কারাগারেই থাকতে হচ্ছে সম্রাটকে

বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে সম্রাটের জামিন নামঞ্জুর করেন। এই মামলায় গত ১৩ এপ্রিল একই আদালত তার জামিন আবেদন নাকচ করে। এর আগে গত ১০ এপ্রিল অস্ত্র, অর্থ পাচার এবং ১১ এপ্রিল মাদক মামলায় তিনি জামিন পান। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজাও আগেই শেষ […]
‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০২২’ পেলেন সাইদা মুনা তাসনিম

জলবায়ু কূটনীতিতে অবদান রাখার জন্য যুক্তরাজ্যভিত্তিক ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিন তাকে এই স্বীকৃতি দিয়েছে। গত সোমবার লন্ডনের বিল্টমোর মেফেয়ারে এক অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের হাতে পুরস্কারটি তুলে দেন ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের সম্পাদক ভেনিশা ডি ব্লক ভ্যান কাফেলা। অনুষ্ঠানে আড়াইশ’র বেশি কূটনীতিক উপস্থিত ছিলেন। এই প্রথমবারের মতো কোন বাংলাদেশি কূটনীতিককে যুক্তরাজ্য এই এই স্বীকৃতি দিল। এই অ্যাওয়ার্ডটি প্রতিবছর দেশটিতে নিযুক্ত […]
ঈদের আগে শেষ কর্মদিবসে চঞ্চল সচিবালয়

ছুটি শুরুর আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল বেশি। ছুটির আগের সব কাজ চুকিয়ে যাবতীয় দস্তাবেজ ফিতায় আটকাচ্ছিলেন তারা। পাশাপাশি ঈদের কুশল বিনিময় ও বিদায়ের আলাপও সেরে নিচ্ছিলেন, চোখে-মুখে ছিল লম্বা ছুটি আর ঈদ আনন্দের আগাম রেশ। এবারের রোজার ঈদ উপলক্ষে আগামী ২ থেকে ৪ মে পর্যন্ত সরকারি ছুটি । এর আগে ১ […]
নাহিদ হত্যায় গ্রেপ্তার ঢাকা কলেজের ৫ ছাত্র রিমান্ডে

ঢাকার মুখ্য মহানগর হাকিম শান্তা আক্তার বৃহস্পতিবার শুনানি করে রিমান্ড মহ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান। তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজনকে এদিন আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এই পাঁচজন হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল […]
তেঁতুলতলা মাঠে থানার ভবন হবে না, খেলার জন্যই থাকছে

ওই মাঠ নিয়ে গত কয়েক দিনের টানাপড়েন আর নানামুখী আলোচনার মধ্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের নিজ কার্যালয়ে ডেকে নিয়ে মন্ত্রী বলেন, “ওই এলাকায় খেলার কোনো মাঠ নেই, শিশুদের খেলা বা বিনোদনের কোনো জায়গায় নেই। তাই প্রধানমন্ত্রীর পরামর্শ দিয়েছেন, এটা পুলিশের জায়গা, পুলিশের থাক। তবে আর যেন কোনো কন্সট্রাকশন […]
ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার পর ভারতীয় বিমান বাহিনী একটি বিশেষ উড়োজাহাজে ঢাকার কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে নামেন তিনি। প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীকে সেখানে স্বাগত জানান বাংলাদেশেরর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে সেই সফরের […]
ঈদযাত্রার দ্বিতীয় দিনেও দেরিতে ছাড়ছে ট্রেন

সোনার বাংলা এক্সপ্রেসের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার সকাল ৭টায়। ট্রেনটি কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ের কিছু সময় পর। সকাল ৬টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেসের নীলফামারীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর সকাল ৮টা ৫২ মিনিটে যাত্রা শুরু করে সেই ট্রেন। সকাল ৬টায় মহানগর এক্সপ্রেসের চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা […]
ট্রেনের টিকেট কালোবাজারি: গ্রেপ্তার সহজকর্মী চাকরিচ্যুত

গত মঙ্গলবার ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আটক হওয়ার পর রেজাউল করিম নামের ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সহজের তরফ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাবের এক বার্তায় বলা হয়, “রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের খোঁজে র্যাবের অনুসন্ধানে টিকেট কালোবাজারি চক্রের ‘হোতা’ সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।” বিকালে কারওয়ানবাজারে র্যাবের […]
নিউ মার্কেটে সংঘর্ষ: নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম (২৪), একই বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের পলাশ মিয়া (২৪) ও মাহমুদ ইরফান (২৪), বাংলা বিভাগের ফয়সাল ইসলাম (২৪) […]
বাসের ধাক্কায় কভার্ডভ্যানের নিচে পড়ে বাইক আরোহী নিহত
প্রতীকী ছবি নিহতের নাম স্বপন (২৬)। বুধবার রাত ১০টার দিকে আহত হওয়ার পর রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সবুজ নামে এক যুবক, যিনি স্বপনেরই বন্ধু। তিনি নিজেও আহত হয়েছেন। সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুজন মাতুয়াইল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ বাড্ডা […]