ঢাকায় চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ২

এরা হলেন- শাহ আলম ও জামাল। প্রথম জন গাড়ির চালক, দ্বিতীয় জন টেকনিশিয়ান। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বুধবার সকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী ধোলাইর পাড় শাহ আলমের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক জানান, চোরাই সিএনজি অটোরিকশা জাল রেজিস্ট্রেশন প্লেট ও জাল কাগজপত্র তৈরি […]
বাস হেলপারের কাজের আড়ালে ইয়াবা বিক্রি
এভাবে নগর জুড়ে ঘুরে ঘুরে ইয়াবা বেচাকেনায় জড়িত এক বাস হেলপারকে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনি এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার রাতে মো. রাসেল (২৪) নামে ওই হেলপারের সঙ্গে মো. আল-আমীন ওরফে বাবু (২৪) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতিতে। তারা চট্টগ্রামে থাকেন আকবরশাহ থানার নিউ মনছুরাবাদ […]
দাখিলের তিন বিষয়ের খাতা অন্য শিক্ষক দিয়ে মূল্যায়নের সুপারিশ

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এটির সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আ স ম ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসা শিক্ষার জন্য সরকার অনেক টাকা খরচ করে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা দেখতে পাই না। তাদের শিক্ষার […]
মুশতাকের মৃত্যু: ‘অস্বাভাবিক’কিছু পায়নি কোনো তদন্ত কমিটি

বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সবগুলো কমিটির অভিমত এই রকম – তারা ভিডিও ফুটেজ, তার কক্ষে যে কয়জন ছিলেন এবং কারাগারের কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালে যখন নিয়ে গিয়েছিলেন তাদের সবার অভিমত নিয়ে যে প্রতিবেদন দিয়েছেন, তাতে বলছেন ‘ন্যাচারাল ডেথ’ হয়েছে। অস্বাভাবিক মৃত্যু নয় এটা।” মৃত্যুর কারণ তাহলে কী- ময়নাতদন্ত প্রতিবেদন পেলে […]
শহীদ মিনারে এইচ টি ইমামকে শেষ শ্রদ্ধা

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল […]
মেডিকেলের ভর্তি পরীক্ষা ঈদের পর নেওয়ার দাবি

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করে এই দাবি জানায় তারা। রোজার ঈদের পর নিতে হলে মে মাঝের শেষার্ধে পরীক্ষা নিতে হবে। মানববন্ধনে অংশ নেওয়া ভর্তিচ্ছুদের দাবি, করোনাভাইরাস মহামারীর কারণে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে ঈদুল ফিতরের পর নেওয়ার ঘোষণা হয়েছে। তাই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাও পেছাতে হবে। […]
এবার স্মৃতি রোমন্থন, আগামীবার আরও সরব জয় বাংলা কনসার্ট: রাদওয়ান মুজিব

সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান তার ফেইসবুক পেইজে লিখেছেন, “এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে আবার ফিরে আসব যে কোনো সময়ের চেয়ে বড় পরিসরে ও আরো সরবভাবে।” আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ‘জয় বাংলা কনসার্ট’ হয়ে আসছে। ২০১৫ সাল থেকে প্রতিবছর বঙ্গবন্ধুর সাতই মার্চের […]
আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও

শাস্তি হিসেবে বেতন কমার পাশাপাশি চাকরি জীবনে তিনি আর পদোন্নতি পাবেন না জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তার বেতন অবনমন করা হয়েছে এবং তিনি চাকরি জীবনে আর পদোন্নতি পাবেন না। বর্তমান পদ থেকেই […]
সীমান্তে প্রাণক্ষয় অপরাধের কারণে: জয়শঙ্কর

বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে জয়শঙ্কর এ কথা বলেন। সীমান্ত হত্যা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি মনে করি, আমরা একমত হয়েছি, যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, সমস্যাটি কেন হচ্ছে। এবং আমরা জানি সমস্যাটি […]
রাজধানীতে মলম ও অজ্ঞান পার্টির ৭ সদস্য গ্রেপ্তার

গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে বুধবার রাজধানীর আশুলিয়া রোডে স্লুইস গেইটের কাছে বাসস্ট্যান্ডে আবদুল্লাহপুরগামী ‘পরিস্থান পরিবহন’ নামের বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহীদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহীদুল ইসলাম শহীদুল (৩৩) এবং হাবিবুর রহমান সিরাজ (৫০)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক […]