মুহিতের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, “অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত রচনায় আবুল মাল আবদুল মুহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অগ্রযাত্রায় আবুল মাল আব্দুল মুহিতের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” আওয়ামী লীগ সরকারে দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী মুহিত ৮৮ বছর বয়সে শুক্রবার মারা যান। গত বছর করোনাভাইরাসে […]
স্বস্তির ঈদযাত্রায় দুই চাকার জোয়ার

শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে ঈদের বন্ধ শুরুর প্রথম দিন ঢাকা ছাড়ার প্রবেশ পথেও দিনভর দেখা গেছে মোটরবাইকের আধিক্য, যাতে করে গন্তব্যে যেতে দেখা গেছে চালকসহ এক কখনওবা একাধিক যাত্রীকে। কোভিড মহামারীর বিধিনিষেধ ছাড়া দুই বছর পরের এবারের ঈদযাত্রায় সড়কে অনেকটা যানজটবিহীন স্বস্তির যাত্রার এদিনে মোটরসাইকেলের সংখ্যাধিক্য ভিন্নভাবে নজর কেড়েছে। গাড়ির চাপ থাকলেও সড়কে বরাবরের মত […]
ঈদের ছুটিতে এবার বেড়ানোর ধুম

ভাইরাসের বিধিনিষেধ এখন আর সেভাবে নেই। একটা বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই ঈদে টানা নয় দিনের ছুটি। কর্মজীবীদের ভাগ্যে এমন সুযোগ কমই জোটে। তাই গ্রামমুখো মানুষের পাশাপাশি পর্যটন শহরগুলোর যাত্রী সংখ্যাও এবার অনেক। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের হিসেবে এ বছর ঈদের ছুটিতে ২০ লাখের মত মানুষ দেশের ভেতরে এবং বাইরে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন বেড়াতে। অ্যাসোসিয়েশনের […]
বৈশাখের খরতাপ কাটতে আরও অপেক্ষা

টানা সপ্তাহ খানেক ধরে এমন তাপপ্রবাহ বিরাজ করলেও মে মাসের শুরুতে ঝড়-বৃষ্টির আভাস রয়েছে; যখন রোজার ঈদ উৎসবে সময় কাটাবে দেশবাসী। আবহাওয়ার পূর্বাভাস বলছে, তখন প্রশমিত হতে পারে বৈশাখের এ খরতাপ, যা ভোগাতে শুরু করে চৈত্রের শেষ দিকের এক দফা তাপপ্রবাহে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুক্রবার টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী […]
ছাদে যাত্রী ওঠানোয় চার লঞ্চকে জরিমানা

শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুন্দরবন-১০, পারাবত-৯, কর্নফুলী-১২ ও ফারহান-৫ লঞ্চকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেন। এদিন সকালে কিছু যাত্রী সদরঘাটে আসলেও দুপুরে অনেকটা ফাঁকাই ছিল। তবে বিকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। গরম ও কালবৈশাখীর এ সময়ে প্রায় প্রতিটির লঞ্চের ছাদেই যাত্রী দেখা যায়। এসময় অভিযান চালিয়ে কর্নফুলী-১২ লঞ্চকে ১২ […]
বান্দরবানের লামায় ‘জুমের বাগান পোড়ানোয়’ উদ্বেগ

প্রায় একশ একর জুমের বাগান পুড়িয়ে দেওয়ার ওই ঘটনায় আইনানুগ প্রতিকারের জন্য শুক্রবার এক যৌথ বিবৃতিতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা। পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং পাড়াগুলোতে ম্রো জনগোষ্ঠীর মানুষের দখলসত্ব নিশ্চিত করার দাবি এসেছে বিবৃতিতে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে ২৮ জনের ওই যৌথ বিবৃতিতে বলা হয়, “জানা গেছে, […]
মেয়র তাপসকে নিয়ে ‘অপপ্রচার’, ১৪ জুন তদন্ত প্রতিবেদন

শুক্রবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমার তারিখ দেন। মামলার নথি থেকে জানা গেছে, তাপসের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে দুইজনের নাম ও তিনটি ফেইসবুক পেইজের কথা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় রাকিবুর রহমান ফাহিম এবং তাজুদ্দিন আহমেদ রাসেল নামে […]
কারা হজে যেতে পারবেন, কী করতে হবে

বিশ্বের অধিকাংশ এলাকায় কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি ‘সম্পূর্ণ স্বাভাবিক’ না হওয়ায় এ বছর বিশেষ পরিস্থিতিতে এবং স্বল্পতম সময়ের প্রস্তুতিতে হজ হতে যাচ্ছে। ২০২০ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ঠিক করেছিল সৌদি আরব। তখন সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬০৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৮৮২ জন, অর্থাৎ মোট ৫৪ […]
জাপানের ’রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন ৩ বাংলাদেশি

শুক্রবার জাপান সরকার এ বছর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। সম্মাননার জন্য মনোনীত বাংলাদেশিরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল হক এবং ইয়ামাগা-ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক ডা.এখলাসুর রহমান। এর মধ্যে ‘দ্য অর্ডার অব দি রাইজিং […]
জাপানের ‘রাইজিং সান’ সম্মাননা পাচ্ছেন ৩ বাংলাদেশি

শুক্রবার জাপান সরকার এ বছর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। সম্মাননার জন্য মনোনীত বাংলাদেশিরা হলেন- প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) সাবেক সভাপতি আবদুল হক এবং ইয়ামাগা-ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক ডা.এখলাসুর রহমান। এর মধ্যে ‘দ্য অর্ডার অব দি রাইজিং […]