একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়

বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কিছুদিন ধরে গাফফার চৌধুরী হাসপাতালে ছিলেন। আজ সকাল ৭টার দিকে উনার মৃত্যু হয়েছে বলে উনার মেয়ে আমাকে জানিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।” বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী গাফফার চৌধুরী ছিলেন […]
একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর চিরবিদায়

বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কিছুদিন ধরে গাফফার চৌধুরী হাসপাতালে ছিলেন। আজ সকাল ৭টার দিকে উনার মৃত্যু হয়েছে বলে উনার মেয়ে আমাকে জানিয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।” বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলের সাক্ষী গাফফার চৌধুরী ছিলেন […]
যুদ্ধাপরাধ: মৌলভীবাজারের ৩ ‘রাজাকারের’ প্রাণদণ্ড

দণ্ডিত তিন যুদ্ধাপরাধী হলেন: আব্দুল মান্নান ওরফে মনাই, আব্দুল আজিজ ওরফে হাবুল এবং তার ভাই আব্দুল মতিন। তাদের মধ্যে আব্দুল মতিন পলাতক; বাকি দুজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করে। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু আহমেদ […]
উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট

সকাল সোয়া ৯টা পর্যন্ত বিজয় সরণি মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কে যানজট তৈরি হয়। এর প্রভাবে বনানী, গুলশান, মগবাজার, এমনকি বিজয়নগর পর্যন্ত সড়কে তৈরি হয় তীব্র জট। বিজয় সরণির মোড়ে ভোর সাড়ে ৩টার দিকে দুর্ঘটনায় পড়া মালবোঝাই কভার্ড ভ্যানটি উড়োজাহাজ ক্রসিং থেকে তেঁজগাওয়ের দিকে যাচ্ছিল। আর বাসটি আসছিল ফার্মগেইটের দিক থেকে। সংঘর্ষের […]
হাজারীবাগ বেড়িবাঁধ বস্তিতে আগুন, পুড়ল দেড়শ রিকশা

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। পরে অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রোজিনা বলেন, “বস্তির চারটি ছোট ঘর, একটি রিকশার গ্যারেজ এবং একটি খাবার হোটেলে আগুন লেগেছিল। আগুনে দেড়শ রিকশা পুড়ে গেছে, তবে কেউ হতাহত […]
চাকরিতে ফেরাতে শরীফের আবেদন নাকচ করল দুদক

কমিশনের মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার শরীফকে জানানো হয়েছে, তার আবেদনটি ‘বিবেচিত হয়নি’। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার আবেদন গ্রহণ হয়নি, সেটা তাকে কমিশন থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।” ২০০৮ সালের দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালার ৫৪ (২) বিধি অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি […]
এশিয়াটিক সোসাইটির কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মাহফুজ

তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য। এশিয়াটিক সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোসাইটির দ্বিবার্ষিক কাউন্সিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তাতে ভোটাভুটির মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন হয়। কোষাধ্যক্ষ পদে মাহফুজুর তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন। এর আগে তিনি গবেষণা প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য গঠিত কাউন্সিলের সদস্য ও সাধারণ […]
প্রশ্ন ফাঁস: মাউশি ও কলেজের ৪ কর্মীসহ গ্রেপ্তার ৫
এই ঘটনার সঙ্গে শিক্ষা ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার তথ্যও পাচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার শাহাদাত হোসেন বলেন, তারা এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছেন। জড়িত অন্যদের ধরতেও অভিযান চলছে। গ্রেপ্তার পাঁচজন হলেন- মাউশির উচ্চমান সহকারী আহসান হাবীব, একই অধিদপ্তরের অফিস সহকারী মো. নওশাদ, বেগম বদরুন্নেসা […]
নর্থ সাউথের চার ট্রাস্টির আগাম জামিনের শুনানি ফের বৃহস্পতিবার

বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চে প্রথম দিনের শুনানির পর তা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। দুর্নীতি দমন কমিশনের এ মামলায় জামিন আবেদন করা আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। আদালতে তাদের পক্ষে শুনানি […]
কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে ইমরানের বৈঠক

কাতারের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত ইমরান বুধবার আলী বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্বকাপ ২০২২ আয়োজনে নিরাপত্তা, হসপিটালিটি ও ট্রান্সপোর্ট খাতে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ […]