ট্রেনের ঈদ টিকেট বিক্রি শুরু

শনিবার সকাল ৮টায় ঢাকার কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিনে দেওয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকেট। সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় টিকেটের জন্য যাত্রীর উপচেপড়া ভিড়। স্টেশনের ১৬টি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। টিকেট নিয়ে বেরিয়ে আসা সানজিদা আখতার নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
পাতাল রেল উচ্চ ব্যয়নির্ভর, ঢাকা ‘প্রস্তুত নয়’: বিশেষজ্ঞ মত

শুক্রবার ‘ঢাকায় পাতাল রেল প্রকল্প: টেকসই পরিবহন পরিকল্পনার প্রাসঙ্গিকতায় উপযোগিতা বিশ্লেষণ’ শীর্ষক সংলাপে এমন মতামত উঠে আসে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) এ সংলাপের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী ড. আদিল মুহাম্মদ খান। ২০৫০ সালের মধ্যে ঢাকায় ১১টি রুটে পাতাল রেল চালুর পরিকল্পনা করছে সরকার। এরমধ্যে ২০৩০ সালের মধ্যে চারটি […]
নিউ মার্কেট সংঘর্ষ: গ্রেপ্তার মকবুল থানায়

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে নিউ মার্কেট থানায় হস্তান্তর করে। নিউ মার্কেট থানার ওসি স. ম. কাইয়ুম বলেন, শনিবার পুলিশ হেফাজত চেয়ে মকবুলকে আদালতে নিয়ে যাওয়া হবে। যে দুইটি খাবারের দোকানের দ্বন্দ্ব থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দোকান মালিক ও কর্মচারীদের সংঘর্ষের সূত্রপাত, তার একটি ক্যাপিটাল ফাস্ট […]
প্রাচীর পেরিয়ে ও অটিজম নিয়ে সায়মা’র সঙ্গে আড্ডা শনিবার

শনিবার সকাল ৯টায় ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর- এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে। সূচনা ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা হবে, যেটির ইভেন্ট ইতোমধ্যে চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অটিজম নিয়ে আত্মজীবনী গ্রন্থ ‘প্রাচীর পেরিয়ে’ […]
প্রাচীর পেরিয়ে ও অটিজম নিয়ে সায়মা’র সঙ্গে আড্ডা রোববার

শনিবার সকাল ৯টায় ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর- এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে। সূচনা ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা হবে, যেটির ইভেন্ট ইতোমধ্যে চালু করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অটিজম নিয়ে আত্মজীবনী গ্রন্থ ‘প্রাচীর পেরিয়ে’ […]
নিউ মার্কেটে সংঘাতের মামলায় মকবুল গ্রেপ্তার

শুক্রবার বিকালে ধানমণ্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, “মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।” মকবুল হোসেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের যে দুই দোকানের কর্মচারীদের দ্বন্দ্ব থেকে গত সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়, সেই দোকান […]
তীব্র কালবৈশাখী ঢাকায়, বাতাসের গতি ঘণ্টায় ৮৩ কিলোমিটার

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, বিকাল ৩টার পর রাজধানীর আগারগাঁও এলাকায় ঝড়ের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার। গত বুধবার ভোরে মৌসুমের প্রথম কালবৈশাখী সামান্য স্বস্ত্বি দিয়েছিল রাজধানীবাসীকে। সেদিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। তারপর আবার সেই গরম। শুক্রবার দুপরে মেঘ জমে আঁধার হয়ে আসে ঢাকার আকাশ। বিকাল সাড়ে ৩টার দিকে শুরু […]
নিউ মার্কেটের ঘটনায় ‘তারা’ সুযোগ নিয়েছে: পুলিশ

ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত কমিশনার শাহেনশাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শতাধিক সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন সংস্থাও ভিডিও সংগ্রহ করে কাজ করছে। “যেসব ভিডিও পাওয়া গেছে, সেখানেই অনেক কিছু বের হয়ে এসেছে- কে কে সরাসরি অংশগ্রহণ করেছে, আর কারা উসকানিদাতা হিসেবে কাজ […]
ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ হয়েছে ‘ডিজিটাল পদ্ধতিতে’: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে জাহিদ মালেক বলেন, “সরকার এক দিকে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় কাজ করেছে, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়- সেজন্য কাজ করেছে। “আজকের পরীক্ষাটিও সুশৃঙ্খলভাবে নেওয়াসহ পরীক্ষায় কোনো রকম অনিয়ম যাতে না হয়, সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে এ বছর প্রশ্নপত্র বিতরণ হয়েছে ডিজিটাল […]
শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের তথ্য মেলেনি: প্রতিমন্ত্রী

তিন ধাপের এই নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা হয় শুক্রবার। ঢাকাসহ ২২ জেলায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। প্রতিমন্ত্রী জাকির হোসেন রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকরা ফেইসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে তিনি বলেন, “আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। আমাদের ব্যবস্থা নেওয়া আছে। এ রকম […]