ক্যাটাগরি

চাঁদা না পেয়ে বিষ খাইয়ে গরু হত্যার অভিযোগ

বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় গরুগুলোর মৃত্যু ঘটে। খামারের মালিক রিনা আক্তারের অভিযোগ, সেন্টু মিয়া নামে ‘পুলিশের এক সোর্স’ কিছুদিন আগে তার স্বামীকে ‘গাঁজা দিয়ে’ পুলিশে ধরিয়ে দেয়। এরপর সে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় বুধবার রাতের কোনো এক সময় তার সাতটি গরুকে বিষ খাওয়ায়। “প্রতিদিন ভোর ৬টা থেকে […]

ইলিয়াস আলীকে আমরাও ‘খুঁজে বের করার’ চেষ্টা করছি: র‌্যাব

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, “আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার।” এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, “ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র‌্যাব মনে করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। “রাদার আমরা বলব, ইলিয়াস আলীকে […]

নিউ মার্কেটে সংঘর্ষ: ৩ মামলা তদন্তে পুলিশকে দেড় মাস সময়

মামলাগুলো বৃহস্পতিবার আদালতে ওঠার পর এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিল করতে ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী আগামী ৭ জুন দিন রাখেন। তিন মামলার মধ্যে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলা করেছেন নিউ মার্কেট থানার এসআই মেহেদী হাসান। একই থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাও-পোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন। সংঘর্ষের মধ্যে পড়ে নিহত […]

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু শুক্রবার

এবারের পরীক্ষা প্রক্রিয়া ‘স্বয়ংক্রিয়ভাবে’ পরিচালনা করা হবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এ নিয়োগে অনিয়মের কোনো ‘সুযোগ এবার নেই’। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ পরীক্ষার আয়োজন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রথম ধাপে শুক্রবার ২২ জেলায় ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন চাকরিপ্রত্যাশী এ নিয়োগ পরীক্ষায় অংশ নেবে। […]

প্রাথমিক সমাপনী হবে? জানাতে আরও সময় চান প্রতিমন্ত্রী

কোভিড মহামারীতে গত দুই বছরের বেশিরভাগ সময় শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকায় এখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘ঘাটতি’ পূরণ করে তবেই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, “প্রায় দুই বছর স্কুল বন্ধ ছিল। আমরা শিখন ঘাটতি পূরণে আর একটু টাইম নিই। আমরা ঘাটতি পূরণ করে তারপর সিদ্ধান্ত জানাব।” […]

খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে গুরুত্ব প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার  ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’র ভিত্তি প্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিটাক, বিসিক ও বিএসইসির সমাপ্ত চারটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র  এবং নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় আয়োজিত এ অনুষ্ঠানে সংযুক্ত হন। শেখ হাসিনা বলেন, “আমরা কৃষি পণ্য, খাদ্য […]

কলাবাগানে ধর্ষণ-হত্যা: মায়ের অসুস্থতায় সাক্ষ্য পেছাল

বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু ট্রাইবুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত আগামী ২ জুন সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ রেখেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ নিহত স্কুলছাত্রীর মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আমরা সময়ের আবেদন করি। বিচারক ২ জুন পরবর্তী তারিখ রেখেছেন।” তিনি জানান, আসামির আইনজীবী বোরহান […]

চেক প্রতারণার ৯ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী আহসান হাবীব। তিনি জানান, বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ মহানগর হাকিম আসাদুজ্জামান নূর, মহানগর হাকিম দেবদাস অধিকারীসহ কয়েকজন বিচারক ওই নয় মামলায় রাসলের জামিন মঞ্জুর করেন। “নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের এ মামলাগুলো সবই জামিনযোগ্য ধারার, সে কারণে আদালত তাকে জামিন দিয়েছে,” বলেন আইনজীবী হাবীব। রাসেলের বিরুদ্ধে আর কয়টি […]

আনসারুল্লাহ সদস্য সন্দেহে যুবক গ্রেপ্তার

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের বিপরীত দিক থেকে বুলবুল আহমেদ মনিরুল নামের ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এন্টি টেরোরিজম ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  সেখানে বলা হয়, গ্রেপ্তারের সময় মনিরের কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড পাওয়া যায়। সিলেট […]

‘ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ’: যাত্রাবাড়ীতে বাবা, মা ও মেয়ে দগ্ধ

বৃহস্পতিবার ভোরে মাতুয়াইল এলাকার একটি বাসায় ওই ঘটনার পর দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ তিনজন হলেন- গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) এবং তাদের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির […]