ক্যাটাগরি

ঢাকায় বাংলাদেশি আমেরিকানের মৃত্যুর ঘটনায় স্ত্রীর বন্ধু গ্রেপ্তার

গত ৩০ এপ্রিল ঢাকার বনানী ডিওএইচএসের একটি বাড়ি থেকে শেখ সোহেব সাজ্জাদ (৪৪) নামে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বাড়িটির মালিক তার শ্বশুর শাখাওয়াত হোসেন। লাশ উদ্ধারের পর সাজ্জাদের ভাই শেখ সোহেল সায়াদ আহমেদ বাদী হয়ে ভাবি সাবরিনা শারমীন (৩০) এবং তার বন্ধু কাজী ফাহাদের (২৭) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলা […]

মন্ত্রীর স্বজন হলেও বাড়তি সুবিধা দেবেন না: নির্দেশ রেলকর্মীদের

রোববার এমন এক আদেশ রেলপথ মন্ত্রণালয় জারি করেছে। তা পাঠানো হয়েছে রেলওয়ের বিভিন্ন প্রকল্পের পরিচালক, সব স্টেশনের ম্যানেজার, স্টেশন মাস্টার, ট্রেনের পরিচালককে। রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, “সম্প্রতি দেখা যাচ্ছে, রেলপথমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাদের অগোচরে তাদের রেফারেন্সে আত্মীয়/পরিবারের সদস্য, বন্ধুবান্ধব পরিচয় দিয়ে বিভিন্ন […]

মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয়: হাছান মাহমুদ

রোববার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, মন্ত্রীর স্ত্রীর কথায় রেলের টিটিইকে সাময়িক বরখাস্ত করা ‘সমীচীন’ হয়নি। রেলমন্ত্রীর ‘আত্মীয় পরিচয়’ দিয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় গত ৪ মে রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ এর তিন যাত্রীকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। কিন্তু রেলমন্ত্রীর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে রেল […]

কিছু শ্রমিক নেতা বিদেশিদের কাছে নালিশ করতে ‘খুব পছন্দ করেন’: প্রধানমন্ত্রী

মে দিবস উপলক্ষে রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা যে শ্রমিকদের জন্য এত কাজ করেছি, তার পরও আমরা দেখি- আমাদের দেশের কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা কোনো বিদেশি বা সাদা চামড়া দেখলেই তাদের কাছে নালিশ করতে খুব পছন্দ […]

সাগরে ঘূর্ণিঝড় ‘আসানি’, ৬ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের এ ঘূর্ণিচক্রের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আসানি। সিংহলা ভাষায় এর অর্থ ক্রোধ। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। আসানি নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আন্দামান […]

দুই বছর পর উন্মুক্ত পরিসরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর কর্মসূচি

রোববার ২৫ বৈশাখ তার ১৬১তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে তার জন্ম।   দিনটিকে উদযাপন করতে এবার সরকারি পর্যায়ে মূল অনুষ্ঠান হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। বাংলা সাহিত্যকে তিনি দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার […]

বদলাচ্ছে তাপদাহের মানচিত্র

গত কয়েক দশকের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রীষ্মে তাপপ্রবাহের মতিগতিও বদলাচ্ছে, সেই সঙ্গে বদলাচ্ছে এর প্রভাবের এলাকা, বাড়ছে ‘হট স্পটের’ বিস্তার। আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নানের ভাষায়, গরমের মৌসুমের শুরুতে তাপপ্রবাহ বা হিটওয়েভ এখন আবহাওয়ার ‘গুরুত্বপূর্ণ হ্যাজার্ড’ হয়ে উঠেছে। “জলবায়ু পরিবর্তনের কারণে একই জায়গায় একই প্যাটার্নে আর এটা থাকছে না। প্রতিবছর […]

টিটিই বরখাস্ত নিয়েও কিছু জানতাম না: রেলমন্ত্রী

শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন। আন্তঃনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থেকে ঢাকাগামী তিনজন যাত্রী বিনা টিকেটে এসি কেবিনে ভ্রমণ করছিলেন। এসময় তারা নিজেদের রেলমন্ত্রীর আত্মীয় বলে পরিচয় দেয়। পরে ওই তিন যাত্রীকে জরিমানা করেন কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনায় পরদিন তাকে সাময়িক বরখাস্ত করা হলে বিষয়টি […]

খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন সেনাপ্রধানের

শনিবার প্রকল্প এলাকায় তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) । প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনী প্রধান বলেন, “খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩৮০৮টি পরিবারের পুনর্বাসন করা এই প্রকল্পের মূল লক্ষ্য।” ২০২০ […]

কমলাপুরে কন্টেইনার ডিপোর আগুন নিভেছে

শনিবার বিকাল পৌনে চারটার দিকে লাগা আগুন সন্ধ্যা সাড়ে ছয়টায় নিভেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে চারটি ইউনিট কাজ করেছে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিকাল ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৩টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]