ক্যাটাগরি

নিম্নচাপের কারণে বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার বেলা ১২টার দিকে নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো […]

শূন্য কোটায় হজে যেতে ১০ মে’র মধ্যে আবেদন

এমন শূন্য কোটায় হজে যেতে হলে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আগামী ১০ মে’র মধ্যে আবেদন করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার বিদেশিদের হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব। আগামী জুলাই মাসের প্রথম ভাগে হজ অনুষ্ঠিত হবে।   এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার […]

ঢাকার রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় লেগুনা চুরমার

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজনের হতাহতের শঙ্কা করা হলেও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানার এসআই লিটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী লেগুনাটির সংঘর্ষ হয়। স্থানীয়রাই আহত লেগুনাযাত্রীদের উদ্ধার করে কাছে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয়রা ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেছেন […]

ঢাকার রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় লেগুনা চুরমার, নিহত ১

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার এসআই লিটন মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী লেগুনাটির সংঘর্ষ হয়। স্থানীয়রাই আহত লেগুনাযাত্রীদের উদ্ধার করে কাছে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় লেগুনার একজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। নিহতের […]

ঢাকার রমনায় সড়ক বিভাজকে বাইকের ধাক্কা, আরোহী তরুণী নিহত

ঈদের পর শুক্রবার মধ্যরাতে প্রায় ফাঁকা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত তরুণীর নাম নিশি আক্তার বীনা (২২)। তার স্বজন মোস্তফা কামাল (৩০) মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। তিনি মিরপুরের বাউনিয়া এলাকায় মুরগির ব্যবসা করেন। রমনা থানার পুলিশ পরিদর্শক ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলটি কাকরাইলের দিক থেকে আসছিল। রমনা পার্ক পার […]

এসিডে ৩ মাসের শিশু ও মাসহ তিনজন দগ্ধ, ঢাকায় ভর্তি

বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিন মাসের ছেলে শিশুসহ দগ্ধদের বাকি দুজন নারী, যারা শাশুড়ি ও পুত্রবধু। পরিবারটির বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাতা গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, বর্তমানে শিশুসহ তিনজন চিকিৎসাধীন রয়েছে। […]

চলতি ট্রেনেই নবজাতকের জন্ম

শুক্রবার রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে স্বাভাবিক প্রসবে এক নবজাতকের জন্ম হয়। মা ও তার সদ্যজাত সন্তান সুস্থ আছে বলেও জানিয়েছেন চিকিৎসক। বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের বিভাগীয় মেডিকেল অফিসার ডা. রিপন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছানোর পর মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি বলেন, “রাজশাহী থেকে সিল্কসিটি ঢাকায় আসছিল। এই […]

সাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

লঘুচাপটি শনিবার রাত নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে জানিয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “নিম্নচাপ হলেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সংকেতের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।” দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ধরে নিয়ে সে অনুযায়ী সতকর্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। […]

ফিলিপিন্সে বাংলাদেশিকে গুলি করে হত্যা, ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার

বৃহস্পতিবার রাতে ম্যানিলার পাসায় সিটিতে ব্যবসায়ী আনোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে তার ভাই আবুল হোসেন জানান। ম্যানিলা বুলেটিন এক খবরে জানিয়েছে, ওই ঘটনায় একজন ’ভাড়াটে খুনিকে’ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৬০ বছর বয়সী আনোয়ার বাংলাদেশ গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ফিলিপিন্স কর্পোরেশনের সভাপতি ছিলেন। মুন্সীগঞ্জের সন্তান আনোয়ার ছিলেন পাসায় সিটির টাফট এলাকায় ডিএমডি বুটিকের মালিক। তার […]

ফেইসবুকে পোস্ট দিয়ে ‘তিরস্কার’ দণ্ড পেলেন সারওয়ার

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে থাকা এ কর্মকর্তাকে ‘লঘুদণ্ড’ হিসেবে এ সাজা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) ড. ফরিদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, সপ্তাহখানেক আগে ‘তিরস্কার দণ্ডের’ আদেশ হয়েছে। গেল বছর মার্চে সারওয়ার আলম […]