ক্যাটাগরি

নিউ মার্কেটে সংঘর্ষ: তিন মামলায় আসামি সহস্রাধিক

এর মধ্যে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেছেন নিউ মার্কেট থানার এসআই মেহেদী হাসান। একই থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন। আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ দায়ের করেছেন একটি হত্যা মামলা। নিউ মার্কেট থানার ওসি শ ম কাইয়ুম বলেন, বুধবার রাতেই […]

নিউ মার্কেটে সংঘর্ষ: তিন মামলায় আসামি ৭০০

এর মধ্যে বিস্ফোরণ, দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাওপোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগ দুটি মামলা করেছেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির। আর সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যার অভিযোগ এনে অন্য মামলাটি দায়ের করেছেন। নিউ মার্কেট থানার এসআই শাহ আলম বলেন, বুধবার রাতেই মামলা তিনটি রেকর্ড করা হয়। […]

নিউ মার্কেটে সংঘর্ষ: মোরসালিনকেও বাঁচানো গেল না

দুদিন আগে ইটের আঘাতে আহত ২৬ বছর বয়সী এই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে সেখানেই তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। নিউ মার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুই জনের মৃত্যু হল। সংঘর্ষে […]

বৈঠকে সমঝোতা, খুলছে নিউ মার্কেট

বৃহস্পতিবার প্রথম প্রহরে শুরু হয়ে চার ঘণ্টার বৈঠক শেষে সমঝোতা হওয়ার কথা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার থেকে নিউ মার্কেটসহ ওই এলাকার সব বিপণি কেন্দ্রগুলো খুলবে। আর ছুটির মধ্যে ছাত্রদের হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। “বৈঠকের পর আর কোনো বিভেদ থাকবে না বলে আশা […]

‘গরিব বইলা কেউ বিচারের কথা কয় না’

কারখানা শ্রমিক মো. নাদিমের বড় ছেলে নাহিদ মিয়া (১৮) ৭ হাজার টাকা বেতনে এলিফ্যান্ট রোডের ডাটা টেক কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠানের ডেলিভারি অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করতেন। কামরাঙ্গীরচরের মধ্য রসুলপুরে থাকতেন পরিবারের সঙ্গে। সরু গলির মধ্যে বাড়িটিতে কেবল ঢোকার মুখে সামান্য একটু দেওয়াল প্লাস্টার করা, তার ওপরে কাঁচা হাতে বাংলা ও ইংরেজিতে ‘নাহিদ’ নামটি লেখা। এছাড়া […]

সানশেড ভেঙে পড়ল মাথায়, মারা গেলেন ব্যবসায়ী

প্রতীকী ছবি বুধবার সন্ধ্যার পর কলাবাগান থানা এলাকার গ্রিন রোডে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শফিকুল ইসলাম (৪০) গ্রিনণ রোডে সায়মা কম্পিউটার নামে একটি কম্পিউটার দোকানের মালিক। একই ঘটনায় আহত হয়েছেন এনামুল হক (৫০) নামে এক ব্যক্তি। তিনি সেখানকার রূপসা রেস্তোরাঁর ব্যবস্থাপক। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার পর […]

সমঝোতা বৈঠকের আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ১০ দাবি

এর মধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি ওই এলাকায় দায়িত্বরত পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার দাবিও রয়েছে। বুধবার রাতে কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা। এদিকে সংবাদ সম্মেলন শেষে রাত ১২টার পর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (সায়েন্স ল্যাবরেটরি) সমঝোতা […]

লঞ্চ কেবিনে ২৮-২৯ এপ্রিলের টিকেটের চাহিদা বেশি

বুধবার সদরঘাট থেকে ৪৩টি রুটে কেবিনের আগাম টিকেট বিক্রি শুরু হয়। তবে বরিশাল ছাড়া অন্য রুটে আগাম টিকেটের চাহিদা কম দেখা গেছে। সুন্দরবন গ্রুপের মহাব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের সাতটি লঞ্চের কেবিনের টিকেট বরিশাল অফিস থেকে বিক্রি শুরু হয়েছে। “২৮ ও ২৯ এপ্রিলের কেবিনের টিকেট প্রায় শেষ পর্যায়ে। অন্যান্য দিনের কেবিনের […]

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ‘উদ্বেগ’ বাংলাদেশের

বুধবার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কোরআন পোড়ানো পরবর্তী অস্থিতিশীলতা ও সংঘাতে সাধারণ মানুষ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় বাংলাদেশ উদ্বেগ জানাচ্ছে। সুইডেনের বিভিন্ন শহরে সোমবার উগ্র ডানপন্থী গোষ্ঠীর কোরআন পোড়ানোর পরিকল্পনা ঘিরে বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন। আসন্ন নির্বাচন সামনে রেখে ভোট টানতে কোরআন পোড়ানোর এ পরিকল্পনা নিয়েছিলেন […]

তক্ষক দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

ভুক্তভোগী এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ও গাজীপুর জেলার পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  গ্রেপ্তাররা হলেন- সোয়েম আহম্মেদ সোহেল (৩৯), মো. এনামুল হক (২৮), মো. হোসেন আলী (২৪), মো. মিজানুর রহমান (৩০), এবং মো. মামুন মিয়া […]