৪৭১ জন শিক্ষক নিয়োগের সুপারিশ

সোমবার রাতে এনটিআরসিএ এর চেয়ারম্যান মো. এনামুল কাদের খানের স্বাক্ষরে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ভোকেশনাল কর্মসূচির জন্য এনটিআরএ এর বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে ৫৯১ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৮ এপ্রিলের নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে এনটিআরসিএ কার্যালয়ে […]
মার্কেট-বিপণীতে চাঁদাবাজি সরকারের ছত্রছায়ায়, অভিযোগ খন্দকার মোশাররফের

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। গত সপ্তাহে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার বিএনপির ঢাকা মহানগরের নেতা মকবুল হোসেনের মুক্তির দাবি ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই সমাবেশ হয়। সমাবেশে খন্দকার মোশাররফ বলেন, “এদেশে যারা শাসন করেন এবং এই অবৈধ সরকারের যারা ‘পেটোয়া বাহিনী’ তাদের চাঁদাবাজির কারণেই নিউ মার্কেটের […]
রাজধানীতে আগ্নেয়াস্ত্র, ইয়াবা, জালনোটসহ একজন গ্রেপ্তার

তার নাম মাহমুদুল হাসান (৪১)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এর পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে শাহআলীর দিয়াবাড়ি ঘাট থেকে মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়। “তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি হরিণের চামড়া, ১০৫ পিস ইয়াবা, জাল নোট ও ২ লাখ ৮৫ হাজার ৫৩৫ টাকা, এবং চাঁদাবাজির বিভিন্ন […]
সব থেকে ভালো লাগে ঘর পাওয়া মানুষের হাসি: প্রধানমন্ত্রী

মঙ্গলবার ‘ঈদ উপহার’ হিসাবে প্রায় ৩৩ হাজার পরিবারকে নতুন ঘর দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমার সব থেকে ভালো লাগে যখন দেখি একটি মানুষ ঘর পাওয়ার পর তার মুখের হাসিটি। জাতির পিতা তো দুঃখী মানুষের মুখেই হাসি ফোটাতে চেয়েছিলেন। “সব মানুষ যেন মানুষের মত বাঁচতে পারে, সুন্দর জীবন পেতে পারে, সেটাই আমাদের […]
লিবিয়া উপকূল থেকে ‘৫০০ বাংলাদেশি আটক’

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামানের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতির সময় গত ২৩ এপ্রিল ত্রিপোলির পূর্ব উপকূল থেকে তাদের আটক করা হয়। রাষ্ট্রদূত বলেন, “’প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে […]
যাত্রাবাড়ীতে দগ্ধ বাবা-মায়ের পর ফাতেমাও চলে গেল

ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের তিনজনের কাউকেই আর বাঁচানো গেল না। মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফাতেমার মৃত্যু হয় বলে তার চাচা কামাল হোসেন জানান। এ হাসপাতালেই সোমবার ভোরে সেহেরির পরপর অল্প সময়ের ব্যবধানে মারা যান ফাতেমার বাবা আব্দুল করিম (৩০) এবং মা খাদিজা আক্তার (২৫) । সোমবারই […]
নিউ মার্কেটে সংঘর্ষ: অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ২০০

ওই অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন শনিবার রাতে নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি স ম কাইয়ুম জানান। মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের বচসার পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে […]
ট্রান্সজেন্ডারদের নিয়ে বৃহন্নলার ইফতার

সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ক্যাফেটেরিয়ায় এই ইফতারের আয়োজন করা হয়। সেখানে ট্রান্সজেন্ডারদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন। বৃহন্নলার উদ্যোগে সোমবার দেশের ৭টি জেলায় একযোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানায় সংগঠনটি। ঢাকাসহ দেশের ৮টি জেলায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ১৩৫ জন ট্রান্সজেন্ডার অংশ নিয়েছে বলে জানান বৃহন্নলার প্রতিষ্ঠাতা […]
প্রধানমন্ত্রীর উপহারের ঘরে জাগছে স্বপ্ন

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে; সে সব পরিবারেরই একজন ভিক্ষুক বিল্লাল। আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা […]
ট্রেনে ঈদযাত্রা: ই-টিকেট নিয়ে অভিযোগ, স্টেশনেও ভোগান্তি

এবার ঈদে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয় গত শনিবার; অর্ধেক টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে, বাকিগুলো বিক্রি হচ্ছে ঢাকার চার স্টেশনে। প্রথম দিনই টিকেট বিক্রির শুরুর সময় সকাল ৮টায় ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকতে না পারার কথা জানাচ্ছেন যাত্রীরা। এক ঘণ্টা পর ওয়েবসাইট স্বাভাবিক হলেও ততক্ষণে অনলাইনের টিকেট শেষ। রোববার ও […]