ঢাকায় ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের বিএনপি নেতা মামুন আহত

সোমবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া জানিয়েছেন। মামুনকে (৫৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনারগাঁ মহিলা কলেজের অধ্যাপক মামুন গত বছর জেলা বিএনপির সদস্য সচিব হন। পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামুন মাহমুদ কস্তুরী রেস্টুরেন্টের সামনে রাস্তায় হেঁটে যাওয়ার সময় একজন […]
টিকায় খরচ কত, খোলাসা করলেন স্বাস্থ্যমন্ত্রী

তিনি জানালেন, গত মার্চে ৪০ হাজার কোটি টাকার যে হিসাব তিনি দিয়েছিলেন, সেটা ছিল কোভ্যাক্স থেকে বিনামূল্যে এবং উপহার হিসেবে পাওয়া টিকার দামসহ হিসাব করা। অর্থাৎ, সরকার ৪০ হাজার কোটি টাকার টিকাই দিয়েছে, তবে সেজন্য খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা। কোভিড মহামারীর সময়ে স্বাস্থ্যখাতের ‘অনিয়ম ও ‘দুর্নীতি’ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) এক প্রতিবেদনে […]
শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে আসছেন জয়শঙ্কর

সোমবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানান, বৃহস্পতিবারই ঢাকা রওনা হচ্ছেন জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এক প্রশ্নে শ্রিংলা বলেন, “পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় একদিনের সফরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি […]
বিদেশে প্রশিক্ষণে সংস্থার কর্মকর্তাদের অগ্রাধিকার চায় সংসদীয় কমিটি

এ ধরনের কার্যক্রমকে ‘অর্থের অপচয়’ আখ্যা দিয়ে কমিটি বলেছে, ভবিষ্যতে বিদেশে প্রশিক্ষণে মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার দিতে হবে। বুধবার সংসদ ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেফটি সিকিউরিটির বিষয়ে রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইন্সটিটিউট […]
বৈশাখের খরতাপে তাপমাত্রা উঠল ৪১ ডিগ্রিতে

ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের সর্বত্র মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও অন্তত দু’দিন দিন এমন অস্বস্তিকর গরম থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায়। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে […]
মহাসড়কের জমি ব্যাংকে দিয়ে অর্থ আত্মসাৎ, দুদকে অনুসন্ধানের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধান করে আগামী ২৬ জুনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। পাশাপাশি দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ওই জমি বন্ধক দেওয়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা […]
প্রতিবাদ করলেই কেন আটক হতে হয়, প্রশ্ন ১৯ নাগরিকের

সোমবার তাদের এক বিবৃতিতে বলা হয়, তেঁতুল তলা খেলার মাঠ আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তার পুত্র প্রিয়াংশুকে ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করে’ থানায় বন্দি রাখার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। “যদিও ২৫ এপ্রিল মধ্যরাতে জনমতের চাপে তাদের মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রশ্ন জাগে যে, কেন কোনো প্রকার প্রতিবাদ করলে সাথে সাথে সেই প্রতিবাদকারীকে এদেশে গ্রেপ্তার হতে হয়।” বিবৃতিদাতাদের […]
তীব্র যানজটে হেঁটেই গন্তব্যে

সোমবার রাজধানীর প্রধান সড়কের সঙ্গে লাগায়ো সড়কগুলো গাড়ির দীর্ঘ সারিতে অচল হয়ে ছিল দিনের বড় অংশজুড়ে। এতে দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। মৃদু তাপপ্রবাহে ভ্যাপসা গরমে অসুস্থবোধ করার কথাও বলেছেন অনেকেই। এদিন ঢাকায় প্রবেশের পথগুলো থেকে শুরু করে নগরীর প্রধান সব সড়কে দিনের প্রথমভাগে শুরু হওয়া যানজট সময় যত বেড়েছে, […]
সোহেল চৌধুরী খুনের মামলার ‘কেস ডকেট’ উধাও, আলামতও গায়েব
পাশাপাশি মামলার জব্দ করা আলামতও আদালতের মালখানা থেকে গায়েব হয়ে গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী। চাঞ্চল্যকর খুনের এই মামলা দীর্ঘদিন ঝুলে ছিল নথিপত্র খুঁজে না পাওয়ায়। সম্প্রতি বিচার শুরুর পর কেইস ডকেট খুঁজে না পাওয়ার বিষয়টি উদ্ঘাটিত হয়। সোমবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন কেস ডকেট (মানচিত্র, সূচিপত্র, রাষ্ট্রপক্ষের ১৬১ […]
৭ ঘণ্টা পর মিরপুরে সড়ক ছাড়লেন পোশাককর্মীরা

সোমবার কাজে যোগ না দিয়ে ‘কটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা সকাল ১০টার দিকে মিরপুর ১১ নম্বর সড়কে অবস্থান নেন। বিকাল পর্যন্ত দাবি আদায়ে সেখানেই বিক্ষোভ দেখান তারা। পরে বিকাল পৌনে ৫টার দিকে সড়ক ছেড়ে শ্রমিকরা চলে যান বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম। তিনি জানান, সকাল থেকে ৭০ থেকে ৮০ জন […]