ পিবিআইকে দায়িত্ব দিয়ে ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। বিচারক একইসঙ্গে আরেক আদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা, মেডিসিন এবং অর্থোপেডিকস বিভাগের প্রধানদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করে কমিটিকে ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরের নির্যাতনের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আদালতে […]
বাড়ি ফিরল সুস্থ রাবেয়া-রোকেয়া

সফল চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাবেয়া-রোকেয়ার গৃহে প্রত্যাবর্তন অনুষ্ঠানে রোববার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী রাবেয়া-রোকেয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। কেমন আছো, প্রধানমন্ত্রী জানতে চাইলে দুই বোনের একজনও বলে, “ভালো, তুমি কেমন আছো?” এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন। প্রধানমন্ত্রী বলেন, “ভালো? বাড়ি ফিরতে পেরে […]
স্বাস্থ্যবিধি না মানলে ‘বিপদ’ দেখছেন স্বাস্থ্যের ডিজি

রোববার ঢাকার শ্যামলীর টিবি হাসপাতালে ওয়ান স্টপ টিবি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন এখন যারা আক্রান্ত হচ্ছেন, তাদের বেশিরভাগই তরুণ, আক্রান্তদের অনেককেই আইসিইউতে ভর্তি করা লাগছে। “গত দুই মাসে আমার কাছে কখনোই আইসিইউ বেডের জন্য কোনো অনুরোধ আসে নাই। কিন্তু গত কয়েকদিন ধরে ফোন পাচ্ছি আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, দেন। এখন যারা আক্রান্ত হচ্ছেন। […]