ক্যাটাগরি

‘যাত্রী ডাইকা আনা লাগতাছে’

শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাবতলী টার্মিনাল এলাকায় ভিড়ভাট্টা তেমন দেখা গেল না। টার্মিনালের সামনে সারি বেঁধে রাখা সেলফী পরিবহনের অনেকগুলো বাস। দুজন কর্মী ‘ঘাট দুইশ’ বলে চিৎকার করে যাত্রী জড়ো করছেন। একটু সামনেই পদ্মা দ্রুতগামী পরিবহনের বাসটি ছেড়ে ‘যাব যাব’ করছে, তখনও চালকের সহকারী যাত্রী টানার চেষ্টা করছেন। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতেই […]

প্রয়াত ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক

শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর ডিওএইচএসে রুবেলদের বাসায় গিয়ে তার স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন এবং সহমর্মিতা জানান। এ ছাড়া রুবেলের ছেলে রুশদানের হাতে ক্রিকেট খেলার সরঞ্জাম এবং পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন উপহার তুলে দেন মেয়র। রুবেলের পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়ে আতিকুল বলেন, “আমি তাদেরকে বলেছি, […]

ভিড় নেই গাবতলীতে, ভাড়া বেশি নেওয়ায় জরিমানা

সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের চাপ তেমন না থাকায় কাউন্টারে খুব বেশি ব্যস্ততা নেই। কোনো কোনো বাসের কর্মীদের হাঁকডাক দিয়েও যাত্রী খুঁজতে দেখা গেল। বরিশালগামী সূর্যমুখী পরিবহনের কাউন্টার মাস্টার মো. সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী বের হচ্ছে না। আমরা ডাকাডাকি করেও যাত্রী পাচ্ছি না। যাত্রীর চাপ নেই। গাড়ি ছাড়তে […]

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বৃহস্পতিবার তিনি দেশে ফিরে আসেন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্ততিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের চিফ অব আর্মি স্টাফ জেনারেল জেমস সি. ম্যাকনভিলের আমন্ত্রণে এই সফরে গিয়েছিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। এই সফরে গত ২০ থেকে ২২ এপ্রিল তিনি ওয়াশিংটন ডিসির পেন্টাগনে চিফ অব আর্মি স্টাফ জেনারেল জেমস সি. ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরো প্রধান ও জয়েন্ট […]

ঈদের সড়ক এবার যে কোনো সময়ের চেয়ে ভালো: মন্ত্রী

শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পরিস্থিতি ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “গাজীপুরের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে। “আর উত্তরবঙ্গের দিকে সবসময় যে সমস্যা হয়, সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা […]

খিলগাঁওয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শুক্রবার ভোর রাতে ফ্লাইওভারে ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে খিলগাঁও থানার এসআই হাসান মুন্সী জানান। তিনি বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহতদের পরিচয় জানা গেছে। তাদের একজন খুলনার ফুলতলার অশ্বিনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৪২), অন্যজন ঢাকার […]

ঈদযাত্রা: চাপ বেড়েছে কমলাপুরে, তিন ট্রেনে বিলম্ব

ঈদের আগে অধিকাংশ অফিস-আদালতে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস, সেদিন বিকালেই অনেকে বাড়ির পথ ধরেছিলেন। শুক্রবার সকালে ঘরমুখো যাত্রীর চাপ আরও বেড়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে আগের দুদিনের মতই ঠিক সময়ে সব ট্রেন ছাড়তে পারছে না রেল কর্তৃপক্ষ। বেলা ১০টা পর্যন্ত তিনটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। গত ২৩ এপ্রিল থেকে ঈদযাত্রার অগ্রিম […]

ঢাকায় মোবাইল ফোন চোর চক্রের ১৩ জন গ্রেপ্তার

বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার এক সংবাদ সম্মেলনে ওই ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানান। গ্রেপ্তার ১৩ জন হলেন- জাকির হোসেন (৪০), জিয়াউল মোল্লা (৪৬),  আরিফুল ইসলাম (৩৩), শাহ আলম কাজল (২৬), সাইফুল ইসলাম লাভলু (৫০), নুর আলম (৩৮), আনোয়ার হোসেন মান্টু (২৫), জামাল (৪৬), কামাল (৩৮),  আব্দুল শুকুর সোহেল (৩৫), ১১ আব্দুল মান্নান […]

ঈদযাত্রা শুরু: ট্রেনে দেরি, বাসে ভিড় কম হলেও বেশি লঞ্চে

ঈদের আগে অধিকাংশ অফিস-আদালতে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস, ফলে অনেকে এদিন বিকালেই বাড়ির পথ ধরেন। এতে দুপুরের পর রাজধানীর ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালমুখে ভিড় বাড়লেও রাত নাগাদ তা কমতে দেখা যায়। এবার ঈদের সময় কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে যাত্রী কল্যাণ সমিতি এক জরিপের ভিত্তিতে জানালেও ছুটি দীর্ঘ হওয়ায় পথের দুর্ভোগ অন্য […]

নেদারল্যান্ডসে হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ

বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে (ফ্লোরিয়েড এক্সপো-২০২২) শুরু হয়েছে, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ ৩২টি দেশ অফিসিয়াল পার্টনার হিসাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা […]