ক্যাটাগরি

ধর্ষণ: ভিকটিমের ছবি-পরিচয় প্রকাশ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এই নির্দেশনা বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে তা তথ্য সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে  জানাতে নির্দেশ দিয়েছে আদালত। মানবাধিকার সংগঠন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ সোমবার […]

শিক্ষার্থীদের ১০ হাজার টাকা অনুদানের খবরটি গুজব

বিষয়টি নজরে আসার পর সোমবার এক তথ্য বিবরণীতে বলা হয়, “প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে বলে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত।” তবে অনুদানের আবেদন গ্রহণের নিয়মিত একটি প্রক্রিয়ার সময় ৮ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে […]

পেশেন্ট কেয়ারদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারির সমমর্যাদা না দেওয়া এবং কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানানো হয়। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং বাংলাদেশ প্রাইভেট নার্সিং কলেজ অ্যাসোসিয়েশন যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এসব সংগঠনের নেতারা জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ডিপ্লোমা […]

ডা. সাবরিনার জামিনের আবেদন জজ আদালতে ফের নাকচ

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তপস পাল জানান। শুনানিতে সাবরিনার আইনজীবী প্রণব কান্তি ভৌমিক বলেন, আসামি প্রায় ৮ মাস কারাগারে আছেন। তাকে কারাগারে রেখে বিচার শেষ করতে হবে এমন কথা আইনে নেই। তাই তার জামিন আবেদন করা হয়। তবে আদালত […]

কোন মানিক দণ্ডিত, নিরূপণে হবে বিচারিক তদন্ত

প্রকৃত আসামিকে শনাক্ত করার পাশাপাশি তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয়েছে কি না, তদন্তে তাও বের করতে বলা হয়েছে। শরীয়তপুরের মুখ্য মহানগর হাকিম বা তার তত্ত্বাবধানে যে কোনো হাকিম (ম্যাজিস্ট্রেট) বিষয়টি তদন্ত করবেন। তদন্তে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ ও জেল সুপারকে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তদন্ত […]

দুদক এখন ‘অনেক ক্ষমতাশালী’, বলে গেলেন বিদায়ী চেয়ারম্যান

পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তার এ মন্তব্য আসে। ইকবাল মাহমুদ বলেন, “দুদকের নখ-দাঁত নেই- সেটি অনেক পুরাতন ও প্রাচীন কথা। এটি এখন আর নেই। দুদক যথেষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান। যথেষ্ট ক্ষমতা রয়েছে দুদকের। আইনি ম্যান্ডেট রয়েছে এবং আমি মনে করি যতটুকু আইন আছে, […]

‘গোল্ডেন’ মনিরের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন ১৬ মার্চ

সোমবার আসামির উপস্থিতিতে তার বিরুদ্ধে জমা দেওয়া দুই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার ১ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতে গোল্ডেন মনিরের পক্ষে আইনজীবী এহেসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশসহ অভিযোগ গঠনের দিন […]

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ জুন

সোমবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত ‘কোর কমিটি’র তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন গ্রহণ ১ এপ্রিল শুরু হবে এবং ১৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘কোর কমিটি’র যুগ্ম আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, যেসব শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকবে তারা সবাই […]

শুভেচ্ছা সফরে ভারতীয় যুদ্ধজাহাজ মোংলায়

‘আইএনএস কুলিশ’ ও ‘আইএনএস  সুমেধা’ নামে যুদ্ধজাহাজ দুটি তিন দিনের সফরে সোমবার মোংলা বন্দরে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ভারতীয় যুদ্ধজাহাজ দুটিকে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশারেফ হোসেন। নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। উষ্ণ অভ্যর্থনা নিয়ে সুমেধা থেকে নেমে ভারতীয় […]

অধিকার আদায় করে নিতে নারীদের তৈরি হতে বললেন প্রধানমন্ত্রী

দিবসটি উপলক্ষে সোমবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।   প্রধানমন্ত্রী বলেন, “আমি নারীদের একটা কথা বলব যে ‘নারীদের অধিকার দাও, নারীদের অধিকার দাও’ বলে শুধু চিৎকার করা আর বলা আর বক্তৃতা দেওয়া… এতে কিন্তু অধিকার আসে না। অধিকারটা আদায় করে নিতে হবে। আদায় করবার মত যোগ্যতাটা অর্জন করতে […]