এবার ঈদে কারাগারে ফুটবল-ক্রিকেটের আয়োজন

তবে ফাঁসির আসামিরা খেলাধুলার সুযোগ পাচ্ছেন না। ঈদ উপলক্ষে বরাবরই দেশের কারাগারগুলোয় বন্দিদের বিশেষ খাবার দেওয়া হয়। তার সঙ্গে এবার ঈদুল ফিতরে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও যোগ হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিদের জন্য ফুটবল খেলার আয়োজনের কথা জানিয়েছেন জেল সুপার সুভাষ কুমার ঘোষ। কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার মো. নুরুন্নবী ভূঁইয়াও জানান, এবার তারা বন্দিদের ফুটবল […]
প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়। গত ২৪ মার্চ শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ […]
জাতীয় ঈদগাহে গরম কমাতে ৭০০ পাখা

কোভিড মহামারীর মধ্যে দুই বছর বাদে ঈদের জামাত ফিরছে জাতীয় ঈদগাহে; মঙ্গলবার সকাল ৮টয় সেখানে হবে দেশে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই বছর পর এবার ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহকে প্রস্তুত করতে মাসব্যাপী কাজ চলে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে। […]
চেনা ঈদ এবারও ফিরছে না বঙ্গভবনে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত দুই বছরের মতো এবারও রোজার ঈদে পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাবেন। প্রতিবছর ঈদের দিন নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর থাকে বঙ্গভবন, তবে করোনাভাইরাস সঙ্কট শুরু হওয়ার পর ছেদ পড়ে আয়োজনে। মহামারীর খাঁড়া কাটিয়ে মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। গত দুই বছর ঈদ জামাত […]
সড়কে স্বস্তির ঈদযাত্রার নেপথ্যে কী?

গত শুক্রবার থেকে শুরু করে রোববার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্নমুখী সড়কে চলাচল মোটামুটি নির্বিঘ্নই ছিল। ঢাকা থেকে উত্তরের পথে গাজীপুর-টাঙ্গাইলে, ময়মনসিংহের পথে গাজীপুরে, চট্টগ্রামের পথে মেঘনা সেতুর টোল প্লাজা এবং কুমিল্লার কিছু এলাকা এবং খুলনা-বরিশালের পথে দুই ফেরি ঘাটে যানজটের শঙ্কা ছিল। কিন্তু তেমন কিছু ঘটেনি। ঠাকুরগাঁওগামী মুনিয়া ইসলাম ঢাকা থেকে শনিবার ভোরে রওনা হয়ে […]
‘যুদ্ধের দুনিয়ায়’ সেমাইয়ের দামও বাড়তি

ব্যবসায়ীরা বলছেন, সেমাইয়ের মূল কাঁচামাল হল ময়দা। রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে গমের দাম বৃদ্ধি পেয়েছে, সরবরাহেও সঙ্কট রয়েছে। তাতে বেড়ে গেছে ময়দার দাম; সঙ্গে তেলের দামও চড়েছে। তাই দেশের কোম্পানিগুলো সেমাইয়ের দাম বাড়িয়ে দিয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার এবং মিরপুরের বেশ কয়েকটি বাজার ও দোকান ঘুরে দেখা গেছে, বনফুল প্রিন্স, কিষোয়ান এবং বিডি […]
চার দিনে ঢাকার বাইরে ৭৩ লাখেরও বেশি মোবাইল সিম

মোবাইল ফোন অপারেটরগুলোর তথ্যের ভিত্তিতে রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেইসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই বছর পর এবার বিধিনিষেধবিহীন ঈদ উদযাপন হতে যাচ্ছে। এ কারণে এবার স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়বে বলেই ধারণা। এর আগের চার ঈদের সময়ই লকডাউনে জনচলাচলে কড়াকড়ি ছিল। তবে […]
চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার

রোববার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এই সিদ্ধান্ত অনুসারে রমজান মাস ৩০ দিনের হবে, মঙ্গলবার শাওয়াল মাস শুরু হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে সোমবার। প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, “রোববার […]
কখন কোথায় ঈদ জামাত

রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার। দুই বছর পর এবার রোজার ঈদের প্রধান জামাতটি হবে সকাল ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ পড়বেন ঈদের সকালে। মহামারীর কারণে গেল চারটি ঈদে ঈদগাহ ছিল আয়োজনশূন্য। ইতোমধ্যে ঈদ জামাতের […]
যাত্রীর চাপ বেড়েছে লঞ্চে

রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে সোমবার, আর না দেখা গেলে ঈদ হবে মঙ্গলবার। রোববার সকালে ঢাকার সদরঘাটে যাত্রীর চাপ দেখা গেলেও দুপুর পন্টুন অনেকটা ফাঁকা ছিল। তবে বিকালে যাত্রীর চাপ দেখা যায়।নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলাম বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীর চাপ রয়েছে। তবে সবাই সুশৃঙ্খলভাবে ঘাটে এসে […]