ক্যাটাগরি

সুস্থ দেশ গড়তে চাই সুস্থ মানুষ: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আমাদের দেশ এগিয়ে যাবে এবং মানুষ সেবা পাবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। কারণ বাংলাদেশকে যদি আমরা সুস্থভাবে গড়তে চাই, তাহলে আমাদের সুস্থ মানুষও দরকার।” গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর পর চারটি জেলায় ২০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি […]

মোদীর অপেক্ষায় গোপালগঞ্জের ওড়াকান্দি

এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের একটি মন্দিরও রয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ নরেন্দ্র মোদী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। সেদিনই তার দুই জেলায় দুই মন্দিরে যাওয়ার কথা রয়েছে। “উনি প্রথমে যাবেন সাতক্ষীরা […]

শবে মেরাজে স্বাস্থ্যবিধি মেনে মিলাদ ও দোয়া: ইসলামিক ফাউন্ডেশন

১৪ ফেব্রুয়ারি থেকে রজব মাস শুরু হওয়ায় বৃহস্পতিবার রাতে শবে মেরাজ পালন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মানুসারীরা। এদিন জোহরের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও মোনাজাত হবে। সেখানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান। জাতীয় মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা রফিক আহমাদ ও জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুশতাক […]

১১ মার্চ ১৯৭১: সমঝোতার চেষ্টায় বঙ্গবন্ধুকে ভুট্টোর তারবার্তা

১১ মার্চ বাঙালির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি তারবার্তা পাঠিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সমঝোতার আহ্বান জানান। ওই তারবার্তায় ভুট্টো বলেন, “উদ্ভূত সাম্প্রতিক ঘটনাবলীতে আমি গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা আজ বিরাট সঙ্করে মুখোমুখি। দেশের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। এ ব্যাপারে আমাদের উভয়ের অনেক দায়িত্ব রয়েছে। ধ্বংস এড়ানোর জন্য সম্ভাব্য […]

প্রবাসীদের সেবায় কুয়ালালামপুর হাই কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম

বুধবার এক ভার্চুয়াল আয়োজনে ‘বাংলা টাইগার ডিজিটাল’ নামের এ প্ল্যাটফর্ম উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাই কমিশন জানিয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রবাসীরা বিনা খরচে সহজেই পাসপোর্ট, বৈধকরণ, চাকরির আবেদনসহ বিভিন্ন সেবা পাবেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেনবাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফী বিনতে শামস […]

যুক্তরাজ্য ফেরতদের নিজ খরচে কোয়ারেন্টিন র‌্যাডিসন হোটেলে

বুধবার স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যুক্তরাজ্যে করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন শনাক্ত হওয়ায় সারা বিশ্বের সঙ্গেই যুক্তরাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। বাংলাদেশে যেন ওই ভাইরাস […]

নোয়াখালীতে মুজিববর্ষে শিক্ষা সামগ্রী পেল ৭ হাজার শিক্ষার্থী

প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বুধবার চাটখিল উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ তুলে দেন।   এই উপলক্ষে ঈদগাহ  মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রহমত উল্যা- আজিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে […]

‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা: ৪ জন গ্রেপ্তার

গ্রেফতাররা হলেন- মো. তারিকুল ইসলাম (৪০), মো. আব্দুল্লাহ বিশ্বাস (৩৩), মো. আল মাসুম (২৮) ও মো. সাইদুল ইসলাম রাজু (৩০)। আব্দুল খালেক নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের এর একটি দল মঙ্গলবার যশোর, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক বুধবার এক সংবাদ সম্মেলনে […]

শিশুকে সশ্রম কারাদণ্ড, বিচারকের ব্যাখ্যা তলব

কোন কর্তৃত্ববলে তিনি শিশুটিকে ‘সশ্রম কারাদণ্ড’ দিয়েছেন, লিখিতভাবে সে ব্যাখ্যা দিতে বলা হয়েছে যশোরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুনকে। আদেশের অনুলিপি পাওয়ার চার সপ্তাহের মধ্যে তাকে এ ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। হাই কোর্টের এই বেঞ্চে […]

ঢাকার নয়া পল্টনে হোটেল কক্ষে ‘বিস্ফোরণ’

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হোটেল ভিক্টোরিতে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ‘বিস্ফোরণের’ কারণ কী, তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গিজার থেকে তা ঘটতে পারে। আহতদের মধ্যে একজন রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সঙ্গেই বহুতলা হোটেল ভিক্টোরি। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর […]