ক্যাটাগরি

মার্চে বাংলাদেশে আসছেন প্রতিবেশী চার রাষ্ট্রনেতা

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ১৭ থেকে ২৬ মার্চ প্রতিবেশী চারটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান আসবেন। তাছাড়া আরও বহু রাষ্ট্র ও সরকার প্রধান এই উদ্যোগে বক্তব্য রাখবেন, বার্তা দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই সময়ে সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং […]

পুলিশের উন্নয়নের চ্যালেঞ্জ নিয়েছি: আইজিপি

মঙ্গলবার বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ হচ্ছে। “২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। দেশের উন্নয়নের সাথে সাথে পুলিশেরও উন্নয়ন ঘটানো প্রয়োজন, যা এক বড় চ্যালেঞ্জ। […]

করোনাভাইরাস: টিকা নিয়েছে ৪০ লাখের বেশি মানুষ

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার একদিনে টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬৩ জন। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন নাগরিক। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৬৬ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে […]

নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান। ১৮ ফেব্রুয়ারি আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে হাজিরা পরোয়ানা জারি করে মঙ্গলবার রিমান্ড শুনানির দিন রেখেছিলেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ […]

ছয় পুলিশ সুপারের কর্মস্থল বদল

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়। জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে আর খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা আর চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মিলন […]

করোনাভাইরাসের টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বুধবার কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (বুধবার) বিকাল ৫টায়  বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নেবেন।” কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। গত […]

ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু: গ্রেপ্তার আদনান ফের রিমান্ডে

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী হাবিবুল বাশার লাল।  গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে কলাবাগানের সাততলা ভবনের ছাদে ওঠেন তাজরিন মোস্তফা মৌমিতা (১৯) নামে ওই তরুণী। পরে বাসার পেছন থেকে সন্ধ্যার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক […]

ইলেক্ট্রনিক ব্যাংকিং ব্যবস্থাপনায় নতুন আইন আসছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস আইন, ২০২১’ এর খসড়ায় এই অনুমোদন দেওয়া হয়।   পরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বায়নের যুগে দ্রুতগতিতে ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থার উন্নতির ফলে আইসিটি ভিত্তিক ব্যাংকিং এখন অপরিহার্য হয়ে গেছে। “ইলেক্ট্রনিক মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাপনা, পরিচালনা ও লেনদেন হচ্ছে। […]

আরও মামলা হচ্ছে পি কে হালদারের বিরুদ্ধে

মঙ্গলবার কমিশন থেকে এসব মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন। “শিগগিরই এসব মামলা দায়ের করা হবে,” মঙ্গলবার বলেন তিনি। পি কে হালদার ছাড়া মামলায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান এম এ হাশেম, এমডি মো. রাশেদুল হক, ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেন এবং প্রতিষ্ঠানটির বোর্ড সদস্যসহ পি […]

মান্নানের সাজা কেন বাড়বে না, প্রশ্ন হাই কোর্টের

তার সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চাওয়া হয়েছে সেই রুলে। দুর্নীতি দমন কমিশন- দুদকের রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে। আদালতে দুদকের আবেদনে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ […]