ঢাকায় দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
প্রতীকী ছবি ঢাকার জুরাইনে শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. রাসেল (৩২) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় কদমতলীর আলি বহরে একটি মেসে থাকতেন। রাসেলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু […]
জন্মদিনে শুভেচ্ছাসিক্ত রাদওয়ান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান এদিন ৪২ বছর পূর্ণ করলেন। জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী, রাজনীতিবিদ, উদ্যোক্তা থেকে শুরু করে নানা জন। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই এক ফেইসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়েছে রাদওয়ানকে। সিআরআইর সহযোগী ইয়াং বাংলা তাদের ফেইসবুক পাতায় শুভেচ্ছা জানিয়ে দেশের তরুণদের উন্নয়নে তার ভূমিকা স্মরণ […]
ওয়াশিংটনে নানা বৈঠকে পররাষ্ট্রের সংসদীয় কমিটি

বৃহস্পতিবার সংসদীয় দলের ওয়াশিংটন ডিসি সফরের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে তার কার্যালয়ে এবং কংগ্রেসম্যান ডোয়াইট ইভান্সের সঙ্গে ক্যাপিটল হিলের লংওয়ার্থ অফিসে বৈঠক করেন। প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাঙ্ক ‘ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট’ (আইআরআই) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একটি গোলটেবিল বৈঠকে অংশ নেয়। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী […]
স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের

এ ঘটনা নিয়ে বিভাগীয় মামলা হলে তদন্তে দোষী প্রমাণিত হন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার আলতাফ হোসেন; যে কারণে শেষ পর্যন্ত চাকরি হারাতে হল তাকে। গত বুধবার আলতাফকে ‘চাকরি হইতে অপসারন’ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আলতাফ সবশেষ সিলেটে পুলিশ সুপার, ট্যুরিস্ট হিসেবে কর্মরত ছিলেন। আর সাতক্ষীরার পুলিশ সুপার ছিলেন ২০১৬ সালের ২৩ […]
সিলেটবাসী ভাসছে বন্যায়, পরিস্থিতির উন্নতির আভাস

তবে পানি কমতে শুরু করায় লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে ওঠা হঠাৎ বন্যার আর ‘অবনতি’ না হওয়ার আভাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ভারি বর্ষণের মধ্যে আকস্মিক বন্যায় দুদিন থেকে সিলেটবাসী একপ্রকার ‘হাবুডুবু’ খাচ্ছে। পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো বন্যা কবলিত হয়েছে বেশি। দেশের ভেতরের বৃষ্টিও বাড়িয়েছে দুর্ভোগের মাত্রা। সুনামগঞ্জে হাসপাতালেও পানি ঢোকার খবর এসেছে। […]
বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা মেরামতে জোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার

শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নস গ্রুপ অব গ্লোবাল ক্রাইসিস রেসপন্স ফর ফুড, এনার্জি অ্যান্ড ফাইন্যান্স’ এর বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রস্তাব রাখেন। এই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়ে মর্যাদাপূর্ণ এই চ্যাম্পিয়ন্স গ্রুপের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান প্রধানমন্ত্রী। শেখ […]
মহাকাশ বিজ্ঞানী এ এম চৌধুরী আর নেই

ঢাকার ধানমণ্ডিতে নিজ বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এটুআই (এসপায়ার টু ইনোভেইট)। এতে জানানো হয়, শনিবার বাদ আসর ধানমণ্ডি ১২/এ রোডের তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। রোজ প্যাটেল থিওরির প্রবক্তা এ এম চৌধুরী নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী […]
‘গণকমিশনের’ নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণকমিশনের তালিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা সম্প্রতি একটি বই প্রকাশ করেছে। “এর ভেতরে কী লিখেছে আমি জানি না। তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে, সেটা আমরা দেখিনি; তাই এর সম্পর্কে কিছু বলতে পারব না।” […]
মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের ‘স্বল্প চাপ’ বিরাজ করতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএইচএস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। “গ্যাস লাইনের জরুরি মেরামত […]
অর্থ আত্মসাতের অভিযোগে সাভার থেকে দম্পতি গ্রেপ্তার

কাউন্দিয়া এলাকা থেকে বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর পুলিশ সুপার জয়িতা শিল্পী জানিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আসমা খানম শিল্পী (৩৮) ও তার স্বামী শহিদুল ইসলাম (৫২)। তাদের কাছ থেকে ৫৫টি পাস বই, ভুক্তভোগীদের ৫০টি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তিনটি চেক বই এবং ছয়টি রেজিস্ট্রার জব্দ করা হয়। জয়িতা শিল্পী জানান, একজন নারীর অভিযোগের […]