জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি: কার্যক্রম বাড়াবে ঢাকা-কোপেনহেগেন

সোমবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সফররত ডেনিশ ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথের উপস্থিতিতে ’সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেইজমেন্ট’শীর্ষক এ দলিল সই হয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতামন্ত্রী ফ্লেমিং মুলার মর্টেনসেন এতে সই করেন। এরপর ডেনিশ মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় উভয় দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। সই […]
কোন আইনে রত্নাকে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখা হল, প্রশ্ন পুলিশকে

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এই প্রশ্ন তুলেছে তারা। এই সংগঠনগুলোর নেতাদের মধ্যে আইনজীবীও ছিলেন। কলাবাগান থানা ভবনের জন্য তেঁতুল তলা মাঠটি বন্দোবস্ত দেওয়া হলে স্থানীয়দের নিয়ে প্রতিবাদ গড়ে তোলেন সাংস্কৃতিক সংগঠন উদীচীর কর্মী সৈয়দা রত্না। রোববার সকালে পুলিশ পাহারায় মাঠটিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে সেখানে গিয়ে ফেইসবুক লাইভ শুরু করেছিলেন তিনি। […]
আগাম লাইন দিলে কী করার আছে? প্রশ্ন রেলমন্ত্রীর

সোমবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কালকের টিকিটের জন্য যদি লোকজন আজকে লাইনে দাঁড়িয়ে থাকে, তাহলে আমাদের কী করার আছে বলেন? “আজকের টিকিট নিয়ে তো কারো কোনো অভিযোগ নেই। কারণ আমরাতো সিস্টেম করেছি, অন্য কোনো জালিয়াতির সুযোগ নেই। আপনি আইডেনটিটি কার্ড দিয়ে টিকিট কাটবেন, আপনার টিকিট দিয়ে আমি যেতে পারব না।” […]
কমলাপুরের স্টেশন ম্যানেজারের মোবাইল-মানিব্যাগ চোর ‘চিহ্নিত’, তবে ধরা পড়েনি

তবে সিসি ক্যামেরার ভিডিও দেখে চোরকে চিহ্নিত করা হয়েছে বলে জানান মাসুদ। শনিবার বেলা পৌনে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ঈদযাত্রা সম্পর্কে সংবাদ সম্মেলন করছিলেন মাসুদ। তখন তার টেবিলে রাখা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন চুরি হয়। চোর ধরা পড়েছে কি না- সোমবার জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিসি ক্যামেরায় চোর সেদিনই শনাক্ত […]
ভারতে বাড়ছে কোভিড: বিমানবন্দরে কড়াকড়ি চায় জাতীয় পরামর্শক কমিটি

যেসব দেশে সংক্রমণ বাড়ছে, সেসব দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে টিকা দেওয়া থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা এবং দেশে প্রবেশের সময় স্ক্রিনিং জোরদার করার সুপারিশ করা হয়েছে কমিটির তরফ থেকে। রোববার কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সভার পর সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার […]
টিআইবি খুবই ‘অস্বচ্ছ’ কাজ করেছে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে গত ১২ এপ্রিল টিআইবি প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য তুলে ধরেন তিনি। জাহিদ মালিক বলেন, “মহামারী মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। কিন্তু ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল খুবই ‘ইনট্রান্সপারেন্ট’ কাজ করেছে।” ‘করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সুশাসন: অন্তর্ভুক্তি ও স্বচ্ছতার চ্যালেঞ্জ’ শীর্ষক টিআইবির প্রতিবেদনে বলা হয়েছিল, মহামারীর সময় হাসপাতালে চিকিৎসা […]
উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ছুড়ে সরাল পুলিশ

সোমবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশ টিয়ারশেল মেরে জসীমউদ্দিন-আজমপুর সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার তাপস কুমার সাহা জানান, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণখানের ‘ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড’ এবং ‘ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড’ নামে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক জসীমউদ্দীন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। […]
ঈদযাত্রায় ৫৩ হাজার যাত্রী ট্রেনে ঢাকা ছাড়বেন প্রতিদিন

সোমবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বরেন, প্রতিদিন আন্তঃনগর ট্রেনের প্রায় ২৭ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে কর্তৃপক্ষ। “এই টিকেটের অর্ধেক স্টেশনের কাউন্টারে এবং বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।” ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন মাসুদ সারওয়ার। চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া এবং এক জোড়া […]
নিউ মার্কেটে সংঘর্ষ: নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৬ ছাত্র শনাক্ত

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা সবাই ঢাকা কলেজের। ঘটনার সময় কয়েকজন হেলমেট পরা ছিল। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” সংঘর্ষের ওই মামলা তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার ঢাকা কলেজ ছাত্রাবাসে অভিযান চালায়। তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফাইল ছবি যে ছয়জন প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে […]
মাঠ না থানা, আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

থানার জন্য বিকল্প খোঁজার কথা জানালেও তিনি ইংগিত দিয়েছেন, বিকল্প জায়গা না পেলে ওই মাঠে ভবন তোলা হয়ত এড়ানো যাবে না। ওই মাঠ রক্ষার জন্য আন্দোলনকারী এক নারী এবং তার ছেলেকে দিনভর থানায় আটকে রাখার ঘটনায় সমালোচনার মধ্যে সোমবার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। তেঁতুলতলা মাঠের বিষয়ে প্রশ্ন করলে তিনি […]