ক্যাটাগরি

ফেইসবুকে পোস্ট দিয়ে ‘তিরস্কৃত’ সারওয়ার

বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের দায়িত্বে থাকা এ কর্মকর্তাকে ‘লঘুদণ্ড’ হিসেবে এ সাজা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) ড. ফরিদ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, সপ্তাহখানেক আগে ‘তিরস্কার দণ্ডের’ আদেশ হয়েছে। গেল বছর মার্চে সারওয়ার আলম […]

স্বামী-স্ত্রী মিলে ড্যান্স বারে কাজের নামে দুবাইয়ে ‘পাচার’ ৪০ নারী

অনামিকা আক্তার কাকলী (২৩) নামের ওই নারীকে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৩ দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নারীর স্বামী রফিকুল ইসলাম রানা (৩৪) বর্তমানে দুবাইয়ে বসবাস করে দেশ থেকে নারী পাচারের কাজ করছে বলে জানান র‌্যাবের এ ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। তিনি জানান, স্বামী ও স্ত্রীর এ চক্র গত দুই বছরে ৪০ জন […]

নিউ মার্কেটে সংঘর্ষ: ঢাকা কলেজের সিয়ামসহ ৩ জন রিমান্ডে

এর মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়ামকে রিমান্ডে পাঠানো হয়েছে সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায়।  আর সংঘাত, দাঙ্গা-হাঙ্গামা, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় রিমান্ডে পাঠানো হয়েছে নিউ মার্কেটের খাবারের দোকান ‘ওয়েলকাম’ এর দুই কর্মী মোয়াজ্জেম হোসেন সজীব এবং মেহেদী হাসান বাপ্পিকে। ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র […]

সড়ক দুর্ঘটনায় আহতদের ভিড় হাসপাতালে

স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকা ফিরছেন অনেকে। বুধবার দেশের সাত জেলায় ১৭ জন আর বৃহস্পতিবার দশ জেলায় অন্তত ১৪ জনের প্রাণ গেছে সড়কে। এসব দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।  শুক্রবারও ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীদের ভিড় দেখা গেছে। তাদের অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন। হাসপাতালের পরিচালক আবদুল গণি মোল্লা জরুরি […]

বৃষ্টির আভাস শুক্রবারও

বৃস্পতিবার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে। টানা কয়েকদিন ধরে অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের […]

সাভার-রাজশাহীতে গ্যাস ফিরতে শুরু করেছে

ফাইল ছবি বিতরণ নেটওয়ার্কের মেরামতের জন্য ঢাকার সাভার ছাড়াও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া অঞ্চলে ৪৮ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। ঈদের দিন মঙ্গলবার রাত ১০টা থেকে সরবরাহ বন্ধ রেখে কাজ শুরুর পর বুধবার রাতেই সাভারের কিছু আবাসিক এলাকায় গ্যাস ফিরে আসে বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি। বৃহস্পতিবার দুপুরের […]

পুলিশ গিয়ে পেল জননাঙ্গ কাটা পুরুষ, পাশে নারীর লাশ

যাত্রাবাড়ী থানা বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ দীপ। জাহাঙ্গীর আলম (৩০) নামে ওই পুরুষ ব্যক্তিটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহীনা আক্তার (২৪) নামে ওই নারীর লাশ পাঠানো হয়েছে মর্গে। জাহাঙ্গীর ও শাহীনা দুজনই গার্মেন্ট শ্রমিক। যে বাসা […]

শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ দিচ্ছে বাংলাদেশ

বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে সরকার ও ওষুধ কোম্পানির পক্ষ থেকে দেওয়া এই উপহার হস্তান্তর করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ অতিথিরা ঢাকায় শ্রীলঙ্কার হাই কমিশনার সুদর্শন সেনেভিরত্নের হাতে ওষুধ সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সম্ভব সব উপায়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে চাই। এখন ২০ কোটি […]

নাহিদকে রড দিয়ে পেটান সিয়াম: র‌্যাব

সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে ঘটনার এই বিবরণ তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সিসিটিভি ভিডিওর বরাতে তিনি বলেন, “ভিডিওতে দেখা গেছে, সিয়াম রড দিয়ে নাহিদকে পেটাচ্ছিলেন। পরে ইমন এসে কোপায়।” ইমনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়ে মঈন বলেন, “আমাদের গোয়েন্দা শাখাসহ বিভিন্ন ইউনিট এ ব্যাপারে […]

হাজী সেলিমের বিদেশ যাওয়া-আসা আইন মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য থাইল্যান্ড থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার যাতায়াতের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তিনি (হাজী সেলিম) ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। “আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাই কোর্ট থেকে তার যে এটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।” আওয়ামী লীগ সংসদ সদস্য সেলিম […]