ক্যাটাগরি

নিত্যপণ্য নিয়ে খেললে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

তিনি বলেছেন, মহামারীর মধ্যে ‘সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা’ দেখা দিলেও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে। “…যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।” রোববার সকালে দেশের বিভিন্ন স্থানে ৪০টি নতুন ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে […]

ঈদের রাস্তায় বিপদ বাড়াবে ২ আর ৩ চাকার বাহন: যাত্রী কল্যাণ সমিতি

রোববার এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এবারের ঈদে জাতীয় মহাসড়কে এসব যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে।” যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, গত দুই বছরে দেশের পরিবহন বহরে ১০ লাখ নতুন মোটরসাইকেল যুক্ত হয়েছে। একই সময়ে প্রায় ২০ লাখ ইজিবাইক নেমেছে রাস্তায়। সব মিলিয়ে বর্তমানে ৩৫ লাখের […]

২৮ এপ্রিলের টিকেটের জন্য কমলাপুরে অপেক্ষা

রোববার বিক্রি হচ্ছে ২৮ এপ্রিলের টিকেট। সেদিনই ঈদের আগের শেষ কর্মদিবস, ফলে ঢাকা ছাড়ার বড় চাপ সেদিনই শুরু হবে। সকালে কমলাপুর স্টেশনের ১৬টি কাউন্টারের প্রতিটিতেই দেখা যায় টিকেট প্রত্যাশীদের দীর্ঘ কিউ। তাদের অনেকে সেহেরির সময় থেকে লাইনে দাঁড়িয়ে থাকার কথা বলেছেন।  কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, তারা প্রতিদিন প্রায় ২৭ হাজার টিকেট বিক্রির […]

রানা প্লাজা ধস: হত্যা মামলায় ৯ বছরে কেবল বাদীর সাক্ষ্যগ্রহণ

হাই কোর্টের স্থগিতাদেশ কাটিয়ে মাস তিনেক আগে শুরু হয় এ মামলার বিচার। গত ১১ এপ্রিল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বাদী পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ পরিদর্শক ওয়ালী আশরাফের সাক্ষ্য শেষ হয়। আগামী ২৯ মে আদালতে এসে সাক্ষ্য দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী ইকরামুল হক, শিউলি আক্তারসহ পাঁচজনকে পরোয়ানা পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষে এ মামলা […]

ফ্রিজ নয়, রান্নাঘরে গ্যাস জমে যাত্রাবাড়ীর বিস্ফোরণ: তদন্ত

শনিবার যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কথা বলা হলেও তদন্তে তা পাওয়া যায়নি। “গ্যাস থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন, এমন প্রমাণ আমরা পেয়েছি।” গত বৃহস্পতিবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকার একটি বাসায় আগুনে আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) এবং তাদের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা […]

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যানের বাড়িতে ইফতার

সম্প্রতি খান মহলে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির রোগমুক্তি এবং রাজ্জাক খান রাজের মরহুম বাবা ও মাসহ চুয়াডাঙ্গাবাসীর কল্যাণে দোয়া করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য রাজের গ্রামের বাড়ি আয়োজিত এ ইফতার মাহফিলে ছাত্রলীগ, […]

নিউ মার্কেটে সংঘাত: ৪ দিনেও তদন্তে অগ্রগতি নেই

হেলমেট পরে যারা ওই সংঘাতে জড়িয়েছিলেন, তাদের অধিকাংশই ছাত্র বলে গোয়েন্দা পুলিশ জানালেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তারা প্রতিটি ভিডিও বিশ্লেষণ করছেন, শতভাগ নিশ্চিত হওয়ার পর গ্রেপ্তার অভিযানে যাবেন। গত সোমবার রাতে এবং মঙ্গলবার দিনভর চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের মধ্যে নাহিদ মিয়া নামের ১৮ বছর বয়সী […]

পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতায় জোর প্রধানমন্ত্রীর

জাপানের কুমামোতো শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানি সম্মেলনে একথা বলেন তিনি। ‘টেকসই উন্নয়নের জন্য পানি-সর্বোত্তম ব্যবহার এবং পরবর্তী প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এই সম্মেলনে তার বক্তব্যের ভিডিও প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন, “চলমান কোভিড মহামারী পরবর্তী পুনর্গঠনে আমাদের উন্নত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।” আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনায় অববাহিকাভিত্তিক পদ্ধতি গ্রহণের […]

নিউ মার্কেটে সংঘাতের মামলায় মকবুল রিমান্ডে

মকবুল হোসেন। মকবুলের মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচি ঘোষণার মধ্যে শনিবার ঢাকার আদালতে তার তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ হয়। শুক্রবার গ্রেপ্তার মকবুলকে শনিবার ঢাকার আদালতে হাজির করে সাত দিনের জন্য হেফাজতে রাখার আবেদন করেন নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ তিন দিন রিমান্ডের আদেশ […]

নান্দাইলের সেই আতশবাজি কারখানায় মালিক গ্রেপ্তার

শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির একটি দল অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বোরহান উদ্দিন (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গত ২০ এপ্রিল ভোরে নান্দাইলের চণ্ডিপাশা এলাকায় ওই কারখানায় আতশবাজি তৈরীর সময় বারুদ ও রাসায়নিক দ্রব্য হঠাৎ বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মারা যান দুই শ্রমিক নাছিমা আক্তার (৩০) ও আফিয়া খাতুন (৪৫)। পরদিন কারখানার মালিক বোরহান […]