ক্যাটাগরি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: লেজার ও ড্রোন শো হচ্ছে না

বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এই সিদ্ধান্তের কথা জানান।  তিনি বলেন, “আমরা ঠিক করেছিলাম এমন একটা বর্ণাঢ্য আয়োজন করব, যা এদেশের মানুষ কখনও দেখেনি। বিশ্বের বিভেন্ন দেশ থেকে ড্রোন নিয়ে এসে, লেজার শো, ড্রোন শো এগুলো আমাদের করার পরিকল্পনা ছিল। “এখন করোনার যেহেতু ইনফেকশনটা বেড়ে যাচ্ছে। এই সমস্ত […]

আদালতে গিয়ে জামিনের মেয়াদ বাড়ালেন রন হক সিকদার

বুধবার তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন চাইলে হাকিম রাজেশ চৌধুরী আগামী ১১ এপ্রিল পর্যন্ত তার জামিন বাড়িয়ে দেন। হত্যাচেষ্টার মামলার পর বিদেশে চলে যাওয়া রন (মাহবুবুল হক সিকদার) তার বাবা জয়নুল হক সিকদারের মৃত্যুর পর গত ১২ ফেব্রুয়ারি দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছিলেন। বিমানবন্দরে থেকে তাকে গ্রেপ্তারের পরদিনই আদালত ১০ মার্চ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। সেই […]

যশোর পৌরসভায় ভোট ৩১ মার্চ

৩১ মার্চ এ পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটগ্রহণ হবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পঞ্চম ধাপে এ পৌরসভায় ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় ৯ ফেব্রুয়ারি যশোর পৌরসভার নির্বাচন স্থগিত করে দেয় হাই কোর্ট। পরে নির্বাচন স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তার ওপরে স্থগিতাদেশ বহাল রাখে আপিল বিভাগ। […]

উত্তরণের নেতিবাচক প্রভাব পোশাক ও ওষুধে পড়ার আশঙ্কা সংসদীয় কমিটির

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ সম্প্রতি পেয়েছে, যার ফলে সম্ভাব্য সম্ভাবনার পাশাপাশি সমস্যা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর […]

নতুন দুদক কমিশনার বললেন, পাচার হচ্ছে ‘প্রচুর’ টাকা 

তারা দুজন দুদকে যোগ দিয়ে বুধবার সংস্থার প্রধান কার্যালয়ে একসঙ্গে সাংবাদিকদের সামনে আসেন। কাজে যোগ দিয়ে বুধবার সাংবাদিকদের সামনে আসেন দুদক কমিশনার জহুরুল হক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার জহুরুল হক বলেন, “এটা বাস্তব, বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হচ্ছে। দেশের জন্য এটা বড় ধরনের সমস্যা। এই কমিশন তৎপর থাকবে ভবিষ্যতে যাতে কোনো টাকা পাচার […]

টিকা নিলেন রাষ্ট্রপতি

৭৭ বছর বয়সী আবদুল হামিদ বুধবার বিকালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বুধবার) বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।” রাষ্ট্রপতি দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও এদিন টিকা নেন বলে প্রেস সচিব জানিয়েছেন। রাষ্ট্রপতির […]

প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়া বাসের চালক-সহকারী রিমান্ডে

‘এন মল্লিক’ পরিবহনের ওই বাসের চালক হলেন মো. সবুজ (২৫) এবং তার সহকারী হলেন মো. নাহিদ (১৯)। তাদের দুদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ বুধবার দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফাইরুজ তাসনীম। পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাত দিন হেফাজতে রাখার আবেদন করেছিলেন বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল। ওই নারী […]

নির্যাতনের অভিযোগে মামলার আবেদন কার্টুনিস্ট কিশোরের

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া কিশোর বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে এ মামলার আবেদন করেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক কে এম ইমরুল কায়েশ বাদীর জবানবন্দি শুনেছেন। এ বিষয়ে তিনি পরে আদেশ দেবেন।” মামলার আরজিতে বলা হয়েছে, গতবছরের ৫মে রমনা থানার ডিজিটাল নিরাপত্তা […]

ফেইসবুকে বন্ধু হয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সিআইডির ঢাকা মহানগর দক্ষিণের একটি দল মঙ্গলবার ঢাকার মানিকদি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- সাইফুল ইসলাম আরিফ (৩২), ওমর ফারুক রনি (৪০), আনিছুর রহমান (২৬) এবং শহিদুল ইসলাম সোহেল (৩৬)। সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ ওমর ফারুক বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, এ চক্রের […]

রেলের কোচ ও ইঞ্জিন কারখানা করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান রেলমন্ত্রীর

বুধবার রেলভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রেলপথ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রী বলেন, “আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও রেলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও বৃদ্ধি পেয়েছে। আমেরিকার প্রগ্রেস রেল থেকে লোকোমোটিভ কিনছি। ইতিমধ্যে সরবরাহ শুরু হয়েছে। ৪০টির মধ্যে পাঁচ ইন্সটলমেন্টে আটটি করে আসবে। চট্রগ্রাম বন্দরে আটটি লকোমোটিভ এসেছে।” বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো […]