ক্যাটাগরি

করোনাভাইরাস: তিনটি বিষয় মানতে প্রধানমন্ত্রীর আহ্বান

মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা যে যেখানে আছি টিকা নিই বা না নিই, তিনটি বিষয় বলেছেন প্রধানমন্ত্রী, অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি, যথাসম্ভব যেন সতর্কতা অবলম্বন করি আর তৃতীয়টি হচ্ছে পাবলিক গ্যাদারিং যেখানে হচ্ছে সেখানে যেন লিমিটেড সংখ্যায় থাকি। “নিজেরও যেন দায়িত্ববোধ থাকে বেশি সংখ্যাক লোক […]

অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে মৈত্রী সেতু: প্রধানমন্ত্রী

মঙ্গলবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে মৈত্রী সেতুর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই কথা বলেন। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবও বক্তব্য রাখেন। ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে শুধু সেতুবন্ধই রচনা করবে না বরং ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে […]

প্রথম নদীসেতুতে যুক্ত হল বাংলাদেশ ও ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১’ এর উদ্বোধন করেন। একইসঙ্গে ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তি স্থাপন হয়। এই সেতুকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার স্মারক হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের মাঝে […]

দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু

সোমবার রাত দেড়টার দিকে ঢাকায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ও মো. মফিজুর রহমান ভূঞা গত দুই বছর ধরে প্রেষণে দুদকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। মো. মফিজুর […]

প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় বাস চালক ও সহকারী আটক

তারা হলেন- বাসচালক মো. সবুজ (২৫) ও তার সহকারী মো. নাহিদ (১৯)। তারা এন মল্লিক পরিবহনের কর্মী বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক মাহফুজুর রহমান। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাত দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কুচিয়ামারা সেতু এলাকা থেকে সবুজ ও নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে […]

৯ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর নেতৃত্বকে সমর্থন মাওলানা ভাসানীর

তার ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী সচিবালয়সহ সারা দেশে সব সরকারি ও আধাসরকারি অফিস, হাই কোর্ট ও জেলা আদালতসহ সবখানে সর্বাত্মক হরতাল পালিত হয়। বঙ্গবন্ধু যেসব সরকারি অফিস খুলে রাখার নির্দেশ দিয়েছিলেন, শুধু সেসব অফিস চালু থাকে। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাপ প্রধান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি […]

স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। জাহিদ মালেক বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগ কম- এটা বাড়াতে হবে। উন্নত দেশে জনপ্রতি গড়ে তিন হাজার ডলার ব্যয় করে। আমাদের মতো অনুন্নত দেশে গড়ে ১০০ ডলারের নিচে আছে। “এ কারণে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে হবে বলে আমি মনে করি। […]

টেকসই উন্নয়ন নিশ্চিতে চাই জেন্ডার সমতা: টিআইবি

সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাই নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন যেমন অসম্ভব, তেমনি নেতৃত্বে নারীর কার্যকর অংশগ্রহণ ছাড়া জেন্ডার সমতা ও সুশাসন নিশ্চিত করাও সম্ভব নয়।” জেন্ডার অসমতা সুশাসন, টেকসই উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনকে বাধাগ্রস্ত করে বলে মন্তব্য […]

রাখাইনে পরিবেশ তৈরি করুন, আন্তর্জাতিক মহলকে মোমেন

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যযকর পদক্ষেপ না নিয়ে মিয়ানমারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর কথা তুলে ধরে তাদের সমালোচনা করেন তিনি। সোমবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ”রোহিঙ্গা ইস্যুতে জড়িত আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত (রোহিঙ্গাদের ফেরানোর কাজে) এগিয়ে আসা। ”আমাদেরকে নির্দেশনা না দিয়ে তাদের উচিত রাখাইন রাজ্যে যাওয়া এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরানোর জন্য সহায়ক পরিবেশ […]

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, বেড়েছে আসন

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ তিনি বলেন, “ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ভর্তি পরীক্ষা এবার ঢাকাসহ সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। যেহেতু ঢাকার বাইরেও কেন্দ্র স্থাপন করা হচ্ছে, তাই খরচও হবে বেশি। তাই আবেদন ফি কিছুটা বেড়েছে।” গত বছর আবেদন […]