বিআরটি প্রকল্পের গার্ডার ধসে চারজন আহত

রোববার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গার্ডারটি স্থাপনের সময় ধসে পড়ে। তাতে চারজন আহত হন।” আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক জানিয়ে শফিকুল ইসলাম বলেন, তাদের মধ্যে তিনজনকে এভারকেয়ার হাসপাতালে এবং একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল […]
বিআরটি প্রকল্পের গার্ডার লঞ্চার ভেঙে চারজন আহত

রোববার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান। এর আগে শনিবার গভীর রাতে উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে, তবে সেখানে কেউ হতাহত হননি। সকালের ঘটনার বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল বলেন বিমানবন্দর রেল স্টেশনের […]
সিটিটিসির মনিরুল এখন এসবির প্রধান

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুলকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে রোববার আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে মনিরুল অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। গত তিন বছরের বেশি সময় ধরে এসবির নেতৃত্ব দিয়ে আসা মীর শহীদুল ইসলাম রোববারই অবসরে যাচ্ছেন। পঞ্চদশ বিসিএসে পুলিশে যোগ […]
১৪ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধু নির্দেশ দিলেন, অসহযোগ চলবে

সেদিন সকালে ধানমণ্ডির বাসভবনে ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অন্য আওয়ামী লীগ নেতাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু সাংবাদিকদের বলেন, “আমাদের সংগ্রাম স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার সংগ্রাম। জনগণের সার্বিক স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।” রাতে এক বিবৃতিতে তিনি সবাইকে অসহযোগ […]
প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়া বাস চালক-সহকারীর জবানবন্দি

দুই দিনের রিমান্ড শেষে দুই আসামিকে শনিবার আদালতে হাজির করা হলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আশরাফ-উজ-জামান তাদের জবানবন্দি রেকর্ড করেন। দুই আসামি হলেন – ‘এন মল্লিক’ পরিবহনের ওই বাসের চালক মো. সবুজ (২৫) এবং তার সহকারী হলেন মো. নাহিদ (১৯)। জবানবন্দি দেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। গত রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এন মল্লিক […]
মন্ত্রী মোজাম্মেলের টিকার ভিডিও নিয়ে অপপ্রচার হচ্ছে: মন্ত্রণালয়

শনিবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেইসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি ‘এডিট’ করা। ‘প্রকৃত ঘটনা’ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ১৭ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনাভাইরাসের টিকা নেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেওয়ার কক্ষে স্থান সঙ্কুলান […]
তিস্তা চুক্তি ১০ বছর আগেই হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তিস্তাতো অলরেডি ১০ বছর আগে চুক্তি হয়ে গেছে। বাস্তবায়ন হয় নাই।” ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে দুই দেশের পানি সম্পদ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবন্টন চুক্তির বিষয়ে দুইপক্ষ একমত হয়েছিল। মনমোহন সিংয়ের সফরেই বহু প্রতীক্ষিত তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও […]
নার্সিং শিক্ষার্থীদের তিন দফা

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ও প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশন। তিন দফা দাবির অন্য দুইটি হচ্ছে- পরিবার কল্যাণ পরিদর্শিকদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমনা না করা এবং গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের নির্ধারিত […]
এক সপ্তাহের সফরে ঢাকায় সুইডেনের মন্ত্রী

শনিবার ঢাকায় সুইডেন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত তার এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সুইডেনের অনুদানে পরিচালিত দেশের […]
মাহফিলের বক্তা যোগাড়ের নামে প্রতারণা, ইমাম গ্রেপ্তার

গ্রেপ্তার মাওলানা এবিএম শরিফুল ইসলাম নারায়ণগঞ্জের বন্দর থানার বায়তুল মামুর জামে মসজিদের ইমাম। শুক্রবার রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আল রাসেল নামে এক ব্যক্তির তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এজাহারের বরাত দিয়ে হাফিজ বলেন, শরিফুল […]