ক্যাটাগরি

সদ্য স্বাধীন দেশে অগ্রণী ভূমিকা ছিল এইচ টি ইমামের: রাষ্ট্রপতি

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “মহান মুক্তিযুদ্ধে এইচটি ইমামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে আজীবন কাজ করে গেছেন। “সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশে সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।” মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার […]

বরকত-রুবেলের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগপত্র

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সিআইডি) উত্তম কুমার বিশ্বাস। আদালত আগামী ৮ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন […]

মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় আসছেন জয়শঙ্কর

সকালে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর দুপুর সোয়া ১২টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে জয়শঙ্করের। পরে বিকাল ৫টায় ভারত ভবনে (পুরনো হাই কমিশন ভবন) একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। জয়শঙ্করের সফরের নানা দিক জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার সাংবাদিকদের […]

খালের দুই পাশও দখলমুক্ত হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বুধবার পান্থকুঞ্জে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এসটিএস উদ্বোধন শেষে স্থানীয় সরকারমন্ত্রী সাংবাদিকদের বলেন, এ কাজে ঢাকার দুই মেয়র কাউন্সিলর, প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে যুক্ত করা হবে। তাজুল বলেন, ওয়াসার কাছ থেকে সিটি করপোরেশনের কাছে খালগুলো হস্তান্তরের পর থেকেই দুই মেয়র খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। “শুধু তাই নয় যারা এসব খাল দখল করে দুই পাশে ভবন […]

অরিত্রীর আত্মহত্যা: সাক্ষ্য দিলেন এক প্রতিবেশী

এ মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বুধবার তিনি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন। বিচারক মো. রবিউল আলম তার সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ৮ এপ্রিল পরবর্তী সাক্ষ্যের জন্য দিন রাখেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার। মেরিনা এ মামলার জব্দ তালিকার সাক্ষী। জবানবন্দি দেওয়ার পর আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল […]

পাঁচ বছরে সাড়ে ২৬ হাজার ধর্ষণ মামলা কেবল থানাতেই

হাই কোর্টর আদেশে পুলিশ সদর দপ্তরের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর বাইরে সারা দেশে সংশ্লিষ্ট আদালত বা ট্রাইব্যুনালেও মামলা করেছেন ভুক্তভোগীরা। তবে গত পাঁচ বছর কতগুলো মামলা আদালতে হয়েছে, সুপ্রিম কোর্ট প্রশাসনের দেওয়া প্রতিবেদনে সে তথ্য আসেনি। সেখানে বলা হয়েছে, আইনে নির্ধারিত ১৮০ দিনের মধ্যে টানা বিচার কাজে ধর্ষণের মামলা নিষ্পত্তি হচ্ছে […]

কোভিড-১৯ টিকাদানের প্রশংসায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার

বাংলাদেশে অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে একথা বলেন। বাংলাদেশে দায়িত্ব নিয়ে আসার পর সৌজন্য সাক্ষাতে গণভবনে গিয়েছিলেন ব্রুয়ার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “হাইকমিশনার বলেছেন, টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকেও এগোনো।”অন্যান্য বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিজেও ঢাকায় কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন বলে জানান […]

প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট ১১ এপ্রিল

এসব ইউনিয়নের ৩০টিতে ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভা নির্বাচন শেষ করে এবার ইউনিয়নে ভোট শুরু হতে যাচ্ছে। বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে। ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার […]

টঙ্গীতে বৃহস্পতিবার গ্যাস থাকবে না

বুধবার তিতাসের এক ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টঙ্গী-জয়দেবপুর এবং এর আশপাশের এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। টঙ্গী-জয়দেবপুর রেল লাইনের বনমালা এলাকায় গ্যাস পাইপ লাইন ও ভাল্পপিট স্থানান্তর কাজের টাই-ইনের জন্য সাময়িক এই গ্যাস বিভ্রাট হবে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবাহ বন্ধ থাকবে জানিয়ে তিতাস […]

স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের চেয়ারম্যানের জামিন

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে আদালতের পেশকার ফয়েজ আহমেদ এ জানিয়েছেন। এ মামলায় গত ২৪ ফেব্রুয়ারি সমবায় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আব্দুল আলিম, সহকারী মহাব্যবস্থাপক (হিসাব) হেদায়েত কবীর এবং সাবেক প্রিন্সিপাল অফিসার ও সমবায় ভূমি […]