কমলাপুর স্টেশন ম্যানেজারের চুরি যাওয়া ফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রেপ্তাররা হলেন- আজিজ মোহাম্মদ (৪৫), রনি হাওলাদার (৪০) ও মো. জাকির হোসেন (২৫)। কমলাপুর রেলস্টেশন, গুলিস্তান গোলাপশাহ মাজারসহ বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি উন্নতমানের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আজিজ একজন কোরআনে […]
বিচারকদের বিদেশ ভ্রমণেও নিয়ন্ত্রণ

অধস্তন আদালতের বিচারকদের ‘অতি প্রয়োজন’ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। “বিচারপ্রার্থী জনগণের দ্রুত […]
নগর ভবনে ‘দরপত্র দাখিলে’ এএসআই, আটকের পর ব্যবস্থা নিতে চিঠি

বৃহস্পতিবার পুলিশের ওই এএসআইর ওই কাণ্ডের পর বিকালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে ওই চিঠি পাঠান। চিঠিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামরুল হাসানের বিরুদ্ধে ‘টেন্ডার ফেলে’ আইশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগ করা হয়েছে। ওই এএসআইকে নগর ভবনেই আটকে ফেলার পর শাহবাগ থানার জিম্মায় দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই […]
পি কে হালদারকে ফেরানোর বিষয়ে হল আন্তঃমন্ত্রণালয় সভা

তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার কী কী উপায় আছে, তা চিহ্নিত করার পাশাপাশি ‘প্রয়োজনে’ একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়। দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, কমিশনের অনুরোধে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সভা হয়। “পি কে হালদারকে ফিরিয়ে আনা এবং তার মাধ্যমে বাংলাদেশের যে টাকা ভারতে চলে গেছে তা ফিরিয়ে আনার […]
চার ৪ জেলায় ডিসি বদল

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলির এই আদেশ হয়। চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনায় পাঠানো হয়েছে। চাঁদপুরের ডিসি করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুরের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবন্তী রায়কে জামালপুরের ডিসি করা হয়েছে।
পি কে হালদারের বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা

বৃহস্পতিবার দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সহকারী পরিচালক রাকিবুল হায়াত এ মামলা করেন। এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে নামে-বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে এর আগে ৩৪টি মামলা হয়েছে। দুদকের পক্ষ থেকে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের করা […]
‘স্পাই কিটের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতেন পরীক্ষার্থী’

গোপন ‘স্পাই ওয়্যারলেস’ কিটের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্ন পাঠিয়ে এভাবে উত্তর সরবরাহের মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে একটি চক্র ‘কোটি টাকা’ হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র্যাব। অভিনব এ প্রতারণার ঘটনায় চারজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তাররা হলেন- মো. […]
পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ‘৫/৬ দিনের মধ্যে’ জানাবেন প্রধানমন্ত্রী

কবে এই সেতু উদ্বোধন হবে- তা নিয়ে নানা জল্পনার মধ্যে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, কয়েক দিনের মধ্যেই উদ্বোধনের তারিখ ঠিক করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলনে এলে তার কাছে পদ্মা সেতু উদ্বোধনের দিন জানতে চান সাংবাদিকরা। জবাবে […]
গাফফার চৌধুরী অম্লান থাকবেন তার গানে, লেখায়: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, গাফফার চৌধুরীর লেখা একুশের অমর সেই গান বাঙালি জাতিকে ভাষা আন্দোলন ও মুক্তির আন্দোলনে অসীম সাহস ও প্রেরণা যুগিয়েছিল। “তার মৃত্যু দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। কালজয়ী গান ও লেখার মাধ্যমে তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।” বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা […]
একজন পুরোধাকে হারালাম: প্রধানমন্ত্রী

গাফফার চৌধুরীর সঙ্গে বহু স্মৃতির কথা, নানা সময়ে তার পরামর্শ পাওয়ার কথাও সরকারপ্রধান স্মরণ করেছেন তার শোকবার্তায়। লন্ডনের একটি হাসপাতালে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যু হয়। স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পাওয়া এই লেখকের বয়স হয়েছিল ৮৮ বছর। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী […]