ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে মিষ্টি-ফল পাঠালেন প্রধানমন্ত্রী

ঈদের দিন মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কাছে এই ফলমূল ও মিষ্টি পৌঁছে দেন। সরওয়ার জানান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের […]
সেই তেঁতুলতলা মাঠে হল ঈদ জামাত

মঙ্গলবার সকাল ৮টায় তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। তাতে এলাকার বিভিন্ন বয়সী মুসলমানরা অংশ নেন। ঈদ জামাতকে কেন্দ্র করে মাঠে টানানো হয় সামিয়ানা, আর বাঁশ দিয়ে নির্মাণ করা হয় অবকাঠামো।এখানে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ওসি পরিতোষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এখানে জামাত হত কি না, তা […]
আনন্দের উপলক্ষ যেন বিপদের কারণ না হয়: রাষ্ট্রপতি

ঈদের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার বঙ্গভবন থেকে দেশবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তায় এই সতর্কবার্তা দেন তিনি। আবদুল হামিদ বলেন, “করোনা মাহামারীর কারণে বিগত দুই বছর ঈদসহ কোনো সম্প্রদায়ের কোনো ধর্মীয় উৎসবই প্রত্যাশিত আনন্দঘন পরিবেশে উদযাপন ও উপভোগ করা যায়নি। “বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এবার মানুষের মধ্যে বাঁধভাঙা আনন্দ উপভোগের প্রবণতা দেখা দিবে-এটাই স্বাভাবিক। তবে […]
সম্প্রীতি রক্ষায় উস্কানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান ঈদ জামাতে

মঙ্গলবার ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজের আগে বক্তব্যে এই আহ্বান জানান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। দেশের প্রধান ঈদ জামাতের ইমাম রুহুল আমিন বলেন, “এ দেশ শান্তি সম্প্রীতির দেশ। এদেশে সব ধর্মের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করে। “শান্তি-সম্প্রীতি নষ্ট হয়, আমরা এমন উস্কানিমূলক বক্তব্য পরিহার করব। এধরনের বক্তব্য দেব না।” করোনাভাইরাস মহামারীর […]
‘এই তো ঈদের আনন্দ’

ঢোকার আগে স্বামী ও আট বছর বয়সী ছেলেকে হাত নেড়ে বিদায় জানান এনামুলের স্ত্রী। একটু এগিয়ে এনামুল ছেলেকে নিয়ে ঈদগাহের প্রধান ফটক দিয়ে ঢুকতে লাইনে দাঁড়িয়ে গেলেন। পরিবারের কে কে এসেছেন জানতে চাইলে বংশাল সাইকেল পার্টস বিক্রেতা এনামুল বলেন, “সবাই, চারজনের সবাই চলে এসেছি।” “এটাই আমাদের ঈদ, এটাই আনন্দ,” এক বাক্যে নিজের অনুভূতি প্রকাশ করেন […]
ঝোঁপজঙ্গলের পুকুরে যেভাবে হল জাতীয় ঈদগাহ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করেন। অনুসন্ধানে জানা যায়, স্বাধীনতার পর হাই কোর্ট এলাকার মাজারের পাশে সামিয়ানা টানিয়ে ঈদের নামাজ আদায় শুরু করেন স্থানীয়রা। বছর বছর সেখানে লোকসমাগম বাড়তে থাকে। এখন যেখানে জাতীয় […]
ঈদের খুশি ফিরল বলে

মহামারী অবসান এখনও না ঘটলেও এসেছে আবার ঈদুল ফিতর; আর অবস্থার পরিবর্তনে বাঁধনহারা আনন্দ উদযাপনের উপলক্ষ হয়ে মঙ্গলবার চেনারূপে ফিরেছে ঈদ। জাতীয় ঈদগাহসহ দেশের সব ঈদের মাঠ এখন ঈদ জামাতের জন্য প্রস্তুত; বিনোদন কেন্দ্রগুলোও সেজেছে সবার জন্য। এবার ঈদে ঘরে ফেরার যাত্রাও তেমন অস্বস্তি হয়ে আসেনি। তবে এই আনন্দে যেন স্বাস্থ্যবিধি ভেসে না যায়, সেই […]
চাকরি ছেড়ে ‘ছিনতাই চক্রে’ টেক্সটাইল ইঞ্জিনিয়ার: গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৪

‘এমন কোনো দিন নেই যে তিনি কারও ব্যাগ টান দেননি’, আশরাফুল ইসলাম নামে এক বস্ত্র প্রকৌশলীকে গ্রেপ্তারের পর এমনটাই ভাষ্য গোয়েন্দা পুলিশের। দীর্ঘদিন ধরে প্রায় প্রতিদিন রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা যাত্রী বা পথচারীর ব্যাগ টান মেরে পালিয়ে যাওয়া ছিনতাই চক্রের চার সদস্য রোববার ধরা পড়ে গোয়েন্দা পুলিশের হাতে; এই চার জনেরই একজন আশরাফুল, যিনি তিন […]
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল জেলা ও […]
ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে ঈদের আভাস

আর কালবৈশাখীর এ সময়ে এমন আবহাওয়া আগামী দু’তিন ধরেও অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; বিশেষ করে ঈদের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সকালেই দেশজুড়ে ঈদগাহ ও স্থানীয় মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল ইসলাম নেওয়াজ কবির […]