বদির অবৈধ সম্পদের মামলা চলবে

ওই মামলার কার্যক্রম স্থগিতের যে আবেদন বদী করেছিলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ রোববার তা খারিজ করে দিয়েছে। সেইসঙ্গে ১৫ বছর আগের এ মামলাটি আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতের প্রতি নির্দেশনা দিয়েছে আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল, […]
নুরুল ইসলাম হত্যা: অভিযোগপত্র বাতিল, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

‘আসামিদের রক্ষার উদ্দেশ্য’ ওই অভিযোগপত্র দাখিল করায় পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা শামীম আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে বলেছে আদালত। পাশাপাশি আটজনকে আসামি করে নুরুল ইসলামের মেয়ের দায়ের করা এজাহার আমলে নিয়ে এ মামলা নতুন করে তদন্ত করতে আগামী ১০ দিনের মধ্যে নতুন একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দিতে বলা হয়েছে পিবিআইকে। গত বছর এ বিষয়ে দেওয়া এক […]
অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়ে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন শেখ হাসিনার

দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলবানিজকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি। রোববার এক শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, “অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টির বিজয়ে দলের নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি বলেন, নির্বাচন অ্যান্থনি নরম্যান আলবানিজ নেতৃত্বাধীন লেবার পার্টির এই জয়ে ‘জনগণের […]
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?

ঢাকার রাস্তায় গণপরিবহন হিসেবে যাত্রী পরিবহন করে- এমন বাস ও মিনিবাসের সংখ্যা পাঁচ হাজারের মত; এর মাত্র ৬৬৭টি বিআরটিসির। শতকরা হিসেবে তা ১২ শতাংশের কম। বিশেষজ্ঞরা বলে আসছেন, ঢাকায় রাস্তা বাড়ানোর সুযোগ যেহেতু কম, সেহেতু যানজট কমাতে আর কর্মঘণ্টা বাঁচাতে বাড়াতে হবে বাস, বিশেষ করে দ্বিতল বাস, যাতে রাস্তার অল্প জায়গা ব্যবহার করে অনেক বেশি […]
রায়ের পর বেঙ্গালুরুতে নির্যাতিত সেই তরুণীকে ফেরত পাঠালো ভারত

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের ঢাকায় আনা হচ্ছে। রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে তাদের রাখা হবে। বাংলাদেশি ওই তরুণীতে ২০২১ সালে বেঙ্গালুরুতে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও দুই দেশেই ‘ভাইরাল’ হয়েছিল। এরপর উভয় দেশের পুলিশের তৎপরতায় নির্যাতনকারী ও মানবপাচার চক্রের অনেকেই গ্রেপ্তার হন। বেঙ্গালুরুতে ভাইরাল হওয়া ভিডিও […]
মালদ্বীপে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি বিজ্ঞপ্তিতে বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিটহীন বাংলাদেশিদের অনুমোদন পেতে জরুরি ভিত্তিতে আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নাই তাদেরকে দ্রুততার সঙ্গে ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। “বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ […]
ডিজিটাল নিরাপত্তা আইন: তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার না করার নির্দেশ

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে (বিআইসিসি) গভর্নমেন্ট প্লিডার (জিপি) ও পাবলিক প্রসিকিউটরদের (পিপি) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। আইনমন্ত্রী বলেন, “এখানে আপনারা যারা পিপি ও জিপি মহোদয়রা আছেন তাদের কাছে অনুরোধ যে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যদি কোনো মামলা হয়, তাহলে দয়া করে আপনারা আগে খুঁজে বের করুন যে ,ওইটা […]
বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত

তাদের মধ্যে ৭ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে শুক্রবার বেঙ্গালুরুর বিশেষ আদালত এ রায় দেয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম (হৃদয় বাবু), মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন। তানিয়া খান নামের এক নারী আসামির ২০ […]
ঢাকায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো

শনিবার সকালে পাঁচ দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএনএইচসিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের চলমান সহায়তা কার্যক্রমের বিষয়ে আলোচনার জন্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন গ্র্যান্ডি। “কক্সবাজার ও ভাসানচরে সহায়তা কার্যক্রমে প্রধান দাতা ও সহযোগীদের সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।” […]
হজযাত্রীদের কোভিড পরীক্ষা বিনামূল্যে

হজযাত্রীদের কোভিড পরীক্ষা বিনামূল্যে করিয়ে দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে জানিয়েছে। এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই অনুরোধ জানিয়ে স্বাস্থ্য সেবা বিভাগকে চিঠি দিয়েছিল। স্বাস্থ্য সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চলতি বছরে হজযাত্রীদের বিনামূল্যে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। হজযাত্রীদের […]