‘নদী রক্ষার ভালো আইন আছে, বাস্তবায়ন নেই’

রোববার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের পার্লামেন্ট যে কয়টা আইন করেছে, সেই আইন কয়টা কিন্তু ভালো। এই আইনগুলো আমরা প্রয়োগ করতে পারি নাই। “এই প্রয়োগ আমাদের করা দরকার। প্রয়োগ সংস্থা আমাদের যেগুলো আছে, তাদের এগিয়ে আসতে হবে, প্রয়োগ করতে হবে। তারা যদি প্রয়োগ না করেন, তাদের জবাবদিহিতা থাকতে হবে।” ২০১৩ সালের জাতীয় নদী […]
৯৯ ইটভাটা বন্ধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়: হাই কোর্ট

এক রিট আবেদনের শুনানির পর রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ব্রাহ্মণবাড়িয়ার ডিসি ও পুলিশ সুপার এবং পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-পরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী […]
মাঠ রক্ষার আন্দোলনকারীকে আটকে রেখে দেয়াল তুলছে পুলিশ

সাংস্কৃতিক সংগঠন উদীচীর কর্মী রত্নার নেতৃত্বে স্থানীয় একদল ওই মাঠটি রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে, ওই স্থানটি কলাবাগান থানার জন্য বরাদ্দ দেওয়া হলেও রত্না বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। আবাসিক এলাকায় শিশুদের জন্য ওই মাঠটি রক্ষার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন রত্না। পুলিশ এর আগে সেখানে নির্মাণকাজ শুরু করতে গেলে স্থানীয়দের বিশেষ করে নারীদের […]
অটিজমে বড় সাফল্য জাতীয় সচেতনতা: সায়মা

রোববার ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর- এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ভার্চুয়াল ওই আলাপচারিতায় অটিজম নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক স্টিফেন মার্ক শোর। অনুষ্ঠানে তার লেখা ‘বিয়োন্ড দ্য ওয়াল’র বাংলা সংস্করণ ‘প্রাচীর পেরিয়ে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী কন্যা সায়মা বলেন, “বাংলাদেশের সবচেয়ে […]
ইছামতি তীরের ৪৩ দখলদারের স্থাপনা উচ্ছেদের নির্দেশ

এ বিষয়ে করা রিট আবেদন খারিজ করে এবং স্থিতাবস্থা তুলে নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়। ইছামতির তীরে নিজেদের অবৈধ স্থাপনা টিকিয়ে রাখতে পাবনা সদরের ওই ৪৩ ব্যক্তি নদী নিয়ে উচ্চ আদালতের একটি রায় সংশোধন চেয়ে এ আবেদন করেছিল। আদালতে আবেদনের পক্ষে […]
প্রতারণার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিনেতা সাব্বিরের মামলা
মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা ঢাকার মহানগর হাকিম তামান্না ফারাহর আদালতে রোববার মামলাটি করেন ছোট পর্দার এই অভিনেতা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। যাদেনর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই ব্যবসায়ী রেজাউল করমি […]
৭ দিনের সফরে তুরস্ক গেলেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো.বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে এই সফর করছেন বিচারপতি হাসান ফয়েজ। শনিবার তিনি রওনা হন। আগামী ২৯ তারিখ পর্যন্ত তিনি সফরে থাকবেন। প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন ২৩ থেকে ২৯ এপ্রিল অথবা তিনি দায়িত্ব গ্রহণ না করা […]
মকবুলকে জিজ্ঞাসাবাদে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলছে: পুলিশ

তিন দিনের রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে রোববার এ কথা বলেন নিউ মার্কেট জোনের পুলিশের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, “কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করছি।” দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় শুক্রবার মকবুলকে তার ধানমণ্ডির বাসা থেকে গ্রেপ্তারের পর শনিবার আদালতে হাজির করে তিন […]
ফায়ার ফাইটারদের ওপর যেন আক্রমণ না হয়: প্রধানমন্ত্রী

রোববার দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আগুন লাগল, সেখানে গেল ফায়ার ফাইটাররা গাড়ি নিয়ে। ওমনি গাড়ির উপর আক্রমণ, গাড়িতেই আগুন ধরিয়ে দিল। এই ধরনের ঘটনা যেন না ঘটে। “যারা এই রকম করবে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদেরকে শাস্তি দিতে হবে। কারণ আমি…বহু ঘটনা এমন ঘটে […]
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধাতালিকা ও কোটার ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে। রোববার দুপুর আড়াইটা থেকে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://www.dgme.gov.bd/index.php/Hms/details_notice/83) পাওয়া […]