ক্যাটাগরি

এসএমএসে জানানো হবে মামলার তারিখ

এই সেবা দিতে মঙ্গলবার আইন ও বিচার বিভাগ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম শুরু করা হচ্ছে। আগামী ১৮ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে […]

আদালতে হাজিরা দিলেন কার্টুনিস্ট কিশোর

বুধবার তিনি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিকের আদালতে হাজিরা দেন। পুনঃতদন্তে থাকা এ মামলার এজাহারভুক্ত আরেক আসামি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও আগামী সাত দিনের মধ্যে যে কোনো একদিন  তদন্ত কমকর্তার কাছে হাজির  হতে বলা হয়েছে। জামিনে থাকা মিনহাজ মান্নান হাজির হলে তাকে তদন্ত কমকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। এটা রিমান্ড […]

সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে লাগবে ‘কোভিডমুক্ত’ সনদ

বুধবার সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী ধারাবাহিকভাবে অনুষ্ঠান হবে। “অনুষ্ঠানে কোভিড-১৯ মহামারীর কারণে সরকারের নেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা […]

ট্রেনে নারীদের জন্য কেন বিশেষ কামরা নয়: হাই কোর্ট

সেই সঙ্গে শিশু, প্রতিবন্ধী ও প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করতে ট্রেনে তাদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।  এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রুল দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী […]

পাপুলের পরিবারের অর্থপাচার মামলায় প্রতিবেদন পেছাল

এ মামলায় বুধবার সিআইডির তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ থাকলেও তা জমা না পড়ায় ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন এই দিন ঠিক করে দেন। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ সুপার আল আমিন হোসেন গত ২২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় ‘মানিলন্ডারিং’ প্রতিরোধ আইনে এ মামলা করেন। এমপি পাপুল ও পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের মামলা […]

দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান

বুধবার বেলা সোয়া ১১টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছালে কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার তাদের অর্ভ্যন্তণা জানান। এরপর তারা সিঁড়ি বেয়ে দুদক ভবনের পঞ্চম তলায় তাদের দপ্তরে যান বলে কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, “আমাদের নতুন চেয়ারম্যান এবং নতুন কমিশনার আজ দপ্তরে যোগদান করেছেন।” […]

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঢাকার পুলিশ কমিশনার

করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রায় এক মাস পর গত ৬ মার্চ তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। ওইদিনই তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। ঢাকা মহানগর পুলিশের  অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ বোধ করায় উনাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষায় তার কোভিড পজিটিভ আসে।” গত ৭ ফেব্রুয়ারি […]

নারায়ণগঞ্জের আগুনে দগ্ধ পরিবারের একজনের মৃত্যু

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ২টার দিকে মারা যান মিশাল। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ২৬ বছর বয়সী পোশাক শ্রমিক মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪),  দেড় বছরের ছেলে মিনহাজ, মিশালের দুই শ্যালক […]

১০ মার্চ ১৯৭১: বাংলার ঘরে ঘরে উড্ডীন পতাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই কার্যত চলছিল পূর্ব পাকিস্তান। ঘরে ঘরে উড়ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত নতুন পতাকা। এদিকে অসহযোগ আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রকাশ করে বঙ্গবন্ধু শেষ মুজিবুবর রহমানের নির্দেশে ১০ মার্চ সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে কালো পতাকা তোলা হয়। এমনকি প্রধান বিচারপতির বাসভবন এবং রাজারবাগ পুলিশ লাইনসেও এদিন কালো পতাকা […]

সাতই মার্চের ভাষণ আইরিশ, স্কটিশ ও ওয়েলশ ভাষায়

সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনের পর তিনি বলেন, “এই বিশেষ অনুবাদ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের মানুষের কাছে তুলে ধরবে।” ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণের সময় নিজের উপস্থিতির […]