ক্যাটাগরি

চারুশিল্পী জোয়ারদার মাহমুদ পল্টুর মৃত্যু

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয় বলে তার শ্যালক শিমুল আহসান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গতকাল উনার হার্ট অ্যাটাক হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোয়া ৪টার দিকে মারা যান।” বুধবার ঝিনাইদহ সদরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে পল্টুকে দাফন করা হবে […]

কুমিল্লা সিটিতে ভোট: এক মাস আগেই নামছে বিজিবি-নির্বাহী হাকিম

আগামী ১৫ মে রোববার থেকে ওই নির্বাচনী এলাকায় ‘শান্তি শৃঙ্খলা বজায়’ রাখতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে বৃহস্পতিবার থেকে তিনজন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি […]

ভাসানচরে এখনও কার্যক্রম শুরু করেনি জাতিসংঘ: ত্রাণ প্রতিমন্ত্রী

মঙ্গলবার সচিবালয়ে নিজের কার্যালয়ে ইউএসএআইডির ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর (পলিসি অ্যান্ড প্রোগ্রামিং) ইসোবেল কোলম্যান এবং ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের (আইআইএমএম) প্রধান নিকোলাস কোয়ামজিয়ানের নেতৃত্বে দুটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ভাসানচরে এখনো জাতিসংঘের এজেন্সিগুলো কার্যক্রম শুরু করেনি। এ ব্যাপারে আমি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতা চেয়েছি। যাতে দ্রুত সেখানে […]

ভিসা-পাসপোর্ট দেওয়ার জন্য ডেকে ধর্ষণ, গ্রেপ্তার ১

গ্রেপ্তার মো. খলিল মিয়া (৪৫) বিদেশে লোক পাঠানোর ‘দালাল’ হিসেবে কাজ করে বলে র‌্যাব জানায়। সোমবার রাতে গাজীপুর জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। তিনি জানান, এক নারী সৌদি আরব যাওয়ার জন্য দালাল খলিলের কাছে তার পাসপোর্ট হস্তান্তর করেন। খলিল ওই নারীকে […]

খুলনায় জমি বিরোধের জেরে খুন: প্রধান আসামি গ্রেপ্তার আশুলিয়ায়

খুলনা জেলার তেরখাদা থানার আদালতপুর এলাকায় গত ৪ মে খুন হন ৫০ বছর বয়সী বাবলু শেখ; পরদিনই তার পরিবার মামলা করে। সেই মামলার প্রধান আসামি মুকুল শেখকে (৩৭) সোমবার রাতে আশুলিয়ার জিরাবো থেকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান। মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে […]

বরিশালে নাতিকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দাদা গ্রেপ্তার

নিহত দশম শ্রেণির ছাত্র জিসান (১৭) মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলাম হাওলাদারের একমাত্র ছেলে, স্থানীয় একটি মাধ্যমিক স্কুলে পড়ত সে। দাদা কাশেম হাওলাদারের (৬৬) বাড়িতেই সে থাকত। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, মুলাদী থানার জালালাবাদে গত ২৮ এপ্রিল ওই হত্যাকাণ্ড ঘটে। বাড়ির অন্যান্যদের কথাবার্তা শুনে বাগানের নারিকেল ও লেবু […]

গুলশানে অটোরিকশার ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

জিন্স ও সাদা টি শার্ট পরা আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় পুলিশ জানতে পারেনি। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর অটোরিকশা চালকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অটোরিকশা চালক আবুল কালাম পুলিশকে বলেছে, নতুনবাজার এলাকায় তার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হয় […]

নিউ মার্কেটে সংঘর্ষ: আরও ২ দোকানকর্মী গ্রেপ্তার

সোমবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার এইচ এম আজিমুল হক জানান। গ্রেপ্তার মো. কাওসার ও বাবু নামের দুইজন নিউ মার্কেটের ‘ক্যাপিটাল’ নামের একটি খাবারের দোকানের কর্মচারী। যে দুই দোকান থেকে সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, ক্যাপিটাল তার একটি। ‘ওয়েলকাম’ নামে অন্য দোকানটির দুই কর্মচারীকেও এর […]

স্থলে আর ‘উঠছে না আসানি’, ঝরাচ্ছে বৃষ্টি

ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস ঠিক থাকলে মঙ্গলবার মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্র উপকূল এবং ওড়িশার কাছাকাছি পৌঁছুবে আসানি। এরপর বাঁক নিয়ে উত্তর অন্ধ্র এবং ওড়িশা উপকূল ছুঁয়ে এগোতে পারে উত্তর- উত্তরপূর্ব দিবে । মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকালের মধ্যে আসানি দুর্বল হয়ে ফের ঘূর্ণিঝড়ে’ পরিণত হতে পারে বলে মনে করছেন ভারতীয় আবহাওয়াবিদরা। তারা বলছেন, এ […]

ইভিএম নিয়ে সিদ্ধান্ত আমরাই নেব: সিইসি

তিনি বলেছেন, এ মুহূর্তে নির্বাচন কমিশনের ৩০০ আসনে ইভিএমে ভোট করার সক্ষমতা নেই। এ বিষয়ে ইসি রাজনৈতিক দলগুলোর মতামত শুনবে। তবে কত আসনে ইভিএমে ভোট হবে বা নির্বাচন কীভাবে হবে- সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে।  মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। আগামী বছরের […]