ক্যাটাগরি

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন আইনের লঙ্ঘন: শিক্ষামন্ত্রী

তিনি বলেছেন, “যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেত্রাঘাত করা বা কোনো ধরনের নির্যাতন সর্বোচ্চ আদালতের আইনের মাধ্যমে নিষিদ্ধ। ইদানিং মাদ্রাসাগুলোতে শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। যেকোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই হোক, এটা আইনের লঙ্ঘন।” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ […]

মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টি

শনিবার বিকালে ঢাকায় মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে ধুলার যন্ত্রণাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টায় ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলের ঝড়ো হাওয়া বয়ে যায়। “ঢাকায় […]

কার্টুনিস্ট কিশোরের ডান কানে অস্ত্রোপচার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া কিশোরের অভিযোগ, গত বছর মে মাসে থানায় গ্রেপ্তার দেখানোর আগে ‘বাসা থেকে তুলে নিয়ে তার ওপর নির্যাতন’ চালানো হয়। তখনই তার কানে ওই ক্ষত তৈরি হয়। ওই ঘটনায় ‘হেফাজতে মৃত্যু নিবারণ’ আইনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলার আবেদনও করেছেন এই কার্টুনিস্ট। আহসান […]

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি পাইপলাইন ঠিকাদারদের

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরাবর এই দাবি উত্থাপন এবং জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির খান বলেন, “কোনো প্রকার প্রজ্ঞাপণ ছাড়াই ২০১০ সাল থেকে আকস্মিকভাবে গ্যাস সংযোগ বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে আমাদের আবেদন এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আবার সংযোগ চালু হয় এবং ঠিকাদার […]

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় চাই যৌথ প্রচেষ্টা: স্পিকার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার রাতে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট-২০২১ এর সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত এই সামিটে ছয়টি মহাদেশের ১৩ থেকে ২৪ বছর বয়সী পাঁচশ তরুণ বিশ্বব্যাপী জলবায়ু বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি […]

রুবেল-বরকত ষড়যন্ত্রের শিকার, পরিবারের দাবি

শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রুবেলের মেয়ে যাওয়াতা আফনান রাদিয়া। অর্থপাচারের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সাড়ে পাঁচ হাজার বিঘার বেশি জমি ও অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে […]

১৩ মার্চ ১৯৭১: পাকিস্তানি শাসকদের নতুন সামরিক ফরমান

এ পরিস্থিতিতে ১৩ মার্চ ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন সরকার সামরিক ফরমান জারি করে ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে কর্মীদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড […]

রজতজয়ন্তীতে ১৩ বিশিষ্ট জনকে ‘অন্যদিনের’ সম্মাননা

শুক্রবার রাতে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা-পুরস্কার তুলে দেওয়া হয়। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে গত ৫০ বছরে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, এমন সাত জনকে ‘সমৃদ্ধির বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হয়। ভাষা ও সাহিত্যে আহমদ রফিক, অভিনয়ে আসাদুজ্জামান নূর, চলচ্চিত্রে মৌসুমী, সংগীতে সৈয়দ আবদুল হাদী, ক্রিকেটে রকিবুল হাসান, চিত্রকলায় শাহাবুদ্দিন […]

ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল করোনাভাইরাসে আক্রান্ত

শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “গত ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার সঙ্গে থাকা দু’জন শিক্ষকের করোনা পজিটিভ এসেছিল। এরপর থেকে আমার শরীরেও কিছু লক্ষণ দেখা দেয়। পরে কোভিড টেস্টের জন্য নমুনা দিলে বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।” ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক কোয়ার্টারের বাসায় আইসোলেশনে থেকে […]

অবৈধ সম্পদ: দুদকের মামলায় স্ত্রীসহ আসামি যমুনা অয়েলের কর্মকর্তা

বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-এ সংস্থাটির সহকারী পরিচালক রুহুল আমিন তাদেরকে আসামি করে দুটি মামলা করেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেন, “দুই মামলাতেই আবদুল্লাহ রশিদকে আসামি করা হয়েছে। আর তার স্ত্রী শামিমাকে এক মামলায় আসামি করা হয়।” একটি মামলার এজাহারে বলা হয়, আবদুল্লাহ রশিদ দুদকে দাখিল করা তার সম্পদ […]