ক্যাটাগরি

ঈদযাত্রা: বড় বাস ‘ট্রিপ’ কমাচ্ছে, ছোট বাস তৈরি হচ্ছে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সপ্তাহে ৩ মে হতে পারে রোজার ঈদ। তার আগে আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হবে ঈদযাত্রা, কেননা সাপ্তাহিক ছুটি আর মে দিবসের ছুটি এবার মিলে যাচ্ছে ঈদের ছুটির সঙ্গে। ঈদে প্রধান প্রধান মহাসড়কগুলোতে বিপুল সংখ্যক যাত্রী ও পরিবহন সামলাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা সড়ক বিভাগ বললেও তাতে আস্থা পাচ্ছে না বড় পরিবহনগুলোর […]

ঈদযাত্রা: সড়কে অনেক প্রস্তুতি, তবুও শঙ্কা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কোভিডের পর এবার ঈদযাত্রায় সড়কে বেশি চাপের আশঙ্কার পাশাপাশি চাপ সামলাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। “পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে।” তবে এখনও কিছু কিছু জায়গায় সড়ক উন্নয়নের কাজ অসম্পন্ন […]

‘আপনি পরশ পাথর, আমার জীবনটাই পাল্টে গেল’

মঙ্গলবার প্রধানমন্ত্রী ভূমিহীন-গৃহহীনদের মধ্যে যে ৩৩ হাজার পরিবারকে ঘর বুঝিয়ে দেন, তাদের মধ্যে ছিলেন ফরিদপুরের নগরকান্দার সাবিরুন আক্তার। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা নতুন ঘর হস্তান্তরের পাশাপাশি চারটি উপজেলা প্রান্তে থাকা সুবিধাভোগীদের কথা শোনেন। এসময় নগরকান্দার পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্পে এক বছর আগে ঘর পাওয়া সাবিরুন বলেন, “চার বছর […]

ঈদের আগেই যেন ঈদ নিয়ে এল নতুন ঘর

মঙ্গলবার আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে নতুন ঘর পেয়ে অন্যদের মতোই উচ্ছ্বসিত বরগুনা সদরের গৌরিচন্না ইউনিয়নের খাজুর তলা গ্রামের রিনা আকতার, বাচ্চু মিয়া ও রাবেয়া। এক সময় ঢাকার মিরপুরের একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করা ভূমিহীন রিনা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “আজকে মনে হচ্ছে আমার জীবনে ঈদ। আমারও একটা ঘর হয়েছে। এটা কখনও স্বপ্নেও […]

লিবিয়ায় আটক বাংলাদেশিদের ‘অবশ্যই’ ফেরানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভূমধ্যসাগর উপকূল থেকে লিবিয়ার পুলিশ গত কয়েক দিনে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে বলে খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা ‘অবশ্যই নেওয়া হবে’। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের প্রতিনিধির সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে আব্দুল মোমেন বলেন, “তিনি বলেছেন, যাদেরকে ফিরিয়ে আনা হয়, […]

সেলিম খানের বিদেশ যেতে নিষেধাজ্ঞা

মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এতে দুই মাসের জন্য বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানান, সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানও চলছে। চাঁদপুর সদরের […]

শিশুদের খেলার জন্য কলাবাগান মাঠ তো আছেই: ডিএমপি

তুমুল আলোচনার মধ্যে তেঁতুল তলা মাঠের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানানোর পরদিন মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের অবস্থান জানাল পুলিশ। তেঁতুল তলার মাঠটি কী উপায়ে কলাবাগান থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে, কীভাবে সরকারি অন্যান্য সংস্থার ছাড়পত্র পাওয়া গেছে, তা সবিস্তারে তুলে ধরা হয় বিজ্ঞপ্তিতে। “কলাবাগান থানা […]

৮৮ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

আলোচিত এ হত্যা মামলার তদন্ত সংস্থা র‌্যাব মঙ্গলবারও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য ৭ জুন নতুন দিন ঠিক করে দিয়েছেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর তখন কাজ করতেন মাছরাঙা টেলিভিশনে, আর রুনি এটিএন […]

ধর্ষণ করে ভিডিও: চার আসামির সাজা কমে যাবজ্জীবন, খালাস ২

মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। আসামিদের মধ্যে আশিকুর রহমান, ইলিয়াছ মিয়া, মো. রুমিন ও  মো. রবিনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আসামি মো. ইব্রাহিম ও আবদুর রহমান মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন। আদালতে আসামিদের পক্ষে […]

মোবাইল ফোন ছিনতাই করে আইএমইআই নম্বর বদলে বিক্রি, গ্রেপ্তার ৩১

মঙ্গলবার কারওয়ান বাজারে সংবাদ সম্মলনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান র‍্যাব- ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। ছিতাকারী চক্রটিকে ধরতে র‌্যাব- ৩ এর সাতটি দল রাজধানীর লালবাগ, সিদ্ধিরগঞ্জ,পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাঁও, হাতিরঝিল, ওয়ারিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় বলে জানান তিনি। ৩০টি ট্যাব, দেড় হাজার মোবাইল ফোন সেট, ২৮টি নতুন […]