ক্যাটাগরি

নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৬ জনের নামে অর্থ আত্মসাতের মামলা

দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বৃহস্পতিবার ঢাকায় এ মামলা করেন বলে কমিশনের মহাপরিচালক সাঈদ মাহবুব খান জানান। মামলার আসামরি হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী। এজাহারে বলা […]

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আগাম প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল (বুধবার) জানতে পেরেছি, ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করছে। “সেটি হয়ত লঘুচাপে রূপান্তরিত হবে, যেটাকে আমরা লো-প্রেশার বলি। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপের রূপ ধারণ করবে। এরপর ১১ তারিখের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা […]

অফিস-আদালত খুললেও আলস্য কাটেনি

বৃহস্পতিবার সকালে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও বেশ কম দেখা গেছে। মহামারীর কারণে গত দুই বছর বাংলাদেশের মানুষের ঈদ কেটেছে অনেকটা বন্দিদশার মধ্যে। এবার কোভিড বিধির সেই কড়াকড়ি আর নেই। তার মধ্যে ঈদের ছুটির আগে তিন দিনের বাড়তি ছুটি মিলে যাওয়ায় ঢাকা থেকে অনেকেই গ্রামে ছুটেছেন স্বজনদের সঙ্গে ঈদ করতে। ঈদের আগে শেষ কর্মদিবস […]

উত্তরায় অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ২

বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন: অটোরিকশা রিকশাচালক মো. তৈয়ব আলী (৬৫) এবং আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)। তৈয়ব আলীর গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে; ঢাকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় থাকতেন তিনি। তবে রাতুলের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল […]

নিউ মার্কেটে সংঘর্ষ: আরও তিনজন গ্রেপ্তার

বুধবার রাতে শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনজনের মধ্যে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান সিয়ামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে সংঘর্ষের দিন ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে। আর ওয়েলকাম নামে নিউ […]

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

বুধবার রাতে পথচারীরা মো. শিহাব (২১) ও আবু সিদ্দিক (৫৩) নামের ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, শিহাব মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ী ধোলাইপাড়ের দিক থেকে হানিফ ফ্লাইওভারে উঠে দূর্ঘটনায় পড়েন। সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাস করে শিহাব বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। […]

আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ

আগামী শনিবার মরোক্কোর মারাকেশে শুরু হতে যাচ্ছে আইনজীবীদের এই টুর্নামেন্ট। তাতে অংশ নিতে বাংলাদেশ দল বৃহষ্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হবে বলে জানিয়েছেন ঢাকা বারের আইনজীবী সানাউল ইসলাম টিপু। আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস বিপু নেতৃত্বাধীন এই দলে টিপুও রয়েছেন। আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ মুন্ডিয়াভোকেট ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। এবার […]

গ্যাস বন্ধ: লাকড়ির চুলায় ঈদের মেহমানদারি

গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো আগে থেকে সতর্ক করলেও অনেকেই তা যথাসময়ে জানতে পারেননি বলে ভোগান্তিতে পড়ার কথা অভিযোগ আকারে জানিয়েছেন অনেকে। আগে থেকে না জানার কারণে তাদের কাছে রান্নার গ্যাস চলে যাওয়াটা ছিল আকস্মিক। ফলে এসব এলাকার খাবারের কষ্টে পড়েছেন অনেকেই। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) জানায়, টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত) জিটিসিএল-৩০ ইঞ্চির ব্যাসের […]

লাখো দর্শনার্থীর ভিড়ে চিড়িয়াখানার ‘ভিন্ন একদিন’

লাখো মানুষের উপচে পড়া ভিড় বুধবার এতটাই বেড়েছিল যে হুড়োহুড়িতে বাবা-মায়ের কাছ থেকে দলছুট হয়ে গিয়েছিল ৭০ দর্শনাথী, যাদের বড় অংশই ছিল শিশু। অভিভাবকদের কাছ থেকে তারা দূরে সরে গেলে কিছু সময়ের জন্য আনন্দ রূপ নেয় দুশ্চিন্তায়। তবে চিড়িয়াখানার মাইকে একের পর এক ঘোষণার পর দিনশেষে সবারই দেখা হয়েছে অভিভাবকদের সঙ্গে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। […]

‘খায়া লয়া বাঁইচা থাকবার পারলেই আমাগো ঈদ’

অদূরে রাস্তায় সারি বেধে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালকদের যাত্রী খুঁজতে হাঁকডাকের মাঝে যেন ব্যতিক্রম তিনি। অটোরিকশার দরজা খুলে বাইরে দাঁড়িয়ে ঈদের আনন্দ উদযাপনরত মানুষের দিকে তাকিয়ে রয়েছেন অনেকক্ষণ। আশপাশ দিয়ে যাওয়া শিশুদের সঙ্গে টুকটাক কথা বলারও চেষ্টা করছেন। যাত্রীর চেয়ে ওদের সঙ্গে আহ্লাদেই যেন আগ্রহ তার। দূর থেকে ভেসে এল, “তোমার বেলুনটা তো খুব […]