ক্যাটাগরি

মারামারির পর ভোট ‘পুনর্গণনা’ শেষে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক পদে দুলালকে বিজয়ী ঘোষণা

বুধবার বিকালে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরোধিতা এবং মারামারির পর ব্যালট রাখার কক্ষে অবস্থান নেন সমিতির বিদায়ী সহসভাপতি মো. অজি উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। নিজেকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির নতুন আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে রাত ১০টায় ভোট পুনর্গণনার ফল ঘোষণা করেন অজি উল্লাহ। তিনি জানান, আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, অন্যদিকে তার […]

মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট বাতিলের দাবি

একইসঙ্গে মালেশিয়ায় জনশক্তি পাঠাতে অন্য ১৩টি সোর্স কান্ট্রির মতো সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমবাজারটি খুলে দেওয়ারও দাবি জানানো হয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী। তিনি বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বারবার বলেছেন, কম খরচে বাজার […]

বাংলাদেশে মহামারীর চতুর্থ ঢেউ আসলেও শঙ্কা কম: সিডিসি

বুধবার রাজধানীর আমেরিকান সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর নিলি কায়ডোস ড্যানিয়েলস বলেন, চতুর্থ ঢেউ আসলেও তা তীব্র নাও হতে পারে। তিনি  বলেন, “করোনাভাইরাস মহামারীর চতুর্থ ঢেউয়ের ঝুঁকি আছে। তবে সেই ঢেউ শুরু হলেও তা আগের ঢেউগুলোর তুলনায় তীব্র বা প্রবল না হওয়ার সম্ভাবনাই বেশি। “ইতোমধ্যে বহু মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে […]

ঈদের সময় ঝড়-বৃষ্টির আভাস

চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। চলতি মৌসুমে বৈশাখের শুরুতেই দেশজুড়ে গরমের তেজ বাড়তে থাকে। মাঝবৈশাখে এসে টানা পাঁচ দিন ধরে ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। বুধবার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও রাঙামাটি জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে […]

ঈদযাত্রা শুরুর দিনে দেরিতে ছাড়ল ডজন খানেক ট্রেন

এবার ঈদ উপলক্ষে ২৭ এপ্রিলের টিকেট বিক্রির মধ্য দিয়ে ঢাকা থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছিল। সে অনুযায়ী, বুধবারকে ট্রেনের ঈদযাত্রা শুরুর দিন ধরা হচ্ছে। ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন গন্তব্যের সব ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছাড়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত ডজন খানেক ট্রেনের যাত্রা শুরুতে দেরি দেখা গেলেও কোনোটির যাত্রা এক ঘণ্টার বেশি বিলম্বিত […]

মহামারীতে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে ডিজিটাল বাংলাদেশ: জয়

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি ওয়াশিংটন টাইমসে লেখা এক কলামে তিনি তা তুলে ধরে লিখেছেন, মহামারী শ্রম বাজার ও অর্থনীতিতে যেসব প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে, তার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে ডিজিটাল বাংলাদেশ। বিশ্বের অর্থনীতি ও শ্রমবাজারে মহামারীর প্রভাব বর্ণনা করে তিনি লিখেছেন, এই প্রভাব খুব দ্রুতই পড়ে, লাখ লাখ মানুষকে চাকরি হারাতে হয়, লাখ লাখ মানুষকে […]

ঢাকায় ৫% এইডিস মশা, ৯৪ শতাংশই কিউলেক্স: জরিপ

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ঢাকার ৯৮টি ওয়ার্ডের ১১০টি স্থানে গত ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১০ দিন ধরে প্রাক মৌসুম এ জরিপ চালানো হয়। বুধবার সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। এইডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী। আর কিউলেক্স […]

ঢাকায় ৫% এইডিশ মশা, ৯৪ শতাংশই কিউলেক্স: জরিপ

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ঢাকার ৯৮টি ওয়ার্ডের ১১০টি স্থানে গত ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১০ দিন ধরে প্রাক মৌসুম এ জরিপ চালানো হয়। বুধবার সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। এইডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী। আর কিউলেক্স […]

‘একটি দুটি ভুল হতেই পারে’: ফারুক খান

বুধবার জাতীয় সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে র‌্যাব ও শ্রম আইন নিয়ে বাংলাদেশের ওপর ‘যুক্তরাষ্ট্রের চাপের’ বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়ে তিনি এমন মন্তব্য করেন। ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্র র‌্যাবের কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা লেবার রাইটস নিয়েও কথা বলছে। লেবার রাইটস নিয়ে ইউরোপীয় ইউনিয়নও কথা বলতে শুরু করেছে। এ দুটো […]

হজে এবার ফ্লাইট ভাড়া ১ লাখ ৪০ হাজার টাকা

বুধবার সচিবালয়ের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের নিয়ে  এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের এ তথ্য জানান। মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর বিদেশিদের জন্য এবার হজের দুয়ার খুলছে। বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন নাগরিক হজে যাওয়ার সুযোগ পাবেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “গত দুই বছর আমরা হজ করতে […]