ক্যাটাগরি

পুলিশ গিয়ে পেল জননাঙ্গ কাটা পুরুষ, পাশে নারীর লাশ

যাত্রাবাড়ী থানা

যাত্রাবাড়ী থানা

বৃহস্পতিবার
দুপুরে মাতুয়াইলের কোনাপাড়ায় একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ দীপ।

জাহাঙ্গীর
আলম (৩০) নামে ওই পুরুষ ব্যক্তিটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহীনা আক্তার (২৪) নামে ওই নারীর লাশ পাঠানো হয়েছে মর্গে।

জাহাঙ্গীর
ও শাহীনা দুজনই গার্মেন্ট শ্রমিক। যে বাসা থেকে তাদের উদ্ধার করা হয়েছে, সেই
বাসাটি তাদের নয়।

পুলিশ
বলছে, এই দুই প্রেমিক-প্রেমিকা তৃতীয় একজনের ওই বাসায় মিলিত হয়েছিলেন। সেখানে
শাহীনা প্রথমে জাহাঙ্গীরের জননাঙ্গ কেটে দেওয়ার পর তাকে হত্যা করেন জাহাঙ্গীর।

পুলিশ
কর্মকর্তা আয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি পরকীয়ার। দুজনই
বিবাহিত, তাদের স্বামী-স্ত্রী, সন্তানও রয়েছে।

“প্রাথমিকভাবে
আমরা জেনেছি, পরকীয়ার সূত্র ধরে তৃতীয়পক্ষের একটি বাসায় তারা মিলিত হতে গিয়েছিল।
সেখানেই শাহীনা জাহাঙ্গীরের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলে। এ অবস্থায়
জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পান শাহীনা। এরপরেই তার গলা টিপে
ধরে শ্বাসরোধে হত্যা করে জাহাঙ্গীর।”

তিনি
বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
নিয়ে আসে। আনার পর চিকিৎসক বলেন, শাহীনা মারা গেছেন।

তারা
দুজন প্রেমের সম্পর্কে আবদ্ধ হলে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু বলতে
পারেনি পুলিশ।

হাসপাতালে
চিকিৎসাধীন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, তিনি শাহীনার সঙ্গে দেখা করতে গেলে কৌশলে
তাকে একটি কক্ষে আটকে ফেলে তার জননাঙ্গ কেটে দেওয়া হয়।

পুলিশ
কর্মকর্তা আয়ান বলেন, জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মেডিকেলে পুলিশ পাহারায়
চিকিৎসা দেওয়া হচ্ছে। তার জননাঙ্গ জোড়া দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা।