ঈদের মধ্যে ৪৮ ঘণ্টা ঢাকার একাংশ পড়বে গ্যাস সঙ্কটে

এর মধ্যে গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ। আর ধানমণ্ডি, মিরপুরসহ কিছু এলাকায় হবে গ্যাসের স্বল্পতা। রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী মঙ্গলবার রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সমস্যা থাকবে বলে তিতাস গ্যাস জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর সোম কিংবা মঙ্গলবার হতে পারে। মঙ্গলবার হলে ঈদের রাতেই গ্যাসের সমস্যা পোহাতে হবে ওই সব […]
মুহিত অসাধারণ মানুষ ছিলেন: মুস্তফা কামাল

শনিবার সকালে গুলশানের আজাদ মসজিদে সাবেক অর্থমন্ত্রীর জানাজায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার উত্তরসূরি। জানাজার আগে পূর্বসূরিকে স্মরণ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মুস্তফা কামাল বলেন, “আজকের দিন আমাদের সবার জন্য ভারাক্রান্ত দিন। মুহিত ভাই চলে গেছেন ফিজিক্যালি আমাদের মাঝ থেকে। তিনি থেকে যাবেন আমাদের মাঝে তার কর্মের […]
মুহিতের দাফন রোববার সিলেটে

শনিবার ঢাকার গুলশানে আজাদ মসজিদে জানাজা শেষে তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন একথা জানান। তিনি বলেন, “আমাদের পৈত্রিক বাড়ি সাহেব বাড়ির পেছনে আমাদের গোরস্তান আছে। যেখানে আমাদের বাবা, মা, দাদা-দাদি সবার কবর রয়েছে। সেখানে উনাকে দাফন করা হবে।” সিলেট শহরের রায়নগরে সাবেক অর্থমন্ত্রী মুহিতের পৈত্রিক বাড়ি। কথা প্রসঙ্গে মোমেন বলেন, “আমাদের বাড়ির […]
সংসদে মুহিতের জানাজা হল না যে কারণে

তবে শুক্রবার রাতে মুহিতের ভাই পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা হবে। যে কারণে কিছু মানুষ সংসদ চত্বরে গিয়েছিলেন। মনিপুরিপাড়া, মানিক মিয়া অ্যাভিনিউ ও আসাদগেইট সংলগ্ন সংসদের তিনটি প্রবেশ পথে তারা নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ঢুকতে পারেননি। সংসদের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদে জানাজা […]
‘চলে যেতে’ চাওয়া মুহিত গেলেন সবার শ্রদ্ধা নিয়ে

এই অবসরে তিনি জীবন থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানালেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর সময় ভাইয়ের শেষ সময়ের স্মৃতিচারণ করেন তিনি। মোমেন বলেন, “শেষ কয়েকদিন যাবৎ তিনি বারবার বলছিলেন, তিনি চলে যেতে চান। বলতেন- ‘আমার কাজ শেষ, এবার আমি চলে যেতে […]
ঈদযাত্রায় স্বস্তির আশা কাদেরের

শনিবার সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কাদের বলেন, “রোজার ঈদকে ঘিরে এবার সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল, সেখানেও গাড়ি চলাচল করছে।” শুক্রবার ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পর সড়কের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একই কথা বলেছিলেন তিনি। অতিরিক্ত ভাড়ার […]
আজাদ মসজিদে মুহিতের প্রথম জানাজা, এরপর কফিন নেওয়া হবে শহীদ মিনারে

শনিবার সকালে ১১টায় অনুষ্ঠিত এই জানাজায় মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। এছাড়াও অংশ নেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসেনসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ব্যবসায়ী নেতা, সাবেক ও বর্তমান […]
মহামারীর চোখ রাঙানি পেরিয়ে ঈদ উদযাপনের প্রস্তুতি

২৮ এপ্রিল বৃহস্পতিবার ঈদের আগে পেরিয়েছে শেষ কর্মদিবস। পরের সপ্তাহে ঈদের ছুটির পর কর্মদিবস থাকবে দুই দিন ৪ ও ৫ মে। ৬ মে শুক্রবার। ছুটির এই কটা দিন ঘিরেই চলছে নানা আয়োজন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২ মে ঈদুল ফিতর হতে পারে। মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসবের সময় রাজধানীবাসীর একটা বড় অংশ যায় […]
ঈদ কবে, জানা যাবে রোববার সন্ধ্যায়

রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক ডেকেছে। চাঁদ দেখার ভিত্তিতে সেদিনই সিদ্ধা্ন্ত জানানো হবে। হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এবছর রমজান শুরু হয়েছে খ্রিস্টীয় ক্যালেন্ডারে ৩ এপ্রিল। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয়, তবে ২ মে অর্থাৎ সোমবার হবে শাওয়ালের […]
ঈদ কবে, জানা যাবে রোববার

রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক ডেকেছে। চাঁদ দেখার ভিত্তিতে সেদিনই সিদ্ধা্ন্ত জানানো হবে। হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। এবছর রমজান শুরু হয়েছে খ্রিস্টীয় ক্যালেন্ডারে ৩ এপ্রিল। রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয়, তবে ২ মে অর্থাৎ সোমবার হবে শাওয়ালের […]