ক্যাটাগরি

রাজধানীতে ‘মলম ও অজ্ঞান পার্টির’ ৭ সদস্য গ্রেপ্তার

গোপন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে বুধবার রাজধানীর আশুলিয়া রোডে স্লুইস গেইটের কাছে বাসস্ট্যান্ডে আবদুল্লাহপুরগামী ‘পরিস্থান পরিবহন’ নামের বাস থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- স্বপন (৫২), ফিরোজ (৪০), মাসুদ রানা (৫১), শহীদুল ইসলাম (৫১), জাকির হোসেন জাকির (৫৫), শহীদুল ইসলাম শহীদুল (৩৩) এবং হাবিবুর রহমান সিরাজ (৫০)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক […]

অ্যাপে শিক্ষা ও উদ্যোক্তা তৈরিতে আইসিটি বিভাগের সঙ্গে রবি

এজন্য আইসিটি বিভাগ ও রবি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তবে প্রয়োজনে পাঁচ বছরের পরেও চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। বৃহস্পতিবার বিসিসি মিলনায়তনে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ এবং রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই […]

জমির বিরোধে খুন: ঢাকায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক বিচারক ইকবাল হোসেন বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, আব্দুল জব্বার, আউয়াল মিয়া, সমর আলী এবং তমিজ উদ্দিন ওরফে তমু। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাদেরকে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে […]

গবেষণাতেও জনকল্যাণে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী।  অনুষ্ঠানে তিনি বলেন, “আমি সব সময় চাই যে মানবকল্যাণে কাজ করতে হবে এবং আপনারা এইটুকু মনে রাখবেন যে, আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি এটা কিন্তু জনগণেরই অর্থ। কাজেই তা […]

এইচ টি ইমামের মৃত্যুতে স্পিকারের শোক

এক শোকবার্তায় স্পিকার প্রয়াত এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে এইচ টি ইমামের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব […]

মুশতাকের ‘স্বাভাবিক মৃত্যু’ হয়েছে, বলছে তদন্ত কমিটি

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের কমিটি বুধবার বিকালে তাদের প্রতিবেদন জমা দেন। “তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মুশতাকের মৃত্যু ছিল ‘ন্যাচারাল ডেথ’।” মুশতাককে চিকিৎসা দিতে বিলম্ব বা গাফিলতির কোনো বিষয় প্রতিবেদনে এসেছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি […]

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামেন। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুর সোয়া ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে জয়শঙ্করের। পরে বিকাল ৫টায় ভারত ভবনে (পুরনো হাই কমিশন ভবন) একটি […]

এইচ টি ইমামের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী

এক শোক বার্তায় সরকারপ্রধান বলেছেন, বাংলাদেশের প্রশাসনিক সার্ভিসে এ এইচ টি ইমামের অবদান ‘স্মরণীয়’ হয়ে থাকবে। “মুক্তিযুদ্ধের সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু সরকারের পুরো সময়টাও তিনি একই পদে থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।” ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু […]

এইচ টি ইমামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার প্রথম প্রহরে তার মৃত্যু হয় এইচ টি ইমামের। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। […]

৪ মার্চ ১৯৭১: বদলে গেল রেডিও-টিভির নাম

বেতার-টেলিভিশন-চলচ্চিত্রা শিল্পীরা এক বিবৃবিতে ঘোষণা করেন, যতদিন পর্যন্ত দেশের জনগণ ও ছাত্রসমাজ সংগ্রামে লিপ্ত থাকবেন, ততদিন পর্যন্ত ‘বেতার ও টেলিভিশন অনুষ্ঠানে তারা অংশ নেবেন না। ওই বিবৃবিতে সই করেন, লায়লা আর্জুমান্দ বেগম, আফসারী খানম, আতীকুল ইসলাম, ফেরদৌসী রহমান, মুস্তফা জামান আব্বাসী, গোলাম মোস্তফা, হাসান ইমাম, জাহেদুর রহিম, আলতাফ মাহমুদ, ওয়াহিদুল হক, এএম হামিদসহ আরও কয়েকজন। […]