ক্যাটাগরি

পুরান ঢাকার ঐতিহ্য ঘিরে ইইউর ‘রিভার হেরিটেজ’

সোমবার রাতে ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি চলবে। পুরান ঢাকার স্থাপত্য ঐতিহ্যকে তুলে ধরতে ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টিটিউটস ফর কালচারের এই প্রকল্পে সহযোগিতা করবে আলিয়ঁস ফ্রঁসেস, গ্যাটে ইনস্টিটিউট, ব্রিটিশ কাউন্সিল, ঢাকার স্পেনিশ দূতাবাস, বেলজিয়াম দূতাবাস এবং ইউরোপীয়ন ডেলিগেশন। চার্লস […]

নিউমার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের ৫ ছাত্র ৩ দিনের রিমান্ডে

সোমবার ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহ শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন। এই পাঁচজন হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম (২৪), একই বর্ষের  সমাজবিজ্ঞান বিভাগের পলাশ মিয়া (২৪) ও মাহমুদ ইরফান (২৪), বাংলা বিভাগের ফয়সাল ইসলাম (২৪) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের […]

ইভিএমকে ‘অবিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসের জায়গায়’ আনতে চায় ইসি

ইভিএম নিয়ে নানা আলোচনার মধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর সোমবার সাংবাদিকদের বলেছেন, রাজনৈতিক দলসহ অংশীজনের আস্থা অর্জন করতে পারলেই দ্বাদশ সংসদ নির্বাচনে ১০০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব হবে। ইসির ইভিএমকে ‘উন্নত ও আধুনিক’ হিসেবে দেখিয়ে তিনি একইসঙ্গে বলেছেন, এর উপর সবার আস্থা যেন আসে, সেজন্যও নানা পদক্ষেপ রয়েছে তাদের। বাংলাদেশে যন্ত্রে ভোটগ্রহণের যাত্রাটি শুরু […]

আগামী নির্বাচনে কত আসনে ইভিএম?

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সবার আস্থা অর্জনের জন্য সংলাপে ব্যস্ত। পেশাজীবীদের সঙ্গে আলোচনায় ইতোমধ্যে ইভিএম নিয়ে মতামত এসেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এখনও বাকি। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলছেন, এ মুহূর্তে প্রায় ১০০ আসনে ইভিএম ব্যবহারের সক্ষমতা ইসির রয়েছে। আরও বেশি আসনে ইভিএম ব্যহারের ব্যাপারে জন্য […]

আড়াই বছর পর তাভেল্লা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

চেজারে তাভেল্লা সাত বছর আগের এই মামলার বিচার চলছে ঢাকা মহানগর জজ আদালতে। কোভিড মহামারীর কারণে ২০১৯ সালের অক্টোবরের পর মামলাটি ঝুলেছিল। সোমবার আদালতে সাক্ষ্য দেন মামলায় তদন্ত কর্মকর্তাদের একজন সিআইডি পরিদর্শক জিহাদুর ইসলাম। এরপর তাকে জেরা করেন আসামি আব্দুল মতিনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। জেরা শেষ হওয়ার আগে বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী […]

নিরহংকার ওয়াজেদ মিয়া অনুকরণীয়: তথ্যমন্ত্রী

সোমবার দুপুরে রাজধানীতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে যোহর নামাজের পর ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ায় তিনি একথা বলেন। ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “যেহেতু আমি আওয়ামী লীগ সভাপতির বিশেষ সহকারী হিসেবে বেশ কয়েক বছর কাজ করেছি, সেজন্য তাকে নিয়ে আমারও কিছু স্মৃতি আছে। তিনি একজন নিভৃতচারী, নিরহংকার, মিতভাষী […]

আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের

সংস্থার উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, তদন্তে তার নামে ১২ কোটি ৪২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় সোমবার কমিশন অভিযোপত্র অনুমোদন দিয়েছে। “তদন্ত কর্মকর্তা শিগগির আদালতে এ অভিযোগপত্র দাখিল করবেন,” যোগ করেন তিনি। আরমানের বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্ত সম্প্রতি শেষ হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আরমানের বিরুদ্ধে […]

এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে হজযাত্রী স্থানান্তরের সুযোগ

ধর্ম মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে এই সুযোগ দেওয়ার কথা জানিয়ে বলেছে, আগামী ১৫ মের মধ্যে এই স্থানান্তর করতে হবে। বিশ্বের মুসলামানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মিলন হজ এবার অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের প্রথম ভাগে। কোভিড মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার হজে বিদেশ থেকে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে সৌদি আরব। এবছর বাংলাদেশ থেকে […]

সার্জিক্যাল সুতা চুরি: ঢামেক কর্মচারী হাকিম কারাগারে

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই  নিজাম উদ্দিন ফকির জানান, এর আগে শাহবাগ থানা পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। দণ্ডবিধির ৩৮১ ধারার এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড আবেদন করা হয়নি। […]

বনশ্রীতে ছাদ থেকে লাফিয়ে তরুণের ‘আত্মহত্যা’

তার নাম মোহাম্মদ রিজওয়ান (২১)। বাড়ি জয়পুরহাটের কালাই থানা এলাকায়। সেখানার একটি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রিজওয়ান ও তার বড় ভাই রাজু বনশ্রীর ই ব্লকের আট নম্বর সড়কে একটি ছয় তলা ভবনের ছাদের একটি কক্ষে থাকতেন। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে জানিয়ে তিনি […]