ক্যাটাগরি

ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী দীপু মনির বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেন অধ্যাপক কলিমউল্লাহ। সম্প্রতি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি ১০ তলা ভবন ও একটি স্মৃতিসৌধ নির্মাণে উপাচার্যের অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানায় ইউজিসি। এ বিষয়ে উপাচার্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে কমিশনের তদন্ত দল। এছাড়া অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে ওঠা […]

প্রতিবেশীর সঙ্গে সমস্যা হলে আলোচনাতেই সমাধান: প্রধানমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বিকেলে গণভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা থাকে। সেগুলো আমরা মনে করি সমঝোতা ও আলোচনার মাধ্যমে সমাধান […]

১১ এপ্রিল ভোট হবে যে ৩৭১ ইউপিতে

ইসির অনুমোদন সাপেক্ষে প্রথম ধাপের এই তালিকা চূড়ান্ত করার পাশাপাশি যে ৩০টি ইউনিয়নে ইভিএমে হবে, তা নির্ধারণ করা হয়েছে। বাকি ইউপিগুলোতে প্রচলিত পদ্ধতিতে ব্যালট পেপারে নির্বাচন হবে। তফসিল ঘোষণার পরদিন বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জান এ তালিকা গণমাধ্যমে পাঠিয়েছেন। দেশের ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউনিয়ন পরিষদে ১১ এপ্রিল প্রথমধাপের এই ভোট হবে। ইসি সচিব […]

যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী

দণ্ডিত মোছা. শামসুন্নাহার (২৭) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিলকাঠালিয়া গ্রামের বাসিন্দা। ঢাকার মধ্য বাড্ডায় থেকে গৃহকর্মী হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোছা. কামরুন্নাহার তার ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম করাদণ্ডের রায় দেন। ওই নারীর বিরুদ্ধে নারী ও শিশু […]

বাঙালির জোড়া উদযাপনে প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের আয়োজন

করোনাভাইরাস মহামারী এর মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিরা অংশগ্রহণ করবেন। মালদ্বীপ ও নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে এ আয়োজনে উপস্থিত থাকবেন বলে আশা করছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় এ কথা […]

বনানীতে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত এইচ টি ইমাম

মুজিবনগর সরকারে দায়িত্ব পালনকারী এইচ টি ইমাম দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে বৃহস্পতিবার মারা যান এইচ টি ইমাম।   সিরাজগঞ্জের উল্লাপাড়া ঘুরিয়ে এনে বিকালে গুলশানের আজাদ মসজিদে জানাজার পর এইচ টি ইমামের মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে ‘গার্ড অফ অনার’ […]

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: জামিন হয়নি ইকবাল ভূঁইয়ার

তার ২০টি আবেদনে জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে নির্দেশনাসহ বৃহস্পতিবার রায় দিয়েছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ।    নির্দেশনায় আদালত দুর্নীতি দমন কমিশন–দুদককে বলেছে, আদেশ পাওয়ার আড়াই মাসের মধ্যে ইকবাল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ২১টি মামলার তদন্ত শেষ করে বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করতে হবে।  দুদক […]

কারামুক্ত কার্টুনিস্ট কিশোর হাসপাতালে ভর্তি

কিশোরের কানে, পায়ে ও চোখের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ভাই লেখক আহসান কবির। বুধবার হাই কোর্ট কিশোরকে ছয় মাসের জন্য জামিন দিলে তার মুক্তির পথ খোলে। বৃহস্পতিবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। কারাগার থেকে ভাইকে নিয়ে আসা আহসান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিশোরকে সরাসরি হাসপাতালে নিয়ে গেছেন তিনি। “সোয়া […]

আবরার হত্যা: আসামিদের আত্মপক্ষ সমর্থন ১৪ মার্চ

এ মামলায় গ্রেপ্তার আসামিদের সেদিন বলতে হবে- তারা দোষী না নির্দোষ। এই মামলার শেষ তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামানের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক আবুজাফর মো. কামরুজ্জামান আসামিদের আত্মপক্ষ সমর্থনের এ তারিখ ঠিক করে দেন। সেদিন আসামিরা ইচ্ছে করলে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য সাফাই সাক্ষী হাজির করতে […]

রোহিঙ্গা শিবিরের পাশে ‘আইস’র বড় চালান আটক

সেখানে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি ক্রিস্টাল মেথ আটক করা হয় বলে বৃহস্পতিবার ঢাকায় সংবাত সম্মেলন করে জানানো হয়। শতভাগ এমফিটামিন যুক্ত ক্রিস্টাল মেথ মাদকসেবীদের কাছে আইস নামে পরিচিত। এর দুই কেজির দাম প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার। তিনি সংবাদ সম্মেলনে বলেন, “এই মাদকের ব্যবহারকারীরা […]