ক্যাটাগরি

পাপুলের আসনে উপনির্বাচন ১১ এপ্রিল

রায়পুর এবং সদর উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল বুধবার ঘোষণা করে ইসি। কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের জানান, এ আসনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ মার্চ; বাছাই ১৯ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। এরপর ভোট হবে ১১ এপ্রিল। আসনটিতে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। […]

শাহবাগ থেকে গ্রেপ্তার ৭ জনের জামিন হয়নি

বাম ছাত্র সংগঠনের এ নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর গত ২৭ ফেব্রুয়ারি রিমান্ডে না পাঠিয়ে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছিলেন বিচারক। তারা হলেন- তামজীদ হায়দার, নজির আমিন চৌধুরী জয়, এ এস এম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তী। এদের সাতজনই ছাত্র ইউনিয়নে যুক্ত, আরাফাত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে যুক্ত। সেদিন শিক্ষার্থীদের পক্ষে […]

বরিশালে হেফাজতে মৃত্যু: মামলার বিচারিক তদন্তের নির্দেশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইর পরিবর্তে বরিশালের মুখ্য মহানগর হাকিমকে এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে। রেজাউল করিম (৩০) নামের ওই শিক্ষানবিশের বাবার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি […]

সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান

মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের নতুন চেয়ারম্যান করে বুধবার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদকের কমিশনার করা হয়েছে। মঈনউদ্দীন আবদুল্লাহ দুদক চেয়ারম্যান পদে ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইকবাল মাহমুদের মেয়াদ আগামী ১৩ মার্চ শেষ হচ্ছে। কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলামের মেয়াদও একই সময়ে […]

বিএনপি ও ছাত্রদলের ৬ নেতার আগাম জামিন

পুলিশের করা এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাই কোর্ট বেঞ্চ তাদের জামিন দেয়। জামিন পাওয়া অন্যরা হলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার। জামিন আবেদনের পক্ষে শুনানি […]

ভুয়া এনআইডি দিয়ে ব্যাংকঋণ নিয়ে আত্মসাৎ, গ্রেপ্তার ৫

মঙ্গলবার রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারা হলেন- মো. আল আমিন ওরফে জামিল শরীফ, খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুৎ, মো. আবদুল্লাহ আল শহীদ, মো. রেজাউল ইসলাম ও মো. শাহজাহান। বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে জানান, […]

শহীদ মিনারে শাহীন রেজা নূরকে শেষ শ্রদ্ধা

বুধবার সকাল সাড়ে ১০টায় শাহীন রেজা নূরের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে মারা যান শাহীন। বুধবার ভোরে তার মরদেহ দেশে এসে পৌঁছায়। […]

অবশেষে জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদালত বলেছে, কিশোর যেহেতু দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং এই মামলায় গ্রেপ্তার হওয়ার পর দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান নিম্ন আদালত ও হাই কোর্টের এই বেঞ্চ থেকে […]

৩ মার্চ ১৯৭১: এল স্বাধীনতা সংগ্রামের রূপরেখা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার বন্দরে পৌঁছানোর  পথরেখা কার্যত সেদিনই স্পষ্ট রূপ পায়। বঙ্গবন্ধুর ডাকে ঢাকায় দ্বিতীয় দিনের মত এবং সমগ্র বাংলাদেশে প্রথম দিনের জন্য সর্বাত্মক হরতাল চলছিল সেদিন। শহরের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ প্রায়। তার মধ্যেই পল্টন ময়দানে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-সংগ্রাম পরিষদের ডাকা ছাত্র জনসভায় উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর […]

মশা বাড়ন্ত, সঙ্গে যন্ত্রণা

আতিক বললেন, “দেখি ফগার মেশিন দিয়ে ধোঁয়া মারে। সকালেও দেখি ড্রেনে কী যেন ওষুধ ছিটায়। কিন্তু মশা তো কমে না।” রাজধানীতে বেড়ে গেছে কিউলেক্স মশার ঘনত্ব। এই মশা কামড়ালে ডেঙ্গুর মত রোগ হওয়ার ভয় নেই। কিন্তু মশার জ্বালায় নগরবাসী অতিষ্ঠ। কীটতত্ত্ববিদরা বলছেন, গত নভেম্বর-ডিসেম্বরে অতিরিক্ত বৃষ্টির কারণে এবার মশা বেড়েছে। মশার উপদ্রব কমাতে অঞ্চলভিত্তিক ‘ক্র্যাশ […]